গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রের সামনে নারী ভোটাররা। আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
২ / ৯
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র, গাজীপুর, ২৬ জুন। ছবি: সাজিদ হোসেন
৩ / ৯
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে সাতসকালে কেন্দ্র এসেছেন ভোটাররা। চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র, গাজীপুর, ২৬ জুন। ছবি: সাজিদ হোসেন
গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলছে। আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
৬ / ৯
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভিড়। নাউজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর, ২৬ জুন। ছবি: সাজিদ হোসেন
৭ / ৯
সড়কের এক পাশে নর্দমার পানি জমে আছে। এর পাশেই সড়ক দখল করে বাহারি ফলের দোকান বসিয়েছেন ফেরিওয়ালারা। বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের দক্ষিণ পাশের সড়কের দৃশ্য এটি। ২৬ জুন। ছবি: সোয়েল রানা
৮ / ৯
ঘন পাতার আচ্ছাদনে চালতা ফুল সহজেই চোখে পড়ে না। ফুলের প্রধান অংশগুলো দৃশ্যমান। সবার বাইরে থাকে পাঁচটি বৃতি। এই বৃতিই ফলে পরিণত হয়। বৃতির পরই পাঁচটি বৃহৎ পাপড়ি। পাপড়ির পরে একটি চাকতির মতো গোলাকার অংশে গর্ভদণ্ডকে ঘিরে অসংখ্য স্বর্ণালি পুংকেশর। গর্ভদণ্ডটি ঠিক মাঝখানে প্রায় ১৫টি গর্ভকেশর তারার মতো ছড়ানো থাকে। মিলনায়তন চত্বর, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৬ জুন। ছবি: হাসান মাহমুদ
৯ / ৯
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা, ২৬ জুন। ছবি: হাসান রাজা