এক ঝলক (২৬ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন ছাত্র সংগঠন। ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাইফুল ইসলাম
২ / ৫
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাসের সামনের অংশ। সিলেট, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ৫
খুলনা মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ ২৭ ফেব্রুয়ারি। সমাবেশ ঘিরে খুলনা বাস মালিক সমিতি ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীরা তাই আগেভাগেই গন্তব্যে যেতে তড়িঘড়ি করছেন। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৫
নৌকাতে বসে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক মৎস্যশিকারি। সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ শিকার করেন তিনি। প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকার মাছ শিকার করে তিনি বাজারে বিক্রি করেন। ছবিটি শুক্রবার আড়িয়ালখাঁ নদের শায়েস্তাবাদ সেতু এলাকা থেকে তোলা। বরিশাল, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৫ / ৫
ঝাঁকা-কোদাল আর দুপুরের খাবার নিয়ে সকাল সকাল কাজে যাচ্ছেন মাটি কাটা কাজের দিনমজুর শ্রমিকেরা। ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান