এক ঝলক (২৬ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৬
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক গেমস উপলক্ষে আসা পর্যটকদের স্বাগত জানাতে তিন হাজার বর্গ মিটার দেয়াল জুড়ে আঁকা হয়েছে ম্যুরাল। এতে আদিবাসীদের মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

২ / ৩৬
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল সোমবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবি: এএফপি

৩ / ৩৬
রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কে আজ মঙ্গলবার অভিযানের পর বিশেষ বাহিনী সোয়াটের এক সদস্য। ছবি: সাজিদ হোসেন

৪ / ৩৬
অভিযানে গুলিবিদ্ধ এক ‘জঙ্গি’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশের পাহারা। ছবি: জিয়া ইসলাম

৫ / ৩৬
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। ছবি: সাজিদ হোসেন

৬ / ৩৬
স্যামন মাছের ছবিটি চিলির চাকাবুকু থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৬
ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে বার্নি স্যান্ডার্স। তিনি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে। ছবিটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৬
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন হচ্ছে। এতে উপস্থিত বার্নি স্যান্ডার্সের এক সমর্থক। ছবি: রয়টার্স

৯ / ৩৬
বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩৬
আমনের খেত প্রস্তুত করছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ৩৬
বন্যার পানি ভেঙে বাবার সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে শিশুটি। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ৩৬
ফুলে বসেছে সাদা প্রজাপতি। ছবিটি মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ৩৬
রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় আজ মঙ্গলবার সকালে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়েছে। অভিযানের পরে বাড়ির কাছে পাঁচ নম্বর সড়কে পুলিশের অবস্থান। নিরাপত্তার কারণে অভিযানস্থলের আশপাশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: সাজিদ হোসেন

১৪ / ৩৬
রাজধানীর কল্যাণপুরে পাঁচ নম্বর সড়কে একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সড়কে এলাকাবাসীর ভিড়। ছবি: মনিরুল আলম

১৫ / ৩৬
রাজধানীর গুলশান-নিকেতন এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউক। ছবিটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ৩৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে আজ মঙ্গলবার ভোর থেকে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবিটি সকাল ১০টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৭ / ৩৬
বৃষ্টির কারণে চরাঞ্চলের নিচু ঘরবাড়িতে পানি উঠেছে। পরিবারের ছাগল-ভেড়া অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া বাজারের পাশ থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুল মোমিন

১৮ / ৩৬
নদ-নদী পানিতে টইটম্বুর। সেই পানিতে মাছ শিকারে ব্যস্ত তিন কিশোর। ছবিটি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুরিয়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুল মোমিন

১৯ / ৩৬
ঝিঙে ফুলে বসেছে ভ্রমর। ছবিটি সোমবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩৬
ডোবায় ফুটেছে শাপলা। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩৬
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে পরিচিত একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে পরিচালিত অভিযানে উদ্ধার হয় এসব অস্ত্র। ওই অভিযানে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে পুলিশ দাবি করছে। ছবি: আহমেদ জায়িফ

২২ / ৩৬
সড়কে যানজট থাকায় স্কুলভ্যানে বসেই পড়ছে এই শিক্ষার্থী। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার ভবনের সামনে থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৩ / ৩৬
রাজধানীর কল্যাণপুরে পুলিশের এক অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত ও একজন আহত হয়েছে। স্থানীয় জনতা ঘটনা জানতে পুলিশি নিরাপত্তার বাইরে দাঁড়িয়ে ঘটনা দেখছে। ছবি: মনিরুল আলম

২৪ / ৩৬
রাজধানীর গুলশান-নিকেতন এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউক। ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি : আবদুস সালাম

২৫ / ৩৬
রাজধানীর বেশির ভাগ যাত্রী ছাউনির অবস্থা শোচনীয়। ফার্মগেটের তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের যাত্রী ছাউনিটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩৬
রাজধানীর শহীদ জিয়া শিশু পার্কের বেহাল দশা। বিভিন্ন রাইডের সীমানা প্রাচীর ভেঙে গেছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি : আবদুস সালাম

২৭ / ৩৬
রাজধানীর মহাখালীর উড়াল সড়কের গোড়ায় সড়কের মাঝখানে বাস থামিয়ে এভাবেই যাত্রী ওঠানো-নামানো হয়। এতে যান চলাচলে সমস্যা হয় এবং যাত্রীরা সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

২৮ / ৩৬
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ হামলার পর আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে পুলিশ। ছবি: সাহাদাত পারভেজ

২৯ / ৩৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু সাগর বর্মণের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী শ্রমিক আন্দোলন। ছবি: সাহাদাত পারভেজ

৩০ / ৩৬
ড্রেজার কেনায় অনিয়ম ও দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘প্রবাহমান নদী রক্ষা আন্দোলন’। ছবি: সাহাদাত পারভেজ

৩১ / ৩৬
সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাহাদাত পারভেজ

৩২ / ৩৬
রায়ের বাজার বেড়িবাঁধের এই সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। ছবি: সাহাদাত পারভেজ

৩৩ / ৩৬
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজধানীর কল্যাণপুরে সোয়াটের নেতৃত্বাধীন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার করা অস্ত্র, পোশাক ও ব্যাগ দেখানো হয়৷ আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩৪ / ৩৬
রাজধানীর কল্যাণপুরের অভিযান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপির মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৫ / ৩৬
একটু বৃষ্টিতেই বেহাল সড়ক। রাজধানীর শেরেবাংলা নগরের বেহাল সড়কের এ ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

৩৬ / ৩৬
কল্যাণপুর খালের পানিতে ভাসছে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা। খালের দুই পাশে সরু রাস্তা দিয়ে যাতায়াত করেন খালপাড়ের বাসিন্দারা। ছবিটি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷