এক ঝলক (২৬ জুন ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
সারা দেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। তাই সাপ্তাহিক ছুটির দিনের সকালে রাজধানীর কাঁচাবাজারগুলোয় ছিল মানুষের কেনাকাটার হিড়িক। কারওয়ান বাজার, ২৬ জুন।
ছবি: দীপু মালাকার
২ / ২৫
লাল বোট নৌকাগুলোর স্থানীয় নাম। নৌকাগুলো জাহাজের লাইফবোট হিসেবে ব্যবহৃত হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজ থেকে দরপত্রের মাধ্যমে কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে সেগুলোর ত্রুটি–বিচ্যুতি মেরামত করে বিক্রি করা হয়। পার্ক, মৎস্যখামার কিংবা শৌখিন লোকজন সেগুলো কিনে নিয়ে যায়। উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট ইছামতি খাল, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনাহাট খাল এলাকায় নৌকাগুলো পাওয়া যায়। ইছামতি খাল এলাকা, ভাটিয়ারি, ২৫ জুন।
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ২৫
লকডাউনের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, ২৬ জুন।
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৫
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় কাঁঠালের চাষ হয়। বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে কাঁঠাল আনা হয় সিলেট নগরের কদমতলী ফলের আড়তে। এখানে দিনভর চলে পাইকারি ও খুচরা দরে বিকিকিনি। এ বছর উৎপাদন ভালো হওয়ায় দামও কম। ছোট-বড় আকারভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি হয় ৫০-২০০ টাকায়। ট্রাক থেকে কাঁঠাল নামানো হচ্ছে। সিলেট, ২৬ জুন।
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৫
দেশ বাঁচাও শিক্ষা বাঁচাও-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন করে নাগরিক ছাত্র ঐক্য। ঢাকা, ২৬ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ২৫
চলতি মৌসুমে ধানবীজ সংরক্ষণ শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনা কার্যালয়। প্রতিবছর বিভিন্ন জাতের উৎপাদিত ধান থেকে বাছাই করে শুকিয়ে তা বীজ হিসেবে সংরক্ষণ করা হয় এখানে। বিএডিসি, টেবুনিয়া, পাবনা, ২৬ জুন।
ছবি: হাসান মাহমুদ
৭ / ২৫
‘মাদক নয়, জীবন চাই’ শীর্ষক সচেতনতা তৈরিতে জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন করে প্রত্যাশা নামের একটি সংগঠন। ঢাকা, ২৬ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ২৫
রাধাচূড়া ফুলের মধু পান করতে ডালে ডালে উড়ছে প্রজাপতি। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা, ২৬ জুন।
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৫
বিধিনিষেধ উপেক্ষা করে উভয় দিক থেকে আসা মানুষের চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। অনেকে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধ এড়াতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ফিরছেন। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, ২৬ জুন।
ছবি: এম রাশেদুল হক
১০ / ২৫
যমুনার বালুচর থেকে কেটে নেওয়া কাশফুলের গাছ ভটভটিতে ভরে হস্তশিল্প তৈরির কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেগুলো দিয়ে তৈরি হবে ডালা, ঝুড়িসহ নানা ধরনের হস্তজাত পণ্য। বথুয়াবাড়ি সেতু, ধুনট উপজেলা, বগুড়া, ২৬ জুন।
ছবি: সোয়েল রানা
১১ / ২৫
৬২ বছর বয়সী দিলারা বেগম বাগেরহাটের শরণখোলা থেকে ১০ দিন আগে এসেছেন করোনা সংক্রমিত হয়ে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। খুলনা করোনা হাসপাতালে বেড়েই চলেছে সংক্রমিত রোগী। খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ২৬ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
বিলে ও পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য প্রয়োজন হয় নৌকার। তাই তো পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য ভ্যানে করে নৌকা কিনে নিয়ে যাচ্ছে। শুবলী, শেরপুর উপজেলা, বগুড়া, ২৬ জুন।
ছবি: সোয়েল রানা
১৩ / ২৫
করোনা সংক্রমণ রোধে ফরিদপুরে চলছে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ। পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। বিধিনিষেধের মধ্যেও সকাল সকাল কাজের সন্ধানে শহরে যাচ্ছেন দিনমজুর শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২৬ জুন।
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৫
পদ্মার ভাঙ্গনে কুমারভোগ ইউনিয়ন পরিষদ ভবনটির ধ্বংসস্তূপের কিছু অংশ এখনো নদীগর্ভে বিলীন হয়ে যায়নি। স্থানীয় ব্যক্তিদের জীবনযাত্রার সঙ্গে এখনো জড়িয়ে আছে কয়েক বছর আগে ভেঙে যাওয়া এ ভবনটি। হলদিয়া, মুন্সীগঞ্জ, ২৫ জুন।
ছবি: দীপু মালাকার
১৫ / ২৫
যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ। আমিনবাজার ব্রিজ, গাবতলী, ২৬ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২৫
‘আব্বু তোমাকে ছাড়া কীভাবে থাকব...?’ করোনায় বাবাকে হারিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় এই বিলাপ করছিলেন পর্না। তাঁর বাবার নাম সালাউদ্দিন। মারা যাওয়ার আগে টানা ১৩ ঘণ্টা বাবাকে জড়িয়ে ছিলেন তিনি, দিয়েছিলেন সান্ত্বনা। পর্না নিজেই এখন সান্ত্বনা খুঁজছেন। খুলনা ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ২৬ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৫
উঁচু ইমারতে দড়ি-বাঁশের তৈরি মই বেয়ে কোনো সুরক্ষা ছাড়াই রঙের কাজ করছেন শ্রমিকেরা। প্রতিবছর এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে পড়ে মারা যান অনেক শ্রমিক। গার্হস্থ্য অর্থনীতি কলেজ এলাকা, খুলনা, ২৬ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৫
দুপুরে হুট করে নেমে পড়া আষাঢ়ে বৃষ্টিতে বিপাকে পড়েছেন এই রিকশাচালক। ঝুঁকি নিয়ে এক হাতে ছাতা ধরে অন্য হাতে রিকশা চালাচ্ছেন তিনি। দেওভোগ পাক্কারোড এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ জুন।
ছবি: দিনার মাহমুদ
১৯ / ২৫
রাজশাহীর মোহনপুর থেকে ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন হুমায়ন কবির। অবস্থার উন্নতি হলে তাঁকে আজ ছুটি দিয়ে বাসায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। রাজশাহী, ২৬ জুন।
ছবি: শহীদুল ইসলাম
২০ / ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার লোহাখলা সেতুর একটি স্থানে সম্প্রতি ফাটল ও গর্তের সৃষ্টি হয়। জেলা সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষত স্থানটি মেরামত করে। কিন্তু সড়ক থেকে উঁচু ও অগোছালোভাবে মেরামতের এ কাজ সম্পন্ন করায় স্থানটি এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এ মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে। হবিগঞ্জ, ২৬ জুন।
ছবি: হাফিজুর রহমান
২১ / ২৫
কঠোর লকডাউন ঘোষণায় কাঁচাবাজারে ক্রেতাদের ভিড়। মাস্টারপাড়া, রাজশাহী, ২৬ জুন।
ছবি: শহীদুল ইসলাম
২২ / ২৫
কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য বৃষ্টিতে ছাতা মাথায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁরা। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ২৬ জুন।
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
সোমবার থেকে কঠোর লকডাউন। তাই নগরের বাজারগুলোতে ভিড় করছেন লোকজন। রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২৬ জুন।
ছবি: সৌরভ দাশ
২৪ / ২৫
ঝুঁকি নিয়ে শিশুকে ফেরি থেকে নামাচ্ছেন অভিভাবকেরা। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ২৬ জুন।
ছবি: শুভ্র কান্তি দাস
২৫ / ২৫
কাপ্তাই হ্রদে বৃষ্টির স্বচ্ছ নতুন পানি জমেছে। ছোট মাছের ছোটাছুটি বেড়েছে। মাছ খেতে দূর থেকে উড়াল দিয়ে আসছে সরালি পাখিগুলো। হাজারি বাঁক এলাকা, রাঙামাটি, ২৬ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা