এক ঝলক (২৬ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
যশোর ঈদগাহ মাঠে করোনার গণটিকা কর্মসূচিতে মানুষের দীর্ঘ লাইন। যশোর, ২৬ জানুয়ারি
ছবি: মনিরুল ইসলাম
২ / ২৪
তিন দিন বিরতির পর দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝিরে বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে গন্তব্যে ছুটছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকা থেকে তোলা। ২৬ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
৩ / ২৪
সকাল থেকেই আকাশ মেঘলা। বিকেল হতেই বাতাস ছোটে। এরপর নামে বৃষ্টি। রাজধানীতে হঠাৎ বৃষ্টির কারণে রাস্তায় থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। বিজয় নগর, পল্টন, ২৬ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৪
রাজশাহীর বাগমারার দুই পৌরসভায় শুরু হয়েছে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি। কিছু কমের জন্য লোকজন ছুটছেন এই ডিলারদের দোকানে। নির্ধারিত সময়ের আগেই শীত আর কুয়াশা উপেক্ষা করে ভিড় করছেন। উপজেলা সদর ভবানীগঞ্জ। ২৬ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৫ / ২৪
রাজশাহী জেলায় ৬৭ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত। তবু মানা হচ্ছে না স্বাস্থ৵বিধি। ছবিটি রাজশাহী রেলস্টেশনের, ২৬ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
৬ / ২৪
সিলেটের শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে। সুনামগঞ্জ ২৬ জানুয়ারি
ছবি: খলিল রহমান
৭ / ২৪
শুষ্ক মৌসুমে খাল-বিলের পানি কমে যাওয়ায় রান্নার পানির সংকটে পড়েন গ্রামাঞ্চলের মানুষ। তাই দূরবর্তী কুমার নদ থেকে পানি সংগ্রহ করতে হয় তাঁদের। ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ২৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৪
রংপুরে কয়েক দিন থেকে সূর্যের দেখা নেই। তবুও তীব্র শীতে বোরো চাষের জন্য জমিতে মই দিচ্ছেন এক চাষি। খটখটিয়া, শহরতলি, রংপুর, ২৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৪
শৈশবের স্মৃতি কত না মধুর। গ্রামের পাকা সড়কে বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে খেলায় মেতে উঠেছে দুই শিশু। ফরিদপুর সদর উপজেলার পাচ্চর এলাকা, ২৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৪
করোনাভাইরাসের তৃতীয় ডোজ বুস্টার টিকা নিলেন দাউদকান্দির কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা, ২৬ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৪
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। স্বল্প আয়ের ক্রেতারা ভিড় করেছেন ফুটপাতের দোকানগুলোতে। সদরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মোড়, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ২৬ জানুয়ারি
ছবি: বদর উদ্দিন
১২ / ২৪
সামনে স্বরস্বতীপূজা, তাই প্রতিমা বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাল সম্প্রদায়ের প্রতিমাশিল্পীরা। বিক্রির জন্য বানাচ্ছেন প্রতিমা। শ্রীশ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণ, দেওভোগ, নারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৩ / ২৪
গ্রাম থেকে ভ্যানে করে শহরে আনছেন খড়ের আঁটি। প্রতিটি ৪ টাকা ৩০ পয়সা দরে সেগুলো কিনে নেন শহরের গবাদি পশু পালনকারীরা। পূর্ত ভবন সড়ক, বগুড়া, ২৬ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৪ / ২৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক। ২৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৪
ধানখেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। সোনাখাড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
১৬ / ২৪
কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয় বিদেশগামীদের করোনার নমুনা। নমুনা পরীক্ষা করতে আসা মানুষগুলো মানছেন না স্বাস্থ্যবিধি। কুমিল্লা সদর হাসপাতাল, ২৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৭ / ২৪
ক্ষুদ্র চাষিদের বাগানে ফুটেছে নানা রঙের টিউলিপ ফুল। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা কেউ তুলছেন ফুলের ছবি, কেউ–বা টিউলিপের সঙ্গে তুলছেন সেলফি। দরজিপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়, ২৬ জানুয়ারি
ছবি: রাজি উর রহমান
১৮ / ২৪
সেন্ট মার্টিন দ্বীপ সৈকতে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি দৃষ্টিনন্দন মাছের ভাস্কর্য। ২৩ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৯ / ২৪
চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। পদ্মা নদীর ভাঙন দেখছেন নদীপাড়ের মানুষ। মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের মাঠ, কুষ্টিয়া
ছবি: তৌহিদী হাসান
২০ / ২৪
শীতে নগরের বাতাসে থাকে ধুলাবালু। সেই ধুলা কমাতে উত্তর সিটি করপোরেশন ওয়াটার ক্যানন স্প্রে মেশিন দিয়ে শহরে পানি ছিটানো হচ্ছে। ফার্মগেট, ২১ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২১ / ২৪
বৃষ্টির পর পাহাড়ে বেশ ঠান্ডা পড়ছে। ভোররাত থেকে সূর্য ওঠা পর্যন্ত আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করে এলাকার মানুষ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক মৌজার হাইস্কুল পাড়ায়। ২৬ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান অনশন-আন্দোলনে বুধবার ভোর চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর সহধর্মিণী ইয়াসমিন হক। ক্যাম্পাসে প্রবেশ করেন তাঁরা। ২৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে বিবেকবান নাগরিক সমাজ আয়োজিত ঢাকা থেকে সিলেট লংমার্চ। প্রেসক্লাব, ঢাকা, ২৬ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
২৪ / ২৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে বিভিন্ন ছাত্রসংগঠনের গণ–অবস্থান। ঢাকা, ২৬, জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ