আর তিন দিন পর ভোট। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মমতাজ বেগম ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। ইসলামনগর, সিঙ্গাইর উপজেলা, মানিকগঞ্জ, ২৬ ডিসেম্বর। ছবি: আব্দুল মোমিন।
২ / ১৮
রাজধানীর তেজগাঁও মোড়ে নির্বাচনী প্রচারকে ঘিরে যাতে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি হতে না পারে, সে জন্য বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান। সাত রাস্তা মোড়, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
৩ / ১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের ২১টি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ৪১টি ওয়াটার মিক্স মোটরসাইকেল ঢাকা থেকে আনা হয়েছে। ৪০ লিটার পানি বহনে সক্ষম এই মোটরসাইকেল আগুন নেভানোর কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। সার্ভিস স্টেশন, নীলটুলী, ফরিদপুর, ২৫ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র চার দিন। কেন্দ্রে-কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনের লোকজন। জিমনেসিয়াম মাঠ, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
৫ / ১৮
গ্রাম থেকে তৈরি করা মুরগির খাঁচা বিক্রির জন্য ভ্যানে করে শহরে নিয়ে যাচ্ছেন আরিফুল হক। শহরে প্রতিটি খাঁচা ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হয়। চাঁন্দের বাজার, বগুড়া, ২৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
৬ / ১৮
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছেন পুলিশের সদস্যরা। সাতমাথা এলাকা, বগুড়া, ২৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
৭ / ১৮
খেজুর গাছ থেকে রস আহরণে মগ্ন শালিক। জনতাবাজার এলাকা, ধলীগৌরনগর ইউনিয়ন, লালমোহন উপজেলা, ভোলা, ২৪ ডিসেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৬৪টি জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বয়রায় সূর্যডুবা খাল খননের কাজ চলছে। ভাঙনাবাড়ি, গৌরীপুর, ময়মনসিংহ, ২৬ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৮
রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরের তিন নম্বর ওয়ার্ডের ডিঙ্গাডোবা এলাকায় গণসংযোগ করেন। রাজশাহী, ২৬ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৮
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নগরের আরডিএ মার্কেটে গণসংযোগ করেন। রাজশাহী, ২৬ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৮
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী প্রচারে কর্মী-সমর্থকেরা। তেজগাঁও এলাকা, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৪ / ১৮
নৌকার পক্ষে ভোট চেয়ে রাজধানীর তোপখানা রোডে মিছিল করেছে কিছু দৃষ্টিপ্রতিবন্ধী। বাংলা অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির ব্যানার এই মিছিলটি করা হয়। ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মো. মুজিবুল হকের নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিয়াবাজার কলেজ মাঠ, চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লা, ২৬ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
১৭ / ১৮
বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল ও কলেজ মাঠ, সদর উপজেলা, বগুড়া, ২৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের পথসভায় তাঁর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখছেন ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। হাসপাতাল রোড, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা। ছবি: প্রথম আলো