এক ঝলক (২৭ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
দেখে মনে হতে পারে আতশবাজি পোড়ানো হচ্ছে। ঘটনা আসলে ভিন্ন। রাজধানীর নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়ালসড়কের ওয়েলডিংয়ের কাজ চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২৩
ফ্রান্সের প্যারিসে স্প্রিং/সামার উৎ কচার কালেকশন ফ্যাশন শোর রানওয়েতে  নকশাকার স্টেফানে রোলান্ডের নকশা করা পোশাকে একজন মডেল। ছবি: এএফপি

৩ / ২৩
ওই দূরে তুষারে ছেয়ে আছে লেবাননের রাজধানী বৈরুতের সানাইন পর্বত। ছবিটি মঙ্গলবার বৈরুতের পূর্বাঞ্চলীয় গ্রাম বেইত মেরি থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে নাচ প​রিবেশন করছেন নৃত্যশিল্পীরা। ছবি: এএফপি

৫ / ২৩
একসময় শীতকালে ঘরে ঘরে পিঠা তৈরি হলেও এখন আর তেমন হয় না। এ প্রজন্মের অনেকে বিশেষ করে শিশুরা অনেক পিঠা চেনে না। তাই বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে আজ বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৩
পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে আজ বুধবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশের প্রতি আহ্বান জানান। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৩
ভূমিকম্প হলে কী করতে হবে, সে বিষয়ে আজ ছাত্রদের সচেতনতামূলক মহড়া দেয় ফায়ার সার্ভিস। ছবিটি চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় মাঠ থেকে আজ বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: জুয়েল শীল

৮ / ২৩
চা-বাগানের পাহাড়-টিলা থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক চা-শ্রমিক। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট শহরতলির হিলুয়াছড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৯ / ২৩
‘চাইল্ড অ্যানজেল’ নামে পরিচিত এসব পুতুলকে থাইল্যান্ডে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। সামরিক অভ্যুত্থানের দুই বছর পরও দেশটিতে অর্থনৈতিক সংগ্রাম ও রাজনৈতিক অনিশ্চয়তা বিদ্যমান। দেখতে অনেকটা জীবন্ত এসব পুতুল এ পরিস্থিতি কাটিয়ে ওঠাতে সাহায্য করবে বলে বিশ্বাস সেখানকার বাসিন্দাদের। ছবিটি দেশটির ননথাবুড়ি প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৩
ছোট্ট শিশুদের ওপর বাড়তি বইয়ের চাপ৷ বইয়ের ভারে ক্লান্ত শিশুরা ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি স্কুল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ২৩
২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বন্ধের দাবিতে মানববন্ধন করছেন রাজধানীর উত্তরার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। ছবি: আয়োজকদের সৌজন্যে

১২ / ২৩
বাটিকের বিছানার চাদর রং করার পর শুকানো হচ্ছে। একেকটি চাদরের পাইকারি দাম ৩৫০ টাকা। ছবিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি গ্রাম থেকে বুধবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

১৩ / ২৩
দরজায় কড়া নাড়ছে একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকেরা। চলছে নিরাপত্তা জোরদারের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৩
ভারি সুন্দর দেখতে! পাখিটির ‘টুক-টুক-টুক’ এই আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। বসন্তকালে এদের ঘোরাফেরা বেশি নজরে পড়ে। সে কারণেই বসন্ত বাউরি নামে এই পাখিটি আমাদের সবার কাছে পরিচিত। ছবিটি আজ বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২৩
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেখানে তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের নাম প্রকাশের দাবি জানান। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৩
বরিশাল জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পোশাক প্রস্তুতি দৌড়ে তাড়াহুড়ো করে পোশাক পরছে প্রতিযোগীরা। এই দৌড়ে যে শিক্ষার্থী যত তাড়াতাড়ি ও সুন্দরভাবে পোশাক পরে শিক্ষকের কাছে যেতে পারবে, সে-ই প্রথম হবে। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের পরেশ সাগর মাঠ থেকে তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২৩
চট্টগ্রাম নগরের সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় মাঠে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

১৮ / ২৩
চলছে বোরো মৌসুম। ফরিদপুর সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের টিলাডাঙ্গী এলাকায় একটি কৃষক পরিবারের সবাই মিলে বাড়ির পাশে বীজতলা থেকে বোরো ধানের চারা তুলে আঁটি বাঁধছেন। পরে এগুলো বিক্রি করা হবে। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২৩
শীতের মাঝামাঝি সময়ে ও বসন্তের আগ মুহূর্তে ঝরতে শুরু করেছে গাছের পাতা। ছবিটি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২৩
প্রায় দেড় যুগ আগে বন্যায় সেতুটির দুই প্রান্ত ধসে গিয়েছিল। এরপর থেকে ঝুঁকি নিয়েই আশপাশের কয়েকটি গ্রামের মানুষের সেতুটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নালড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২১ / ২৩
রংপুরে ঘন কুয়াশায় মহাসড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দিনেদুপুরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ছবিটি আজ বুধবার দুপুরে নগরের হাছনাবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২২ / ২৩
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ বুধবার সকালে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। ছবি: প্রথম আলো

২৩ / ২৩
বোরোর চারা রোপণের জন্য মাঠজুড়ে চলছে কৃষকের কর্মব্যস্ততা। ছবিটি আজ বুধবার বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস এলাকার বাঁশবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া