এক ঝলক (২৬ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
পানি কমে যাওয়ায় বেশ মাছ পাওয়া যাচ্ছে। তালের ডিঙিতে চড়ে কুমার নদে বড়শি দিয়ে মাছ শিকার করছেন শৌখিন মৎস্য শিকারি। বাখুন্ডা পশ্চিম পাড়, ফরিদপুর সদর, ২৬ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

২ / ২১
বিভিন্ন রঙের সুতা দিয়ে পাহাড়ি নারীদের পোশাক (রিনাই) তৈরিতে ব্যস্ত এক পাহাড়ি নারী। ছোট গাছবান, খাগড়াছড়ি, ২৬ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

৩ / ২১
সন্তরণ আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে ‘মানব পরিবেশ ও শিল্প’ শিরোনামে আয়োজন করা হয়েছে তৃতীয় মাল্টিডিসিপ্লিনারি আর্ট শো-২০১৭। এতে পারফরম্যান্স আর্ট করছেন এক শিল্পী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউট, চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল

৪ / ২১
লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে এনএফএলের দল ফিলাডেলফিয়া ইগলস ওকল্যান্ড রাইডার্সকে ১৯-১০ গোলে হারিয়েছে। খেলার সময় ইগলসের চিয়ারলিডারদের পারফর্ম। ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি

৫ / ২১
স্বচ্ছ পানিতে বিচরণ শেষে উড়ে যাচ্ছে পাখির দল। কাট্টলি বিল, লংগদু, রাঙামাটি, ২৫ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

৬ / ২১
ফুলে মধু আহরণে মগ্ন প্রজাপতি। চৌগাছা, গাংনী, মেহেরপুর, ২৫ ডিসেম্বর। ছবি: আবু সাঈদ

৭ / ২১
গণিত উৎসবে জাতীয় সংগীত গাইছে শিক্ষার্থীরা। ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এই আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হয়। জিলা স্কুলমাঠ, রংপুর, ২৬ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২১
এই নদের নাম ফুলজোড়। শান্ত জলে ভাসছে হাঁসের দল। সিমলা, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম

৯ / ২১
ইনুকা নামের এই মেরু ভালুকের জন্মদিন আজ মঙ্গলবার। সে উপলক্ষে তার জন্য সামুদ্রিক শেওলা দিয়ে তৈরি করা হয়েছে কেক। কার্ড দিয়ে জানানো হয়েছে শুভেচ্ছা। সিঙ্গাপুর চিড়িয়াখানায় নিজের চৌহদ্দিতে কেক খেতে ব্যস্ত সে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করে, মেরু ভালুকের ২৭ বছর মানুষের ৭০ বছরের বেশি সময়ের মতো। ছবি: এএফপি

১০ / ২১
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৭৩তম ইয়ট রেস। ইয়টগুলো সিডনি থেকে দ্বীপ রাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্টে যাবে। এই দূরত্ব প্রায় ৬৩০ নটিক্যাল মাইল। ছবি: এএফপি

১১ / ২১
কলম্বিয়ার ৬০তম ক্যালি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে এক সালসা নৃত্যশিল্পী। এই শহরের বিভিন্ন সালসা স্কুলের প্রায় দেড় হাজারের বেশি নৃত্যশিল্পী এখানে অংশ নেন ‘সালসোড্রমো’ নামের প্যারেডে। নানা রঙে ও ঢঙে সাজা এসব শিল্পী সালসার নাচের সবদিক তুলে ধরেন। বলা হয়, এটা বিশ্বের সবচেয়ে বড় সালসা প্যারেড। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি

১২ / ২১
ম্যাসাচুসেটসের আমহার্স্ট শহরে তুষারে ঢাকা পড়েছে সৌরবিদ্যুৎ প্যানেল। ২৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৩ / ২১
সারা দিন হাড়ভাঙা খাটুনি ইটভাটার শ্রমিকের। এ থেকে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। কুলবাড়িয়া, সদর, মেহেরপুর, ২৫ ডিসেম্বর। ছবি: আবু সাঈদ

১৪ / ২১
চুপচাপ কী যেন ভাবছে ঘাস ফড়িংটি! আলমনগর, খুলনা, ২৬ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ২১
যেন দল বেঁধে সকালের মিষ্টি রোদ পোহাতে বের হয়েছে হাঁসের দল! গোয়ালচামট, ফরিদপুর, ২৬ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

১৬ / ২১
ইটভাটায় চলছে ইট তৈরির কাজ। শীতের সকালে ঘুম থেকে উঠে ইটভাটায় কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। কুলবাড়িয়া, সদর, মেহেরপুর, ২৫ ডিসেম্বর। ছবি: আবু সাঈদ

১৭ / ২১
নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার। সেই লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তুতি চলছে। ছবিটি আজ মঙ্গলবার ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২১
রাজধানীর সড়কের অধিকাংশ সিগন্যাল বাতি ভাঙা, অকেজো। মিরপুর রোডের ভাঙা সিগন্যাল বাতির কাঠামোতে লাগানো হয়েছে ফুল গাছ। গ্রিন রোড-মিরপুর রোডের সংযোগস্থল, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

১৯ / ২১
রাজধানী ঢাকায় মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। উৎসবের প্রথম দিনে আসতানা সিম্ফনি ফিলহারমোনিকের পরিবেশনা। ধানমন্ডি, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২১
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিশুসহ অনেকে। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি, ২৬ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

২১ / ২১
আমন ধান কাটা ও মাড়াই শেষে কুলা দিয়ে ধান থেকে চিটা বের করছেন কৃষাণীরা। উত্তর বিজয়পুর ধরনীবন, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৬ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক