একাত্তরের ২৫ মার্চের কালরাত্রিকে স্মরণ করে আলোর মিছিলে অংশ নিয়েছে শিশুটি। ছবিটি খুলনার শহীদ হাদীস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৯ / ১৯
আকাশে উড়ছে স্বাধীনতার পতাকা। ছবিটি সম্প্রতি খুলনার শহীদ হাদীস পার্ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
১০ / ১৯
পদ্মার চরের বাসিন্দারা প্রতিদিন এভাবেই কর্মস্থলে যায়। ছবিটি আজ শনিবার শরীয়তপুরের মাঝিরকান্দি চর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৯
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বের একটি রেস্তোরাঁয় সপরিবারে ঐতিহ্যবাহী ভাজা মাছ দিয়ে ভোজ সারছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী টেড ক্রুজ। ছবিটি শুক্রবার রাইট প্লেস রেস্তোরাঁ থেকে তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিজিবি ১২ ব্যাটালিয়ন বিএসএফকে মিষ্টি উপহার দিচ্ছে। ছবিটি আজ শনিবার সকাল নয়টায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখা থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ
১৩ / ১৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার রাঙামাটি চিহ্লা মং মারী স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও পাহাড়ি-নৃত্য। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ জাতীয় পতাকা, বেলুন ও পতাকা উড়িয়ে শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৯
সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন সংলগ্ন বেদিতে গান, নৃত্য ও আবৃত্তির আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো
১৬ / ১৯
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল শুক্রবার সন্ধ্যায় গান বাংলা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে থ্রিডি ম্যাপিং করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৯
২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে রাজারবাগ পুলিশ লাইনে গতকাল শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বলন করা হয়। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় নগরের অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৯ / ১৯
মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারজনকে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: শহীদ রওশন আলী, আজিজুর রহমান, জায়া ফাতেমা হক ও প্রয়াত ফজলুল করিম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে আটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ে ছিল এই আয়োজন। ছবিতে (বাঁ থেকে) শহীদ রওশন আলীর পক্ষে জাকির হোসেন; আজিজুর রহমান ও জায়া ফাতেমা হক নিজে এবং ফজলুল করিমের পক্ষে তাঁর বড় ছেলে চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম সম্মাননা গ্রহণ করেন। সঙ্গে অনুষ্ঠানের অতিথিরা। ছবি: জাহিদুল করিম