এক ঝলক (২৬ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৬
শিকারের অপেক্ষায় একটি বক। ছবিটি গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ৩৬
মাছ ধরতে যাচ্ছেন এক জেলে। ছবিটি গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ৩৬
ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের মধ্যে খেলা শুরুর আগে গ্যালারিতে ক্রোয়েশিয়ার দুই সমর্থক। ছবিটি শনিবার ফ্রান্সের স্টেড বোলায়ের্ট-দেলেলিস থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৬
ইউক্রেনের রাজধানী কেইভে রঙের উৎ​সবে মেতেছে তরুণ তরুণীরা। এ সময় তারা একে অপরের দিকে দেশটির পতাকার রং নীল ও হলুদ রং ​ছিটায়। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৫ / ৩৬
পানি দেখলে বড়রাও ছোটদের মতো দুরন্ত হয়ে উঠে। লাফিয়ে পড়ে পানিতে। ছ​বিটি সিরিয়ার দেরা গভারনোরেট কাউন্টির গ্লেন নদী থেকে গতকাল তোলা: রয়টার্স

৬ / ৩৬
বেলারুশের প্রত্যন্ত নোভোওসালকি গ্রামের পাশে লেক থেকে ​দেখা সূর্যাস্ত। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৭ / ৩৬
রাঙামাটির দুর্গম এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে কাঁঠাল আসছে শহরে। ছবিটি আজ সকালে রাঙামাটি সদরের বড়াদম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩৬
খেলা শেষে প্রখর রোদ থেকে একটু স্বস্তি পেতে মাথায় ছাতার বদলে কচুর পাতা দিয়ে বাড়িতে ফিরছে দুই শিশু। ছবিটি আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ৩৬
মাছ শিকারের সরঞ্জাম নিয়ে মাঠের দিকে ছুটছে একদল শিশু। ছবিটি আজ বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ৩৬
গল্পে মশগুল দুই শিশু। ছবিটি শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১১ / ৩৬
রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে। ব্যস্ততম সড়কটির মাঝে দীর্ঘসময় ধরে ট্রাকটি পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি আজ রোববার বেলা ১১টার দিকে তোলা। খালেদ সরকার

১২ / ৩৬
ভারতে এলাহাবাদে প্রচণ্ড গরমে স্বস্তির আশায় গঙ্গা নদীতে নির্মাণাধীন সেতুর পিলারে বিশ্রাম নিচ্ছেন ​এক ব্যক্তি। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

১৩ / ৩৬
১০ হাজার থ্রিজি সাইট বা টাওয়ার চালু করেছে গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে আজ রোববার এক অনুষ্ঠানে ১০ হাজারতম থ্রিজি সাইটের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: গ্রামীণফোন

১৪ / ৩৬
রান্নাঘরের কাজে ব্যস্ত গারো সম্প্রদায়ের এক নারী। ছবিটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ৩৬
রাঙামাটির দুর্গম এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে কাঁঠাল নেওয়া হচ্ছে বিক্রির জন্য। ছবিটি রাঙামাটি সদরের বড়াদম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ৩৬
ঈদে নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজানোর ব্যাপারেও আগ্রহী থাকেন অনেকেই। তাই চাহিদা বাড়ে ঘর সাজানোর বিভিন্ন পণ্যের। ঘর সাজানোর কাজে ইদানীং ব্যবহার বেড়েছে প্লাস্টিকের ফুলের। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ৩৬
ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর নিউমার্কেটে। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম।

১৮ / ৩৬
বুনোফুল ফুটেছে বাহারি রঙে। প্রজাপতিও লোভ সামলাতে পারেনি এমন ফুলের গন্ধ না শুকে। রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ৩৬
পাইকারদের কাছে বিক্রির জন্য নৌকায় করে ডাব নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের খাল থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

২০ / ৩৬
বর্ষা মৌসুমে মাছ ধরার চাঁইয়ের চাহিদা থাকে অনেক বেশি। ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জে সাপ্তাহিক হাটে চাঁই বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ৩৬
পার্শ্ববর্তী দেশ থেকে আসছে ভারতীয় গরু। ছবিটি রাজশাহী নগরের হাই মাদ্রাসার সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

২২ / ৩৬
সিলেটের সুরমা নদীর তীরে কিনব্রিজের পাশে ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি। ঈদকে সামনে রেখে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সংস্কার কাজ করা হচ্ছে। ঘড়ি ঘরের গায়ে লাগানো হচ্ছে রং। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ৩৬
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। ছবিটি রোববার বেলা তিনটার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৪ / ৩৬
সিলেটে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা সবার। গরম সহ্য করতে না পেরে নগরের হুমায়ূন রশীদ চত্বরের ফোয়ারায় জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমেছে চার বালক। ছবিটি দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩৬
ঈদকে সামনে রেখে বেনারসি ও জামদানি শাড়ির কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছেন। ছবিটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কানখরদী এলাকা থেকে তোলা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩৬
যশোরের বিভিন্ন এলাকায় চলছে আমন ধান রোপণের প্রস্তুতি। জমি প্রস্তুত করতে গরু দিয়ে হালচাষ করছেন এক কৃষক। ছবিটি রোববার দুপুরে যশোর সদরের হাশিমপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৭ / ৩৬
বর্ষায় বিলে ফুটে আছে কচুর ফুল। ছবিটি রোববার বিকেলে যশোর সদরের সুলতানপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৮ / ৩৬
পোষা কবুতরগুলোকে খাবার দিচ্ছে এক বালিকা। ছবিটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কানখরদী এলাকার একটি বাড়ি থেকে তোলা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৯ / ৩৬
রাজধানীর বিভিন্ন বিপণিকেন্দ্রে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা ৷ জাপান গার্ডেন সিটির বাসিন্দারা একবার হলেও ঢুঁ মারছেন ‘টোকিও স্কয়ারে’ ৷ ছবিটি রোববার সকালে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩৬
ঈদের আর কয়েক দিন বাকি। ইতিমধ্যে জাতীয় ঈদগাহে চলছে নামাজের স্থান তৈরির প্রস্তুতি। ছবিটি রোববার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৬
ঈদকে সামনে রেখে রিকশার সংখ্যা বেড়ে যায়। ছবিটি রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩৬
ঈদকে সামনে রেখে রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট পদচারী সেতুর নিচে জুতার দোকানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৬
রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো শরবতের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবিটি রোববার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৬
রাজধানীর বেশ কিছু সড়কের মতো হাতিরঝিলেও আজ রোববার ছিল তীব্র যানজট। ছবিটি বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৬
এনামুল হক রংপুর থেকে ঢাকায় এসে কিনেছেন এই ঘোড়াটি। প্রতিদিন তিনি হাতিরঝিল ও বিভিন্ন স্থানে ঘুরে শিশুদের ঘোড়ার পিঠে চড়িয়ে আনন্দ দেন। আদর করে ঘোড়াটির নাম রেখেছে রাণী। এভাবে প্রতিদিন তাঁর আয় হয় ৭০০ টাকা। ছবি: আশরাফুল আলম

৩৬ / ৩৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলা