মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা। সাভার, ২৬ মার্চ। ছবি: হাসান রাজা
৪ / ২০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ২৬ মার্চ। ছবি: হাসান রাজা
৫ / ২০
একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ২৬ মার্চ। ছবি: হাসান রাজা
সুন্দর বাংলাদেশের অঙ্গীকার সব বয়সীর। জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ২৬ মার্চ। ছবি: হাসান রাজা
৮ / ২০
পাহাড়ি নাগেশ্বর ফুলে ভ্রমরের গুঞ্জন। য়ংড বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি শহর, ২৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী
৯ / ২০
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ নামের কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত, ২৬ মার্চ। ছবি: সংগৃহীত
১০ / ২০
স্বাধীনতা দিবস উপলক্ষে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জে কে এস ক্রীড়া সংস্থা। শত শত দর্শক এই লড়াই উপভোগ করেন। জে কে এস মাঠ, আইজগাতী, রূপসা, খুলনা, ২৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ তিস্তা ডাকাতিয়া নদীতে দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে। ডাকাতিয়া নদী, চাঁদপুর, ২৬ মার্চ। ছবি: আলম পলাশ
১২ / ২০
জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল, ২৬ মার্চ। ছবি: সাইয়ান
১৩ / ২০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। শিশু শিক্ষার্থীদের জন্য হয় বিস্কুট দৌড় খেলা। গোদাগাড়ী, রাজশাহী, ২৬ মার্চ। ছবি: প্রথম আলো
১৪ / ২০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শারীরিক কসরত প্রদর্শন করে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মোস্তফা খেলার মাঠ, মঠবাড়িয়া, পিরোজপুর, ২৬ মার্চ। ছবি: এ কে এম ফয়সাল
১৫ / ২০
মহান স্বাধীনতা দিবসে মাথায় জাতীয় পতাকা বেঁধে দ্বি চক্রযান নিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এই তরুণীর দল। কালিঘাট সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ মার্চ। ছবি: শিমুল তরফদার
১৬ / ২০
সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সিলেট, ২৬ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাইক্লিং সিটি সিলেটের স্বাধীনতা রাইডে অংশ নেন হাজারো সাইক্লিস্ট। চৌহাট্টা, সিলেট, ২৬ মার্চ। ছবি: আনিস মাহমুদ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়। কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বেগুনবাড়ি, ঢাকা, ২৬ মার্চ। ছবি: সাবরিনা ইয়াসমীন
২০ / ২০
স্বাধীনতা দিবসে অনেকেই ঘুরতে বের হন। তিন বান্ধবী এসেছেন হাতিরঝিলে। বেগুনবাড়ি, ঢাকা, ২৬ মার্চ। ছবি: সাবরিনা ইয়াসমীন