এক ঝলক (২৬ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
কলম্বিয়ার মেডেলিন ফ্যাশন উইকে রানওয়েতে মডেলদের ক্যাটওয়াক। ছবি: এএফপি

২ / ২৯
লেটুসবাগানের ছবিটি ব্রিটেনের কেন্ট থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৯
অবৈধ পাখি বিক্রেতাদের কাছ থেকে উদ্ধার করা পাখিগুলো রাখা হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি প্রাণী উদ্ধার কেন্দ্রে। ছবি: এএফপি

৪ / ২৯
খাবার সামনে পেয়েও খাঁচায় বন্দী টিয়া গাল ফুলিয়ে আছে। ছবিটি ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি প্রাণী উদ্ধার কেন্দ্র থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৯
করমচা ফলে জমেছে বৃষ্টির পানি। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৯
খেতে আগাছা পরিষ্কার করছেন এক ত্রিপুরা নারী। ছবিটি মঙ্গলবার খাগড়াছড়ি সদরের পাঁচমাইল ছোটগাছবান এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৯
বাসা-বাড়িতে এখনো আছে কুলার কদর। বাঁশ দিয়ে কুলা তৈরি করে তা বিক্রির জন্য পথে বের হয়েছেন এক বিক্রেতা। ছবিটি মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রায়েরগ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৯
ক্রেতা টানতে পথের ধারে লটকন ফল টাঙিয়েছেন এক বিক্রেতা। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়া শহরের চাঁদনী বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৯
পেখম মেলেছে ময়ূর। ছবিটি সিঙ্গাপুর চিড়িয়াখানা থেকে বুধবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৯
বিশ্ব সান্তা ক্লজ কংগ্রেসে অংশ নিতে ডেনমার্কের কোপেনহেগেনে গেছেন তাঁরা। সে ঘটনাকে স্মরণীয় করে রাখতে সান্তা ক্লজের পোশাকে তাঁরা সেলফি তুলছেন। ছবি: রয়টার্স

১১ / ২৯
কলম্বিয়ায় মেডেলিন ফ্যাশন উইকে অংশগ্রহণকারী মডেলকে সাজানোর কাজ চলছে। ছবি: এএফপি

১২ / ২৯
অস্ট্রেলিয়ার সিডনির এক পার্কে শীতের ঝলমলে রোদে বসে গল্প করছে দুজন। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৯
কচ্ছপ সংরক্ষণ কর্মসূচির আওতায় বুধবার থাইল্যান্ডের সাগরে ছাড়া হয় ছোট ছোট কচ্ছপ। ছবি: এএফপি

১৪ / ২৯
গরমে স্বস্তি দিতে বানরের খাঁচায় দেওয়া হয়েছে বরফের বড় টুকরা। ছবিটি চীনের হেফেই থেকে মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৯
রাজধানী ধানমন্ডির বিভিন্ন এলাকায় বুধবার জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদের মতো ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরাও। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৯
ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে গেছে পিকআপটি। ছবিটি বুধবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আল ইমরান

১৭ / ২৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করে। এ সময় গণস্বাক্ষর কর্মসূচিও পালিত হয়। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পুরোনো ২ ও ৩ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী এলাকার প্রায় ৪০ ফুট অংশ গত দুই দিনে বালুভর্তি জিও ব্যাগসহ পদ্মায় বিলীন হয়েছে। আজ বুধবার সকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে ঘাট রক্ষার কাজ করছে। ছবি: এম রাশেদুল হক

১৯ / ২৯
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জমেছে বৃষ্টির পানি। ছবিটি বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৯
রাজধানীর শান্তিনগর এলাকার চিরচেনা জলাবদ্ধতা। ছবিটি বুধবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২৯
রাজধানীর সোনারগাঁ মোড়ে আজ বিকেলে দিকে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে আসেন মেয়র আনিসুল হক। ছবি: আবদুস সালাম

২২ / ২৯
জলাবদ্ধতায় সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, এ জন্য যানবাহন চলাচলে সহায়তা করছে এক কিশোর। ছবিটি বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৯
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও মিরপুর রোডের সংযোগস্থলের জলাবদ্ধতা যানবাহন চলাচলকে ব্যাহত করে। ছবিটি বুধবার তোলা। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৯
পিচ উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ছবিটি বুধবার চট্টগ্রাম শহরের পোর্ট কানেকটিং রোডের বড় পোল এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ২৯
জলাবদ্ধতার কারণে বুধবার সারা দিন চরম দুর্ভোগ পোহাতে হয় ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষকে। ছবিটি বুধবার রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও মিরপুর রোডের সংযোগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৬ / ২৯
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেকেই রিকশা-ভ্যানে করে গন্তব্যের দিকে রওনা হন। ছবিটি বুধবার রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও মিরপুর রোডের সংযোগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৭ / ২৯
সারা দিন বৃষ্টি হওয়ায় অনেক এলাকার মতো রাজধানীর মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৯
পাহাড়ে আমন ধানের বীজ রোপণ চলছে। তাই বীজ সংগ্রহে ব্যস্ত ত্রিপুরা নারী শ্রমিকেরা। ছবিটি বুধবার খাগড়াছড়ি সদরের লারমাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৯ / ২৯
বুধবার ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরস্কার গ্রহণ করছেন হারুন-অর-রশিদ টুটুল। ছবিটি বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম