এক ঝলক (২৭ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বন্যার পানিতে সাইকেল চালানো দায়। হাওয়াই দ্বীপপুঞ্জের হিলো এলাকায় ঘূর্ণিঝড়ের পর এই বন্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্র, ২৫ আগস্ট। ছবি: রয়টার্স

২ / ১৫
মেরিনাস সড়কে সৌরবিদ্যুৎ দিয়ে চলে সড়কবাতি। চট্টগ্রাম, ২৬ আগস্ট। ছবি: জুয়েল শীল

৩ / ১৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ১২ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ২৬ আগস্ট। ছবি: জুয়েল শীল

৪ / ১৫
মিয়ানমারে রয়টার্সের গ্রেপ্তার দুই সাংবাদিকের একজন ওয়া লোন (৩২)। আজ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় রায় ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বিচারক অসুস্থ থাকায় আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিষয়টি মুলতবি থাকবে। ইয়াঙ্গুন, মিয়ানমার, ২৭ আগস্ট। ছবি: রয়টার্স

৫ / ১৫
গণবিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল এক নব দম্পতি। ইউনিফিকেশন গির্জা,চিয়ংশিম পিস ওয়ার্ল্ড সেন্টার, জেপিয়ং, দক্ষিণ কোরিয়া, ২৭ আগস্ট। ছবি: রয়টার্স

৬ / ১৫
শৈল্পিক সাঁতারে নারী দ্বৈত ক্যাটাগরির টেকনিক্যাল রুটিনের ফাইনালে চীনের ম্যাকাও অঞ্চলের দুই প্রতিযোগী। জিবিকে অ্যাকুয়াটিকস সেন্টার, জাকার্তা, ইন্দোনেশিয়া, ২৭ আগস্ট। ছবি: রয়টার্স

৭ / ১৫
গাইযাত্রা উৎসবে এক কিশোরকে জগে করে গরুর দুধ পান করাচ্ছেন এক নারী। নেপালে হিন্দুরা না-ফেরার দেশে চলে যাওয়া প্রিয় মানুষের আত্মার মুক্তি ও শান্তির জন্য এ উৎসব পালন করে থাকে। দেশটিতে গরুকে পবিত্র প্রাণী মনে করা হয়। তাদের বিশ্বাস, গরু মৃত মানুষের আত্মাকে স্বর্গে পৌঁছে দিতে সাহায্য করে। কাঠমান্ডু, নেপাল, ২৭ আগস্ট। ছবি: রয়টার্স

৮ / ১৫
পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা নিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। জারুল ফুলের আদি নিবাস শ্রীলঙ্কায়। নীলাভ ও গোলাপি দুই রঙের জারুল ফুল বাংলাদেশের সর্বত্র চোখে পড়ে। গ্রীষ্মের শুরুতেই এই ফুল ফোটে। শরৎ পর্যন্ত তা দেখা যায়। গাছ সাধারণত ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়। বয়রা, খুলনা, ২৭ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ১৫
ল্যাকমে ফ্যাশন উইন্টার ফেস্টিভে ডিজাইনার মনীষা জসিং-এর নকশা করা পোশাকে র‍্যাম্পে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মুম্বাই, ভারত, ৬ আগস্ট। ছবি: এএফপি

১০ / ১৫
জ্যৈষ্ঠ-আষাঢ়ে বোনা জুম চাষের ধান গাছের সবুজে ভরে উঠেছে পাহাড়। ওয়াগগাছড়া চা বাগান, কাপ্তাই, রাঙামাটি, ২৭ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ১৫
রাঙামাটির সাপছড়ি যৌথ খামার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বেইলি সেতুটির পাটাতনের ফাঁকা অংশ চওড়া হয়েছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ফুটো ও ফাটল। রাঙামাটি, ২৭ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ১৫
নিচে ধানের চাতাল। খাবারের খোঁজ পেয়ে উড়ে এসেছে এক ঝাঁক ঘুঘু। হাতীবান্ধা, লালমনিরহাট, ২৬ আগস্ট। ছবি: মোছাব্বের হোসেন

১৩ / ১৫
রাজধানীর সাতরাস্তা মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটি আবারও ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে চলে গেছে। প্রায় আড়াই বছর আগে অবৈধ ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছিল। ঢাকা, ২৭ আগস্ট। ছবি: আবদুস সালাম

১৪ / ১৫
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারের জামিন মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে তাঁর বোন কেয়া সরকার, বন্ধু ও আইনজীবীরা। সিএমএম কোর্ট, ২৭ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৫ / ১৫
কেমিক্যাল বহন করা এসব খালি ড্রাম পরিষ্কার করে পুনরায় ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কারখানায়। ধোলাইখাল, ঢাকা, ২৭ আগস্ট। ছবি: দীপু মালাকার