এক ঝলক (২৭ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
এখন চলছে ইরি ধান রোপণের ভরা মৌসুম। খেত থেকে ইরি ধানের চারা তুলতে ব্যস্ত সময় পার করছেন এক কৃষক। কুমিল্লা, ২৭ জানুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১৩
কলকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলায় শীতলক্ষ্যার পানি দূষিত হয়ে কালো রং ধারণ করেছে। টানবাজার ঘাট, নারায়ণগঞ্জ, ২৭ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ায় লাইফ জ্যাকেট না পরে ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় করে যাচ্ছে পর্যটকদের দল। সেন্ট মার্টিন, টেকনাফ, ২৭ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৪ / ১৩
পুকুর থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে বক। ছোট বয়রা, খুলনা শহর, ২৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। কিন্তু বেলা ১১টা বাজলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। আমবাড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্র, সুনামগঞ্জ, ২৭ জানুয়ারি
ছবি: খলিল রহমান
৬ / ১৩
গবাদিপশুর জন্য চর থেকে ঘাস কেটে নিয়ে বাড়িতে ফিরছেন গৃহিণীরা। নিলারপাড়া,গঙ্গাচড়া, রংপুর, ২৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
লোহার পুরোনো জিনিসপত্র ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এসব পাঠানো হয় ঢাকার কেরানীগঞ্জে। এসব লোহা গলিয়ে রড, অ্যাঙ্গেল, ক্লাম্বারসহ বিভিন্ন জিনিস তৈরি করা হয়। প্রতিদিন চার থেকে পাঁচ টন মালামাল ঢাকায় পাঠানো হয় বরিশাল থেকে। বরিশাল, ২৭ জানুয়ারি
ছবি: সাইয়ান
৮ / ১৩
সিলেটেও করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ থাকলেও সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছেন। কোর্টপয়েন্ট সিলেট, ২৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহদৎ মেম্বারপাড়ার নিজ বাড়ি থেকে জাকির শেখ (৩৩) নামের এক পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুতে স্বজনদের আহাজারি। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৭ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৩
করোনাভাইরাসের টিকাগ্রহণের জন্য ফরম পূরণ করছে কওমি মাদ্রাসার কয়েক শিক্ষার্থী। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবড়িয়া, ২৭ জানুয়ারি
ছবি: বদর উদ্দিন
১১ / ১৩
ওএমএসের চাল ৩০ টাকা কেজি। আর আটা ১৮ টাকা। এসব কিনতে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। বিশৃঙ্খলা এড়াতে নারীদের হাতের তালুতে ক্রমিক নম্বর লিখে দিয়েছেন ডিলার। পণ্য নেওয়ার সময় নম্বরটি আবার কেটে দিচ্ছেন। খালিশপুর কদমতলা মোড়, খুলনা, ২৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৩
উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উড়ালপথের শেষ স্ল্যাবটি বসানো হলো। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২৭ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
কুড়িল উড়ালসড়ক–সংলগ্ন জলাধার উদ্ধার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকা, ২৭ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ