এক ঝলক (২৭ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
ঈদের সময় নৌ দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বুড়িগঙ্গা নদীতে নৌ মহড়ার আয়োজন করেন। ছবিটি আজ রোববার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর খেয়াঘাট এলাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন

২ / ২৭
পবিত্র ঈদুল আজহার আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার সকালে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন ডডি এক্সপোর্ট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এই কর্মসূচির আয়োজক বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবি: আবদুস সালাম

৩ / ২৭
যুক্তরাজ্যে বালুতটে আয়োজিত বার্ষিক ক্রিকেট ম্যাচের অনুশীলনে খেলোয়াড়েরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আজ রোববার কবির সমাধিতে পরিবারের শ্রদ্ধা। ছবি: সাইফুল ইসলাম

৫ / ২৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রথম আলোর ফটোসাংবাদিক আশরাফুল আলম। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে ‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০১৭ ’-এর ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হন তিনি। আজ রাজধানীতে পিআইবির সেমিনার হলে। ছবি: প্রথম আলো

৬ / ২৭
লন্ডন সুপার কমিক কনভেনশনে ভাঁড়ের বেশে এক ব্যক্তি। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৭ / ২৭
সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখছেন এক দম্পতি। ছবিটি শনিবার যুক্তরাজ্যের ওয়ারদিং থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
বর্ষাকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নিম্নাঞ্চল ডুবে যায়। এ কারণে কৃষিকাজ বন্ধ থাকে। অলস সময় কাটায় লোকজন। ছবিটি শনিবার উপজেলার দিলপাশার ইউনিয়নের আদাবাড়ীয়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ২৭
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীরা। তাঁরা পবিত্র হজ পালন করবেন। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আজ রোববার কবির সমাধিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৭
গণেশচতুর্থী উপলক্ষে ভেলায় করে গণেশমূর্তি নিয়ে যাচ্ছেন এক ভক্ত। ছবিটি গতকাল শনিবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৭
গোধূলিবেলায় আকাশে মেঘের ভেলা। ছবিটি গতকাল শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

১৩ / ২৭
বাংলাদেশে ব্যাপকভাবে আঙুরের চাষ হয় না। তাই আমাদের দেশের আবহাওয়ায় কোন জাতের আঙুর ভালো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষণাগারের সেই পরীক্ষা চলছে। এই গাছটিতে দ্বিতীয়বারের মতো ফল এল। স্বাদ মিষ্টি। একটি গাছ প্রায় ২০ বছর ফল দেয় বলে জানা গেছে। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২৭
গড়াই নদে পানি বেড়ে যাওয়ায় কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ ধসে পড়েছে। বাঁধ রক্ষায় গতকাল শনিবার থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: তৌহিদী হাসান

১৫ / ২৭
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে এবং দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সেখানকার শিক্ষার্থীরা। ছবিটি রোববার নানিয়ারচর উপজেলার ঘিলাছীড় বাজার থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ২৭
সিলেট নগরের কাজিরবাজার হলো কোরবানির পশুর সবচেয়ে বড় হাট। উত্তরবঙ্গ থেকে এই হাটে বেশির ভাগ গরু আসে। তবে হাট এখনো তেমন জমে ওঠেনি। তাই অনেকটা অলস সময় কাটাতে হচ্ছে বিক্রেতাদের। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৭
বাংলাদেশে জারবেরা ফুলের চারা হয় না। চারা ভারত থেকে এনে এখানে চাষ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় চারা ও নতুন রঙের জারবেরা তৈরির গবেষণা চালাচ্ছে। টিস্যু কালচার পদ্ধতিতে এই চারা করা হচ্ছে। ছয় মাসে গাছে ফুল আসে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ২৭
রাজধানীগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসছে কোরবানির পশুবোঝাই শত শত ট্রাক। এর সঙ্গে রয়েছে ঈদের যাত্রীবাহী গাড়ির অতিরিক্ত চাপ। কিন্তু সেই তুলনায় ফেরি কম। তারপর নদীতে প্রচণ্ড স্রোত। তাই ফেরি পারাপারে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। ফলে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজট। ছবি: রাশেদুল হক

১৯ / ২৭
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি যাচ্ছে এই শিশুটি। ছবিটি আজ রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২৭
লোহার বিভিন্ন পণ্য তৈরির কারখানায় ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক। ছবিটি রোববার খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৭
রাজধানীতে ঢুকছে ট্রাকভর্তি গরু৷ ছবিটি রোববার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৭
কোরবানির ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে নারীদের পোশাকে কারচুপি কাজের চাহিদা বেড়ে যায়। তাই চাহিদা মেটাতে বাড়তি সময় দিয়ে কাজ করছে কারিগরেরা। ছবিটি রোববার ফরিদপুর বোয়ালমারী উপজেলার কানখরদী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৭
পাহাড়ি সড়কে পর্যাপ্ত গণপরিবহন নেই। তাই গাড়ি পেলেই ঠাসাঠাসি করে তাতে উঠে পড়েন স্থানীয় লোকজন। অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে গাড়িতে ঝুলে যাতায়াত করেন। ছবিটি রোববার খাগড়াছড়ি সদরের পাঁচমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৭
কয়েক দিন পর ঈদুল আজহা। জমে উঠেছে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলো। ছবিটি রোববার বিকেলে নগরের সাগরিকা পশুর হাট থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৭
নিজের তৈরি জালে একটি মাকড়সা। ছবিটি রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৬ / ২৭
চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবিটি রোববার বিকেলে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৭
কবি কাজী নজরুল ইসলাম পুরান ঢাকার বেচারাম দেউড়িতে এসেছিলেন। এখানে যে ঘরে তিনি ছিলেন, তা এখন আর নেই। তার কাছেরই একটি ভবনের দেয়ালে কবির স্মরণে লিখে রাখা হয়েছে তাঁর গানের অংশ। ছবিটি রোববার কবির ৪১তম মৃত্যুবার্ষিকীতে তোলা। ছবি: আবদুস সালাম