এক ঝলক (২৭ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ঔষধী বাসক গাছে ফুল ধরছে। বাসক পাতার রস কাশির ওষুধ হিসেবে বেশ কার্যকর। শালবনকুমারপাড়া, খাগড়াছড়ি শহর, ২৩ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২ / ১৮
বৈদ্যুতিক তারে বসে আছে শিকারি পাখি সবুজ বাঁশপাতি। বাংলাদেশে লভ্য ছোট আকারের পাখিটি কোনো কোনো স্থানে ‘সুইচোরা’, ‘নরুনচোরা’ প্রভৃতি নামেও পরিচিত। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

৩ / ১৮
শিকারের অপেক্ষায় লেকের পাড়ে ডালে বসে আছে মাছরাঙাটি। মায়াবিনী লেক, কংচাই চৌধুরীপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

৪ / ১৮
ফুলজোড় নদীর শান্ত জলে মাছ ধরছেন এক জেলে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

৫ / ১৮
পাহাড়ে শীত পড়ছে বেশ। সন্ধ্যার পর পাহাড়ে বেশি শীত নামে। শীতের সন্ধ্যায় শ্রমিকেরা খড়কুটো জ্বালিয়ে হাত গরম রাখার চেষ্টা করছেন। কলেজপাড়া, খাগড়াছড়ি, ২৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৬ / ১৮
ফুটপাত দখল করে পার্কিং করা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে চলাচলের জায়গা সংকুচিত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সড়ক ১১/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ২৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৭ / ১৮
খাগড়াছড়ির দক্ষিণ গোলাবাড়ি-ঠাকুরছড়া সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়কটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৮ / ১৮
পাবনার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, নাটিকা ও কবিতা আবৃত্তি করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী এই অনুষ্ঠান দেখতে বিদ্যালয়ে ভিড় করেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা, ২৬ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

৯ / ১৮
বাড়ির পাশে পতিত প্রায় এক বিঘা জমিতে হাজারি লাউয়ের চাষ করেছেন গৃহিণী রেখা খাতুন। তিনি প্রতি সপ্তাহে ২-৩ বার ৫০ থেকে ১০০টি লাউ বিক্রি করেন। প্রতি শ লাউ বিক্রি করেন দুই হাজার টাকায়, যা বাড়তি আয় হিসেবে তাঁর সংসারের কাজে লাগে। বাঁশেরবাদা, ঈশ্বরদী, পাবনা, ২৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১০ / ১৮
বগুড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে সেখানকার একটি স্টলে প্রদর্শনের জন্য রাখা মিষ্টিকুমড়া। আয়োজকদের দাবি, কুমড়াটির ওজন ৩৭ কেজি । এলাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় চত্বর, বনানী, বগুড়া, ২৭ জানুয়ারি । ছবি: সোয়েল রানা

১১ / ১৮
কৃষক জমিতে নিরাপদ কীটনাশক ব্যবহারের সময় সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। হ্যান্ড স্প্রে (হস্তচালিত যন্ত্র) দিয়ে জমিতে কীটনাশক প্রয়োগ করেন কৃষক। কীটনাশক প্রয়োগ করার সময়  মাস্ক ও গ্লাভস ব্যবহার করার প্রয়োজন হলেও সচেতনতার অভাবে কৃষক জয়নাল আলী এগুলো ছাড়াই জমিতে কীটনাশক প্রয়োগ করছেন। কলাগাছি, ঝিকরগাছা, যশোর, ২৭ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ১৮
গ্রামীণ ধর্মসভা উপলক্ষে মেলা বসেছে। বিক্রির জন্য শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাও জমেছে বেশ। সোহাগীপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১৩ / ১৮
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ায় জেলা পুলিশের আয়োজনে শহরে র‌্যালি বের করা হয়। মজমপুর, কুষ্টিয়া, ২৭ জানুয়ারি । ছবি: তৌহিদী হাসান

১৪ / ১৮
উপজেলা নির্বাচন উপলক্ষে সড়কের ধারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারের অংশ হিসেবে ফেস্টুন টানানো হয়েছে। শাজাহানপুর, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১৫ / ১৮
হাতে ব্যন্ডেজ নিয়ে মো. আনোয়ার হোসেন স্ত্রীসহ রাস্তা পার হচ্ছেন। মেট্রোরেলের কাজের জন্য গত শুক্রবার রাতে তুলে ফেলা হয়েছে বারডেম হাসপাতালের সামনের এই স্থানে থাকা পদচারী-সেতুটি। শাহবাগ, ঢাকা, ২৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৬ / ১৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোবাইলে ছবি দেখে ড্রয়িং করছেন এক শিল্পী। আগারগাঁও, ঢাকা, ২৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৭ / ১৮
সাপ্তাহিক প্রথম কর্মদিবসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। আগারগাঁও, ঢাকা, ২৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৮ / ১৮
রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে কোনো ইউটার্ন নেওয়ার সুযোগ না থাকায় রামপুরা ব্রিজে সড়ক বিভাজকের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে রিকশা পার হয়। রামপুরা, ২৭ জানুয়ারি। ছবি: সুমন ইউসুফ