স্বাধীনতা দিবস উপলক্ষে বিডি সাইক্লিস্টস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালি বের করে। ছবিটি সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
২ / ১৭
স্বাধীনতা দিবসে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শিশু-কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন। চট্টগ্রাম, ২৬ মার্চ। ছবি: সৌরভ দাশ
৩ / ১৭
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পকর্মে উঠে এসেছে পাকিস্তানি সেনাদের বর্বরতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৫ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৭
থরে থরে সাজিয়ে রাখা হয়েছে লাউ। খাওয়া যায় কি না, সে মতলবে আছে একটি ছাগল। শ্যামবাজার, ঢাকা, ২৫ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৭
যমুনার দূষিত পানিতে ভাসছে ফেনা। সেই ফেনা গায়ে মেখে খেলায় মেতেছে এক শিশু। নয়াদিল্লি, ভারত, ২৫ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ১৭
নবরাত্রি উৎসব উপলক্ষে কুমারী সেজেছে এক শিশু। কলকাতা, ভারত, ২৫ মার্চ। ছবি: রয়টার্স
৭ / ১৭
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালি জাতির সামনে ভয়াল রূপ নিয়ে হাজির হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই কালরাতের বার্ষিকী স্মরণ করা হয়েছে সারা দেশে ১ মিনিট অন্ধকার করে, বাতি নিভিয়ে। প্রতীকী ‘ব্ল্যাকআউট’ নামের এই কর্মসূচি চলে রোববার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত। কারওয়ান বাজার, ঢাকা, ২৫ মার্চ। ছবি: সাজিদ হোসেন
৮ / ১৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শিক্ষার্থীদের সমাবেশ। ভোর থেকে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকে। সাভার, ঢাকা, ২৬ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৭
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে পানি নিয়ে খেলছে শিশুটি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম, ২৬ মার্চ। ছবি: সৌরভ দাশ
১০ / ১৭
চৈত্র মাস বলে গরমটা বেশি। তাই পানি পান করছে শিশুটি। গল্লামারী এলাকা, খুলনা, ২৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
আকাশে উড়ছে এক ঝাঁক পায়রা। দেখলেই মনে পড়ে স্বাধীনতার কথা। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ২৬ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১২ / ১৭
রঙিন বেলুন হাতে ছুটছে এক শিশু। স্বাধীনতা দিবস উপলক্ষে বড়দের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে সেও। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৬ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৭
রাজধানীর রমনা পার্কের শ্রাবারীতে (গুল্মোদ্যান) সম্প্রতি বিউমন্টিয়া গ্র্যান্ডিফ্লোরা ওয়াল ফুল ফুটতে দেখা যায়। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রিটন হলের লেডি ডায়ানা বিউমন্টের প্রতি সম্মান জানিয়ে এই লতানো জাতের ফুলের নামকরণ করা হয়েছে। রমনা পার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মো. সহিদউল্লা
১৪ / ১৭
চাঁদপুরে পথশিশুদের নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। স্বাধীনতা দিবস উপলক্ষে বড়স্টেশনের মোলহেড এলাকার শতাধিক ছিন্নমূল শিশুর জন্য খেলাধুলা, নাচ-গানের আয়োজন করা হয়। মাইকে গান গাইছে এক পথশিশু। মোলহেড এলাকা, চাঁদপুর, ২৬ মার্চ। ছবি: আলম পলাশ
১৫ / ১৭
কৃষক মনির হোসেন ৬০ শতাংশ জমিতে মিষ্টিকুমড়ার চাষ করেছেন। পরে মিষ্টিকুমড়ার আরও ৪০০ শতাংশ খেত কিনেছেন তিন লাখ টাকায়। ফলন ভালো হয়েছে। এখন খেত থেকে কুমড়া তোলা হচ্ছে। কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা, ২৬ মার্চ। ছবি: এমদাদুল হক
১৬ / ১৭
স্বাধীনতা দিবসে ফরিদপুর স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও কসরত প্রদর্শন। ফরিদপুর, ২৬ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একটি দৃশ্য। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ