নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। পশ্চিম-দক্ষিণপাড়া ঈদগাহ–সংলগ্ন এলাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ২৭ আগস্টছবি: মো. সোহরাব হোসেন
২ / ১৪
চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি এলাকা রক্ষায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘সেভ ফিউচার বাংলাদেশ’। ঢাকা, ২৭ আগস্টছবি: দীপু মালাকার
৩ / ১৪
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী রক্ষা বাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ। ঢাকা, ২৭ আগস্টছবি: দীপু মালাকার
৪ / ১৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। ঢাকা, ২৭ আগস্টছবি: প্রথম আলো
৫ / ১৪
পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি নিলামে প্রায় ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। দৌলতদিয়া ঘাট বাজার, রাজবাড়ী, ২৭ আগস্টছবি: এম রাশেদুল হক
৬ / ১৪
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা খালে প্রতি শুক্রবার সকালে নৌকার হাট বসে। শতবর্ষী এ হাটে আকারভেদে আড়াই থেকে চার হাজার টাকায় নৌকা বিক্রি হয়। পিরোজপুর, ২৭ আগস্টছবি: এ কে এম ফয়সাল
৭ / ১৪
বন্যার পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি। তাই পরিবারসহ ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আব্বাস আলী। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকায় পলওয়েল পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে লাভ পয়েন্টে ছবি তুলছেন ভ্রমণকারীরা। রাঙামাটি, ২৭ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
দনিয়ার কদমতলী এলাকার খালের একাংশে জমে আছে প্লাস্টিকের বর্জ্য। জিয়া সরণি, কদমতলী, দনিয়া, ঢাকা, ২৭ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৪
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ধর্মীয় উপাসনালয়ে ফলদ বৃক্ষ রোপণ করা হচ্ছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাজবাড়ী, ২৭ আগস্টছবি: এম রাশেদুল হক
১১ / ১৪
সারা রাত থেমে থেমে বৃষ্টি। তাই সকালে রোদের দেখা মিলতেই মা বানর ছানাকে নিয়ে গা শুকিয়ে নিচ্ছে। রাজবন বিহার মাঠ, রাঙামাটি, ২৭ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৪
নৌকায় তোলা হচ্ছে কান্তজিউ বিগ্রহ। নদীপথে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবে শহরের রাজবাটিতে। দিনাজপুর, ২৭ আগস্টছবি: প্রথম আলো
১৩ / ১৪
নদী–নালা, খাল-বিল এখন পানিতে টইটম্বুর। বর্ষার শুরু থেকে নতুন পানিতে মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা। নদীতে জাল পেতে নৌকায় বসে আছেন এক মৎস্যজীবী। দক্ষিণ সুরমার বড়বাগা নদী, সিলেট, ২৭ আগস্টছবি: আনিস মাহমুদ
১৪ / ১৪
বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে খোলা রয়েছে বিনোদনকেন্দ্রগুলো। সিলেট নগরের টিলাগাড় ইকোপার্ক চিড়িয়াখানার চিত্রা হরিণগুলোকে খাবার দিচ্ছেন এক কর্মী। সিলেট, ২৭ আগস্টছবি: আনিস মাহমুদ