এটি সিনেমার কোনো দৃশ্য নয়। লিবিয়ার উপকূলে শরণার্থীবাহী একটি জাহাজ এভাবেই ডুবে যায়। পরে ইতালির নৌবাহিনীর দুটি জাহাজ উদ্ধারকাজ চালিয়ে অনেক শরণার্থীকে উদ্ধার করে। ছবি: রয়টার্স
২ / ২০
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খামার থেকে আঙুর তুলে ফিরছেন এক শ্রমিক। ছবি: রয়টার্স
৩ / ২০
ভারতের মুম্বাইয়ে সাগরতীরে ঢেউয়ের ঝাপটায় সিক্ত হচ্ছে এক কিশোরী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
জাপান সফরের স্মৃতিচিহ্ন হিসেবে অন্যদের সঙ্গে গাছ লাগাচ্ছেন (বাম থেকে) ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি৭ সম্মেলনে যোগ দিতে তাঁরা জাপানে আছেন। ছবি: রয়টার্স
৫ / ২০
সমর্থকদের সঙ্গে সেলফি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন। ছবিটি ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে তাঁর নির্বাচনী প্রচারণা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২০
শূন্যে ছুড়ে আবার ধরা। শিশুকে নিয়ে পরিচিত এই খেলা খেলছে এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি গ্রিস-মেসেডোনিয়া সীমান্তের কাছের এক গ্রামের শিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২০
বাস্তুচ্যুত এক নারী তাঁর তাঁবুতে বসে রুটি বানাচ্ছেন। ছবিটি সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার কাছের একটি শিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ২০
আয়ারল্যান্ডের ডানগাল ক্যাসেলে বেড়াতে গেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। তাঁদের নাচ দেখানোর অপেক্ষায় এই শিশুটি। ছবি: রয়টার্স
৯ / ২০
আয়ারল্যান্ডের ডানগাল ক্যাসেলে বেড়াতে গেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। ছবি: রয়টার্স
১০ / ২০
স্নাতক ডিগ্রি অর্জনের আনন্দ ইয়েমেনের রাজধানী সানার এই নারী শিক্ষার্থীর। ছবি: রয়টার্স
১১ / ২০
অস্ট্রেলিয়ার সিডনি বোটানিক্যাল গার্ডেনের আলোকসজ্জা দেখতে গিয়ে সেলফি তুলছেন এক দর্শনার্থী। ছবি: রয়টার্স
১২ / ২০
স্বাস্থ্য-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে বেসরকারি এমন কয়েকটি প্রতিষ্ঠান জাপানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে এই সাত দেশের নেতাদের ‘সুপারহিরো’ সাজিয়ে কাটআউট বানিয়ে রেখেছে। ছবিটি জাপানের ইসের আন্তর্জাতিক মিডিয়া সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ২০
অবৈধ স্বর্ণখনি বন্ধে অভিযান চালানোর সময় ঘটনাস্থলে থাকা ভেড়াকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ছবিটি পেরুর সালপো শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ২০
আয়ারল্যান্ডের ডানগালে বেড়াতে গেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। গ্লেনভেগ ন্যাশনাল পার্ক ঘুরে দেখার সময় তাদের আপ্যায়ন করা হয় কেক-কফিতে। তাঁদের ফেলে দেওয়া খাবারে ভাগ বসাতে ওড়ে এসেছে ছোট্ট এই পাখিটি। ছবি: রয়টার্স
১৫ / ২০
চীনের হুবেই প্রদেশে নানা রঙের প্লাস্টিকের কাপ দিয়ে সিঁড়িতে করা শিল্পকর্মের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স
১৬ / ২০
ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে ‘কাফন মিছিল’ করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ২০
ফুটপাত ও সড়ক দখল করে এভাবেই মিরপুরের বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ ভবনের সামনে গড়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
আকাশের দিকে তাকিয়ে আছে এই নাগরিক বুলবুলি পাখি। ছবিটি রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
রামপুরার একটি পোশাক কারখানায় পোশাকের কার্টন এভাবেই ভবনের চারতলা থেকে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ফেলা হচ্ছে। ছবিটি আজ সকালে রাজধানীর পশ্চিম রামপুরার ডিআইটি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২০
রাজধানীর মিরপুর এলাকার সিএনজি স্টেশনগুলোতে দিনে তিন থেকে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এ সময় স্টেশনের মালিকেরা স্টেশনগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। ছবিটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম