এক ঝলক (২৬ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশে বেয়ন মন্দির কমপ্লেক্স থেকে এই বুদ্ধমূর্তির ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

২ / ৩৩
জার্মানির মিউনিখে অকতোবারফেস্টে নাগরদোলায় ঘূর্ণি চক্করের মজা। প্রতিবছরই সেপ্টেম্বরে ১৬ দিনব্যাপী চলে এ উৎসব। এ উৎসবকে ঘিরে মিউনিখে প্রায় ৬০ লাখ পর্যটকের আগমন ঘটে। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৩ / ৩৩
চীন ও রাশিয়ার মধ্যকার সীমান্তরেখার পাশে কানাস ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক থেকে ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৩
বাঘ দিবস উপলক্ষে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোসতোকে র‍্যালি বের করেন সেখানকার লোকজন। এবারের দিবসের প্রতিপাদ্য হলো বিপন্ন আমুর বাঘকে রক্ষা করা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩৩
নেটের বস্তাভর্তি আলু দিয়ে বানানো হয়েছে ‘পটেটো ফ্লেক’ নামের এই স্থাপত্য। বানিয়েছেন রাশিয়ার শিল্পী ভ্যাসিলি স্লোনোভ। ছবিটি গতকাল রোববার রাশিয়ার ক্রাশনুইয়ার্স্কের সেন্ট্রাল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩৩
আর কয়েক দিন পরেই হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এ উপলক্ষে এখন চলছে পূজার মণ্ডপ ও প্যান্ডেল সাজানোর কাজ। ছবিটি গত রোববার কলকাতা থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৩
গাজা উপত্যকায় এক কৃষক বাগান থেকে খেজুর সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৩
ভারতের আহমেদাবাদে নবরাত্রিকে সামনে রেখে এক তরুণীর গায়ে আঁকা উল্কিতে ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যকে তুলে ধরা হয়েছে। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ৩৩
কানাডার ভ্যাঙ্কুভারে সিরীয় এক পরিবারের সঙ্গে ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

১০ / ৩৩
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকেরা আজ সোমবার দুপুরে ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। ছবি: মনিরুল আলম

১১ / ৩৩
রংপুরে আমন ধান কাটা শুরু হয়েছে। ব্রি-৩৩ নামের এই ধান কাটছেন সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের কামাড়পাড়া এলাকার কৃষক আজিজার রহমান। ফলেছেও ভালো। তাই খুশিও তাঁরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: মঈনুল ইসলাম

১২ / ৩৩
ফুলের ইংরেজি নাম এগেভ ফ্লাওয়ার। ১০ বছর পরপর এই ফুল ফোটে। গাছের নিচ থেকে লম্বা থোকায় থোকায় ভরে যায় ফুল গাছটি। আর ফুল ফুটে গেলেই গাছ মরে যায়। ছবিটি সম্প্রতি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১৩ / ৩৩
করলা ফুলে বসেছে পতঙ্গ। ছবিটি সম্প্রতি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি বাড়ি থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১৪ / ৩৩
প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রিটিশ কাউন্সিল আবার তাদের কার্যক্রম শুরু করেছে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল থেকে আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৫ / ৩৩
খেত থেকে মুলা তুলে পানিতে ধুয়ে পরিষ্কারে ব্যস্ত কিষান-কিষানিরা। এরপর এসব মুলা ঢাকার বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন ব্যবসায়ীরা। ছবিটি সোমবার সকালে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩৩
দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী শ্রী গোপাল পাল। ছবিটি সোমবার দুপুরে যশোর শহরের বকচর লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৭ / ৩৩
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে বগুড়া শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ৩৩
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও পলিটেকনিক্যাল কলেজে যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক এটি। শতাধিক মেসে থাকা দুই কলেজের শিক্ষার্থীরা যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহার করে। দীর্ঘদিন যাবৎ সড়কটি বেহাল। পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। হেলে দুলে চলতে গিয়ে অনেক সময় উল্টে যায় যানবাহন। তবু নিরুপায় হয়ে দুর্ভোগের এই সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের। ছবিটি আজ সোমবার পাবনা পৌরসভার কলেজগেট-সিংড়া বাজার সড়কের রথঘর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ৩৩
টেম্পোর হর্ন নষ্ট, তাই সামনের গাড়ি সরাতে টেম্পোর শিশু সহকারী শান্তকে (১০) ইঞ্জিনের ওপর বসিয়ে দিয়েছেন চালক। ঝুঁকিপূর্ণভাবে বসে থেকে শান্ত সামনের গাড়িকে সরতে সংকেত দিচ্ছে। ছবিটি আজ সোমবার সকালে রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৩
রাজধানীর তেজগাঁওয়ের আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা। একটু বৃষ্টি হলে খানাখন্দে ভরা সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ভোগ পোহাতে হয় চালক ও সাধারণ মানুষকে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৩
গত ২৭ জুলাই ধানমন্ডির ৬ নম্বর সড়কের কয়েকটি রেস্তোরাঁ ও দোকান গুঁড়িয়ে দেয় রাজউক। আজ সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল আবারও সেখানে গড়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো। ছবি: আবদুস সালাম

২২ / ৩৩
ঢাকা সিটি উত্তর করপোরেশন গুলশান এলাকায় ফুটপাত নির্মাণের জন্য মাপ ঝোঁকের কাজ শুরু করেছে। সে জন্য রং দিয়ে স্থান চিহ্নিত করা হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে গুলশান-২ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ৩৩
সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আকস্মিক বৃষ্টি থেকে রক্ষা পেতে গায়ে পলিথিন জড়িয়ে নিয়েছেন কয়েকজন। ছবিটি সোমবার কাকলী থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩৩
সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে কুড়িল উড়াল সড়কটির নামার পথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোর চলাচলে অসুবিধা হচ্ছে। ছবিটি শেওড়া বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩৩
চীনের আসন্ন জাতীয় দিবস উপলক্ষে তিয়েনআনমেন স্কয়ার ফুল দিয়ে সাজানো হয়েছে। বসানো হয়েছে ফুলের এক বিশাল ঝুড়ি। আর ফুলের এই বাহার দেখতে বেশ সমাগম ঘটছে লোকজনের। সেলফিও তু​লছেন তাঁরা। ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের ৬৭ তম বার্ষিকী। ছবি: এএফপি

২৬ / ৩৩
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের গুইদেল এলাকায় কাইট সার্ফ করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

২৭ / ৩৩
জার্মানির পূর্বাঞ্চলে রেইতউয়েন গ্রামের কাছে একটি খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

২৮ / ৩৩
বৃষ্টিতে এক দল কিশোর বল নিয়ে নেমে পড়েছে মাঠে। খেলতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছে কাদায়। তারপরও থেমে নেই কৈশোরের উন্মাদনা। ছবিটি আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩৩
জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বার্ষিক প্রদর্শনী ঘুরে দেখছেন একজন দর্শনার্থী। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩৩
খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিকল হয়ে যাচ্ছে যানবাহন। ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। ছবিটি আজ সোমবার বিকেলে শান্তিনগর বীর উত্তম শামসুল আলম সড়ক থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩১ / ৩৩
একদিকে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা, আরেক দিকে সড়কের মাঝখানে ফ্লাইওভারের কাজের বিশাল গর্ত। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছবি: সাইফুল ইসলাম

৩২ / ৩৩
পানিতে ডুবে থাকা খানাখন্দে ভরা রাস্তার ঝুঁকি এড়াতে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালান অনেকেই। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী আউটার সার্কুলার রোড থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৩ / ৩৩
জমে থাকা বৃষ্টির পানিতে আনন্দে ভিজছে এই শিশু। ছবিটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে আজ সোমবার দুপুরে তোলা হয়েছে। ছবি: শামসুল হক