এক ঝলক (২৭ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
চীনের হংকংয়ে খরগোশদের ক্যাফেতে এক ক্রেতার দিকে জুলজুল করে তাকিয়ে আছে ধবধবে সাদা একটি খরগোশ। ছবিটি গত বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

২ / ১১
বাড়ি মানেই আরাম। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে ফিরে জ্যাকেট খুলে সাউথ লন দিয়ে হেঁটে হোয়াইট হাউসে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

৩ / ১১
ঈদুল আজহাকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামত কাজ চলছে জোরেশোরে। ছবিটি আজ শনিবার তোলা: প্রথম আলো

৪ / ১১
বন্যার পানিতে মাঠের ঘাস-পাতা নষ্ট হওয়ায় গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। তাই পদ্মার অন্য পাড় থেকে কাইসা ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই কৃষক। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তুলেছেন আলীমুজ্জামান রনী।

৫ / ১১
ডুবে থাকা ছোট্ট ডিঙি নৌকাকে ঘিরে মাছ ধরতে নেমেছে দুরন্ত শিশুর দল। আজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়ইতলা এলাকা থেকে ছবিটি তুলেছেন সোয়েল রানা

৬ / ১১
শখের বশে মাছ ধরতে ছেলে সুফল সরকারকে নিয়ে পদ্মার তীরে চাঁই পাতছেন পরীক্ষিত সরকার। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৭ / ১১
প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তির আশায় গরুর পালকে বিলের পানিতে গোসলের জন্য নিয়ে যান দুই রাখাল। ছবিটি গতকাল শুক্রবার মোংলা উপজেলার চাঁদপাই এলাকা থেকে বিকেলে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৮ / ১১
গর্ত থেকে বের হচ্ছে মেনু মাছ। গতকাল শুক্রবার মোংলা উপজেলার চাঁদপাই এলাকা থেকে বিকেলে ছবিটি তুলেছেন সাদ্দাম হোসেন।

৯ / ১১
মধুপুর থেকে আনা আনারস নৌকায় ফেরি করে বিক্রি করছে এক বিক্রেতা। চারটি আনারসের দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর সদরঘাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১০ / ১১
লঞ্চ ধর্মঘটের পঞ্চম দিন আজ শনিবার। নৌ-শ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা এই ধর্মঘটের কারণে টার্মিনালে লোক নেই বললেই চলে। কাজ না থাকায় নৌকায়ই ঘুমিয়ে পড়েছেন এক মাঝি। ছবিটি শনিবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ১১
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের ফোয়ারায় পানি ঝড়ছে। তাতে বিভিন্ন রঙের আলোয় মনোরম দৃশ্য ফুটে উঠেছে। ছবিটি আজ শনিবার সন্ধ্যায় তোলা। ছবি: জাহিদুল করিম