এক ঝলক (২৭ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
রাঙামাটিতে এই বাহারি প্রজাপতি ‘মেঠো প্রজাপতি’ নামে পরিচিত। ওড়াউড়ি কম। মাঠেঘাটে স্যাঁতসেঁতে জায়গায় দেখা মেলে। ছবিটি বুধবার সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুখপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ১৩
বাগিচায় বসে আছে এক বুলবুলি। ছবিটি আজ ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩ / ১৩
১৫ তম আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মেয়েদের উচ্চলম্ফের বাছাই পর্বে ক্রোয়েশিয়ার প্রতিযোগী আনা সিমিক। ছবিটি আজ চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় স্টেডিয়াম থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৩
সার্বিয়ার প্রেসভোর শরণার্থীশিবিরের একটি তাঁবুতে খেলছে শিশুটি। গত তিন দিনে সেখানে নয় হাজারেরও বেশি সিরীয় শরণার্থী এসেছে। ছবিটি মঙ্গলবারের। ছবি: এএফপি

৫ / ১৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯ তম মৃত্যুবার্ষিকী আজ। কবির সমাধি ভরে গেছে শ্রদ্ধার ফুলে। ছবি: সাজিদ হোসেন

৬ / ১৩
নয়াদিল্লিতে বুধবার এক সংবাদ সম্মেলনে মুক্তি-প্রতীক্ষিত ‘কাট্টি বাট্টি’ ছবিটির প্রচারে বলিউড তারকা কঙ্গনা রানৌত ও ইমরান খান। ছবি: আইএএনএস

৭ / ১৩
ইন্দোনেশিয়ার জাকার্তায় মুদ্রা বিনিময়কারী একটি প্রতিষ্ঠানে দেশটির এক লাখ রুপিয়ার নোট দেখাচ্ছেন একজন কর্মকর্তা। ছবিটি আজকের। ছবি: এএফপি

৮ / ১৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ শিশু একাডেমীর শিশুরা। এ সময় সঙ্গে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবি: সংগৃহীত

৯ / ১৩
ভাদ্র মাস; তাল পাকার সময়। পাকা তাল কেনার জন্য দোকানে এসেছেন দুই গৃহিণী ৷ এক একটি তাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায় ৷ ঢাকার লালমাটিয়া এলাকা থেকে বৃহস্পতিবার ছবিটি তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১০ / ১৩
কদমে বসেছে মৌমাছি ৷ ছবিটি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা ৷ ছবি সাবিনা ইয়াসমিন

১১ / ১৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ৷ তবে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ভাস্কর্যটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ৷ নামও নেই ৷ দেখভালেরও কেউ নেই ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ১৩
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে সাধারণ যাত্রীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত। একটু এদিক-ওদিক হলেই ঘটে দুর্ঘটনা। ছবিটি নগরের জুরাইন রেলগেট থেকে বেলা একটার দিকে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ১৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব ইউনিয়নের ইতি, মাহমুদা, আলামিন, খাদিজার মতো অনেক শিশু-কিশোর প্রতিদিন এভাবেই সয়াবিন তেলের খালি ড্রামের তলায় জমে থাকা তেল সংগ্রহ করে। লাঠির ডগায় স্পঞ্জ বেঁধে ড্রামের তলা থেকে তেল বের করে আনে তারা। এভাবে তাদের একেকজন দৈনিক ৫ থেকে ১০ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করে। ক্রেতারা তাদের বাসায় এসে ৭০ টাকা লিটার দরে এই তেল কেনেন। এই টাকায় পড়ালেখার খরচ মেটায় ও সংসারেও ভূমিকা রাখে তারা। ছবিটি বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের তারাব এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম