এক ঝলক (২৬ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
ব্রাজিলের সাও পাওলোর সাম্বাড্রোমে কার্নিভ্যালে ইম্পেরিও দা কাসা ভারদে সাম্বা স্কুলও অংশ নেয়। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

২ / ২৬
পাহাড় এলাকায় বুনোফুল। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের কাপতলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৬
বলিভিয়ার ওরুরোতে কার্নিভ্যাল প্যারেডে মোরনাদা গ্রুপের নৃত্যশিল্পীদের পায়ে ছিল এই বাহারি জুতা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৬
ধানখেতে নিড়ানি দিচ্ছেন এক শ্রমিক। ছবিটি গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুকিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ২৬
খুলনা বিভাগের ১০ জেলায় আজ রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীবাহী বাস বা পণ্যবাহী পরিবহন চলছে না। ছবিটি খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৬
ফুল এসেছে লিচুগাছে। ছবিটি আজ রোববার বগুড়া সদর উপজেলার কাজী নুরুইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৬
বড় মিষ্টিকুমড়ো ফলেছে কৃষক রফিকুল ইসলামের খেতে। ছবিটি আজ রোববার বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাট এলাকা বাড়ইপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৬
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে নাগরিক কমিটি। এতে অংশ নেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। ছবি: আহমেদ দীপ্ত

৯ / ২৬
পথের ধারে পড়ে আছে শজনে ফুল। সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুটি। বাসায় ফিরে গরম-গরম বড়া খাওয়া হবে। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৬
ব্রাজিলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সাম্বা নাচের উৎসব কার্নিভ্যাল। এ উৎসবে দ্বিতীয় রাতে গতকাল শনিবার ড্রাগোস দা রিয়েল সাম্বা স্কুল নৃত্য পরিবেশন করে। ছবি: এএফপি

১১ / ২৬
আঙুরের মতো দেখতে পোশাক পরে টোকিও ম্যারাথন ২০১৭-তে অংশ নেন এই নারী। ছবিটি আজ রোববার বাজার নগরী জিনজা থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৬
প্রথম আলো আয়োজিত ‘নির্মাণ শিল্পে নারী প্রকৌশলী ও স্থপতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মহিলা  ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আরও উপস্থিত ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান একরাম আহমেদ। ছবিটি আজ রোববার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২৬
কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক পণ্যের ব্যবহার দেশে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। তাই এর কাঁচামালের চাহিদাও বাড়ছে দিন দিন। যশোর শহরের নতুন বাস টার্মিনালের পাশে গড়ে ওঠা প্লাস্টিক কারখানায় উচ্ছিষ্ট প্লাস্টিকের বোতলগুলো ক্রাশার মেশিনে টুকরো করে সোডা ও ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিচ্ছেন নারী শ্রমিকেরা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৪ / ২৬
খিরার ফুলের ছবিটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার সালধর গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৫ / ২৬
সিলেটের ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ছবিটি আজ রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৬
পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ। আজ রোববার সকাল থেকে খুলনা বিভাগের কোনো রুটে যানবাহন চলাচল করেনি। হঠাৎ ডাকা ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় ছিল ব্যাটারিচালিত ইজি বাইক। এতে করে অতিরিক্ত ভাড়া গুণে দূর-দূরান্তে রওনা হয়েছেন ভোগান্তিতে পড়া মানুষ। ছবিটি দুপুরে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৭ / ২৬
চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রেয়াজউদ্দীন বাজার এলাকায় ফুটপাত থেকে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবিটি আজ রোববার দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: সৌরভ দাস

১৮ / ২৬
কয়েক মাস পর শুরু হবে বর্ষাকাল। ওই সময়ের জন্য লাকড়ি সংগ্রহ করে ফিরছেন এক পাহাড়ি নারী। ছবিটি রোববার রাঙামাটি সদরের ঢেবাছড়ি এলাকা থেকে রোববার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২৬
হঠাৎ করেই দেখা মিলল এই সিপাহি বুলবুলির। ছবিটি রোববার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের কলাভবন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৬
বাঁশ দিয়ে নিজের দোকানে বসে খাঁচা তৈরি করছেন এক দোকানি। ছবিটি রোববার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

২১ / ২৬
ভবনের কার্নিশে আপন মনে বসে আছে দোয়েল পাখিটি। ছবিটি রোববার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের কলাভবন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৬
আনোয়ারা ও পটিয়ার নদীর পাশের এলাকার সঙ্গে চট্টগ্রাম শহরের যোগাযোগের সহজ মাধ্যম নৌকা। কাজ করতে আসা লোকজনের পাশাপাশি বেশ কিছু শিক্ষার্থী শহরে আসেন লেখাপড়া করতে। নৌকাচালকেরা এই সুযোগ কাজে লাগিয়ে সব সময় ধারণক্ষমতার চেয়ে বেশি লোকজন নেন। ছবিটি আজ রোববার বেলা দেড়টার দিকে ফিশারিঘাট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৬
পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ-সংকটের কারণে খোলা মাঠে রোদের মধ্যে পাঠদান চলছে। ছবিটি আজ রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৪ / ২৬
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাণিসম্পদ বিভাগ। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৫ / ২৬
ফাগুনের পুরোনো পাতা ঝরে পাহাড়ের প্রকৃতিতে নতুন পাতা আসতে শুরু করেছে। ছবিটি আজ রোববার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল তপন কারবারীপাড়া এলাকার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৬ / ২৬
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক দিনের প্রাণী মেলায় একটি স্টলে আনা হয় ইগল পাখি। এই পাখিসহ অন্য পাখি দেখতে ভিড় জমে। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী