এক ঝলক (২৭ আগস্ট, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
আকাশে মেঘের ওড়াউড়ি। এই বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্রোজ্জ্বল চারদিক। সারা দিনে এই লুকোচুরির পর বিকেলের আকাশে ফুটে ওঠে রংধনু। প্রাকৃতিক সৌন্দর্য মেলে ধরে কংক্রিটের এই শহরে। গতকাল কারওয়ান বাজার এলাকা থেকে ঢাকার আকাশে
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৫
পাথরের সংকট থাকায় ময়মনসিংহে রেললাইনের বেসমেন্টে বসাতে ও উঁচুকরণে ইটের সুরকি ও বালু ব্যবহার করার কার্যাদেশ দেওয়া হয়েছে। কেওয়াটখালি রেললাইন, ময়মনসিংহ, ২৬ আগস্ট
ছবি: আনোয়ার হোসেন
৩ / ৫
গ্রামে ঘুরে ঘুরে কলা কিনেছেন দুই ব্যবসায়ী। এই কলা পাকলে হাটে বিক্রি করবেন তাঁরা। কামারচর গ্রাম, গাবতলী, বগুড়া, ২৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৪ / ৫
স্কুল বন্ধ। তাই বটগাছে বাঁধা দোলনায় দোল খেয়ে সময় কাটাচ্ছে এক শিশু। জোড়াগেট, খুলনা, ২৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৫
ঢাকা্য় ভর দুপুরে নীল আকাশে শরতের সাদা মেঘের ভেলা। দুপুর গড়িয়ে বিকেলে নামে বৃষ্টি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: মহিউদ্দিন ফারুক