পুঁইশাকের ডগায় রঙিন প্রজাপতি। ছবিটি মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
২ / ১২
কানাডার টরোন্টোর আকাশে চাঁদের এমন দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। ছবি: রয়টার্স
৩ / ১২
শীতের সকালে শিশিরভেজা সবুজ ঘাস। গতকাল লৌহজংয়ের উত্তর মেদিনীমণ্ডল থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১২
এখনো হারায়নি বায়োস্কোপ। দেখার আগ্রহ যেন কমেনি এতটুকু! ছবিটি বুধবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে তাঁর দুই মেয়ে মালিয়া ও সাশাকে নিয়ে থ্যাংকস গিভিং ডে-এর আনুষ্ঠানিকতায় যোগ দেন। ছবি: রয়টার্স
৬ / ১২
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে স্বাগত জানাতে কারাকাসের মিরাফ্লোরস প্যালেসে অপেক্ষা করছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। অপেক্ষার এ সময়টা ছবি তুলে যে বেশ ভালো কেটেছে তাঁর, ছবিটা যেন তারই প্রমাণ। ছবি: রয়টার্স
৭ / ১২
প্যারিসে হামলার পর বেলজিয়ামের ব্রাসেলসে নিরাপত্তা জোরদার করা হয়। বাচ্চাদের এক বিদ্যালয়ের সামনে সশস্ত্র পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। ছবি: রয়টার্স
ভারতের আগরতলায় হিন্দু সম্প্রদায়ের রাস উৎসবের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: রয়টার্স
১০ / ১২
চীনের শ্যানডং প্রদেশে গাছে থাকা থোকায় থোকায় ফলও তুষারে ঢাকা পড়ার অবস্থা। চীনের ইউয়ান কাউন্টির একটি পার্ক থেকে সোমবার তোলা ছবিটি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। ছবি: আইএএনএস
১১ / ১২
রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: মনিরুল আলম
১২ / ১২
পাম্প অ্যাকশন হানড্রেড শুট গান হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে পাহারা। এই আগ্নেয়াস্ত্র থেকে ছয় ধরনের বুলেট বের হয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মনিরুল আলম