এক ঝলক (২৬ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
দলবেঁধে সমুদ্রে সাম্পান নামাচ্ছেন জেলেরা। ছবিটি গতকাল সোমবার কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ২০
জবা ফুলের গুচ্ছবদ্ধ পুংকেশরের  ছবিটি মঙ্গলবার বগুড়া শহর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২০
জুম খেত থেকে শশা তুলে ফিরছেন  ত্রিপুরা নারী। স্থানীদের কাছে শশা ‘মারফা’ নামে পরিচিত। ছবিটি মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালার সীমানাপাড়া থেকে তোলা। ছবি: পলাশ বড়ুয়া

৪ / ২০
বিলজুড়ে শাপলা। সবজি হিসেবে বাজারে শাপলার বেশ চাহিদা। তাই এই মৌসুমে অনেকে শাপলা তুলে বিক্রি করেন। ফরিদপুর নগরকান্দা উপজেলার কুনাগ্রামের বিলে শাপলা তোলায় ব্যস্ত শিশু-কিশোরেরা। ছবিটি মঙ্গলবার ভোরে তোলা। ছবি:আলীমুজ্জামান

৫ / ২০
থোকা থোকা আমলকী ঝুলছে গাছে। ছবিটি সোমবার খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২০
বিলে নৌকা চালিয়ে বাড়ি ফিরছে দুই শিশু। ছবিটি মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া বিল এলাকা তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২০
দড়ির দুই প্রান্ত দুটি উঁচু ভবনে বাঁধা। শরীরের ভারসাম্য রক্ষা করে সেই দড়িতে হাঁটছেন এক ব্যক্তি। ডায়বেটিস রোগীদের সমর্থনে প্রচারাভিযানের অংশ হিসেবে এই শারীরিক কসরতের আয়োজন করা হয়। ছবিটি সোমবার চেক প্রজাতন্ত্র থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২০
কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে গণভোটে ভোট দিতে এসেছেন এক নব দম্পতি। ছবিটি সোমবার ইরাকের দুহুক থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২০
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি দেখছেন কয়েক ব্যক্তি। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২০
নেদারল্যান্ডসের একটি চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এই হাতি শাবকটি। জন্মের পর এখন সে হাঁটার চেষ্টা করছে। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

১১ / ২০
পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি কমতে থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে চর জেগে উঠতে শুরু করেছে। নাব্যতা দূর করতে এক সপ্তাহ ধরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ খননযন্ত্র দিয়ে খননকাজ শুরু করেছে। ছবি: এম রাশেদুল হক

১২ / ২০
রাজধানীর প্রথম আলো কার্যালয়ে আয়োজতি ‘দেশে ভৌত অবকাঠামো নির্মাণে অর্থায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন অর্থনীতিবিদ মির্জ্জা আজিজুল ইসলাম। তাঁর পাশে আছেন সাবেক সচিব মুহাম্মদ ফউজুল কবির খান। বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও মেসার্স কীস্টোন বিজনেস সাপোর্ট কোম্পানি লিমিটেড। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২০
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে এবং বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন। মঙ্গলবারের ছবি। ছবি: হাসান রাজা

১৪ / ২০
মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হকার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বাক্স-পেটরা নিয়ে ছুটছেন হকাররা। ছবি: হাসান রাজা

১৫ / ২০
বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজকে জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান চত্বরের বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা

১৬ / ২০
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোডের বিভিন্ন অংশে ভাঙা। জমে থাকে পানি। গর্তে চাপা পড়ে আটকে যাচ্ছে যানবাহন। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার মানববন্ধনও করেছে বিভিন্ন সংগঠন। ছবিটি মঙ্গলবার ব্যাপারী পাড়া থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৭ / ২০
বিলে সাঁতার কাটছে হাঁস। অন্যদিকে খাবারের সন্ধানে এদিক-ওদিক ছুটছে একটি ফিঙে। ছবিটি মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া বিল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ২০
চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে বোমা হামলার পৃথক দুটি মামলার রায়ে তিন জঙ্গিকে সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের একজন জাবেদ ইকবাল। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২০
দুর্গাপূজার পরই লক্ষ্মীপূজা, তাই বেড়েছে মাটির তৈরি লক্ষ্মী প্রতিমার চাহিদা। বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মী মূর্তিগুলো। ছবিটি মঙ্গলবার গোপালগঞ্জের কাঠীবাজার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ২০
রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক দিয়ে উল্টো পথে চলছে গাড়ি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সাজিদ হোসেন