ক্যাকটাস কাঁটা–জাতীয় উদ্ভিদ। কিন্তু এর ফুলের সৌন্দর্যও কম নয়। নানা মৌসুমে নানা রঙের ফুল ফোটে এই গাছে। জজকোর্ট চত্বর। বগুড়া। ২৬ নভেম্বর। ছবি: সোয়েল রানা
৪ / ১৭
দেখে মনে হয় এক ব্যক্তি নিপুণ কৌশলে রাগবি খেলছেন। কিন্তু এটি আসলে একটি স্ট্যাচু। টিকেনহ্যাম স্টেডিয়ামের বাইরে এই স্ট্যাচুর দেখা মেলে। লন্ডন। যুক্তরাজ্য। ২৫ নভেম্বর। ছবি: রয়টার্স
মজার খাবার হাওয়াই মিঠাই। মুখে পুরলেই মিলিয়ে যায়। শহরে বিক্রির জন্য ১৫০ হাওয়াই মিঠাই নিয়ে বেড়িয়েছেন জাহাঙ্গীর আলম। সেগুলো বিক্রির টাকায় সংসার চলে তাঁর। সাতআনি। শেরপুর। বগুড়া শহর। ২৬ নভেম্বর। ছবি: সোয়েল রানা
৭ / ১৭
বিড়াল বড় আদুরে প্রাণী। দেখলেই আদর করতে ইচ্ছে করে। শীতের মিঠে রোদে দুই বিড়ালের আলাপ। মৌখাড়া বাজার। বড়াইগ্রাম। ২৫ নভেম্বর। ছবি: আনিসুর রহমান
৮ / ১৭
পিলখানা হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যানেক্স ভবন। ২৬ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৯ / ১৭
পিলখানা হত্যা মামলায় সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অ্যানেক্স ভবন, ২৬ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১০ / ১৭
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে হাতে দেওয়া হবে নতুন বই। সেই প্রস্তুতি চলছে ছাপাখানাগুলোতে। রাজধানীর কাঁটাবন ছাপাখানা, ২৬ নভেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৭
মুম্বাইয়ের তাজমহল হোটেলের সামনে সহকর্মীর ছবি তুলে দিচ্ছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সেনা। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গিদের চালানো হামলার অন্যতম লক্ষ্য ছিল এই হোটেল। মুম্বাই, ভারত, ২৬ নভেম্বর। ছবি: রয়টার্স
১২ / ১৭
বালি দ্বীপে মাউন্ট আগুং নামের আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদ্গিরণ হচ্ছে। এ সময় আকাশে ধোঁয়ার পুরু স্তর সৃষ্টি হয়। বালি দ্বীপ, ইন্দোনেশিয়া, ২৬ নভেম্বর। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া।
১৩ / ১৭
জাপানে এখন চলছে শরৎকাল। সবুজ পাতায় এসেছে ভিন্ন রং। টোকিওর এক বাগানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সাধারণ মানুষ। কেউ কেউ আবার ক্যামেরায় বন্দী করছেন প্রকৃতির রূপ। টোকিও, জাপান, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
১৪ / ১৭
সৌদি আরবে বসেছে কমিকন অ্যারাবিয়ার প্রথম আসর। বিভিন্ন কমিক চরিত্রের সাজে সেখানে অংশ নিচ্ছেন অনেকে। মুখে প্রজাপতি এঁকে এক সৌদি মেয়ে এসেছিল কমিকন অ্যারাবিয়ায়। রিয়াদ, সৌদি আরব, ২৫ নভেম্বর। ছবি: এএফপি
১৫ / ১৭
ফুলে ফুলে ভরে গেছে ছাতিমগাছ। এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু খাচ্ছে একটি পাখি। রহমতগঞ্জ, চট্টগ্রাম, ২৫ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
১৬ / ১৭
মৌটুসি ‘নেক্টার্নিডাই’ গোত্র বা পরিবারের অন্তর্গত। এরা মৌপায়ী পাখি। বাংলাদেশ ও ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। রহমতগঞ্জ, চট্টগ্রাম, ২৫ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
১৭ / ১৭
খেত থেকে আখ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি ব্যক্তি। গুগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, ২৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী