লাউ ফুল। ছবিটি সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে আজ শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
খেজুর রস জমা করতে গাছে ঝোলানো হয়েছে বোতল। সেখানে ভাগ বসিয়েছে কাঠঠোকরা পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর চৈল্লা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৬
ধূসর প্রজাপতি। ছবিটি আজ শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৪ / ১৬
জমি থেকে কাটা সরিষা মাড়াইয়ের জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৫ / ১৬
নাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
প্রতিদিন এখানে বসেই প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করেন তিনি। আজ শুক্রবার কলেজ ছুটি। তাই কাঁথা সেলাই করছেন। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
পাবনার সুজানগর উপজেলার দুলাই এলাকায় দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
৯ / ১৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
১০ / ১৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকা। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
১১ / ১৬
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার দ্বিতীয় দিনে নতুন স্মার্টফোন দেখছেন আগ্রহী দর্শক। ছবি: সংগৃহীত
১২ / ১৬
কসমস। শীতের শুরু থেকে মার্চ পর্যন্ত এই ফুল ফোটে। ছবিটি শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৬
১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। এ উপলক্ষে প্রতিমা বানাতে ব্যস্ত শিল্পীরা ৷ ছবিটি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল চত্বর থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৬
ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে বাস থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। দূষিত হচ্ছে পরিবেশ। ছবিটি শুক্রবার সকালে আগারগাঁও থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সড়কগুলো স্থানীয় ব্যবসায়ীদের দখলে। ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ছবিটি শুক্রবার সকালে ঢাকার কদমতলীর পলাশপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৬
রাজধানীর মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কে একদিকে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের কাজ, অন্যদিকে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। সড়ক পার হতে বিড়ম্বনা ও ঝুঁকির মধ্যে পড়ছেন পথচারীরা। ছবিটি শুক্রবার দুপুরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম