এক ঝলক (২৭ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৯
প্রকৃতিতে এখন বর্ষাকাল। তবে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখে মনে হচ্ছে যেন শরৎ​কাল। ছবিটি চট্টগ্রামের মাঝিরহাট এলাকার কর্ণফুলী নদীর  তীর থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ৩৯
ফুলের ওপর বসেছে মথ। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ শহরের টিচার্স ট্রেনিং কলেজ থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ৩৯
পড়ন্ত বেলার সূর্যাস্তের ছবিটি রোববার বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ৩৯
ফুটে আছে কলাবতী ফুল। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ শহরের টিচার্স ট্রেনিং কলেজ থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ৩৯
আষাঢ়ের মাঝামাঝি হলেও খুলনায় তেমন বৃষ্টি হয়নি। সোমবার দুপুরে হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি। দুই তরুণীর বৃষ্টি বিলাস। ছবিটি খুলনার ময়লাপোতা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ৩৯
ঘোড়া আর তার বাচ্চাকে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে চলছে এক বালক। ছবিটি সোমবার দুপুরে পাবনার চর সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৭ / ৩৯
মেহগনি গাছে মৌমাছির মৌচাক। ছবিটি সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সামন্তগাতি গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ৩৯
যশোর টাউন হল ময়দানে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ মহাসমাবেশ শেষে জঙ্গি-সন্ত্রাসী প্রতিরোধে উপস্থিত জনতার হাতে বাঁশের লাঠি ও বাঁশি বিতরণ করেন পুলিশের ডিআইজি (খুলনা) এম মনিরুজ্জামান। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ৩৯
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জাকাতের কাপড় বিক্রি শুরু হয়েছে। জাকাতের কাপড় বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি পিস শাড়ি প্রকারভেদে দাম ২০০-১২০০ টাকা, লুঙ্গি ১৮০-৫০০ টাকা, পাঞ্জাবি ২৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি মতিঝিল সার্কুলার রোড এলাকা থেকে আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১০ / ৩৯
সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মাইনরিটি মুভমেন্টসহ বেশ কয়েকটি সংগঠন। গতকাল রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

১১ / ৩৯
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মাইনরিটি মুভমেন্টসহ বেশ কয়েকটি সংগঠন। ছবি: প্রথম আলো

১২ / ৩৯
পদ্মার পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি  সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুনশি ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ৩৯
সিলেটে ঈদের বাজার এখন জমজমাট। নগরের একটি বিপণিবিতানে পছন্দের প্রসাধনসামগ্রী দেখছেন এক নারী। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ৩৯
পাইকারি দরে আনারস কিনে তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার সকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ৩৯
টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ট্রফি জয় করে উল্লাসে মেতেছে চিলি। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: এএফপি

১৬ / ৩৯
গাছের শাখায় দোলনা বেঁধে দোল খাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধানগড়া গুচ্ছগ্রাম থেকে তোলা।  ছবি: সাজেদুল আলম

১৭ / ৩৯
সিরিয়ার দামেস্কের পূর্বাঞ্চলে মার্জ আল সুলতান গ্রামে গতকাল রোববার সেনাসদস্যদের সঙ্গে ইফতার করেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি: রয়টার্স

১৮ / ৩৯
কাঁটাতার দেওয়া সত্ত্বেও সড়ক বিভাজক ডিঙিয়ে পারাপার বন্ধ হচ্ছে না। সময় বাঁচাতে পদচারী সেতু ব্যবহার না করে এভাবেই ঝুঁকি নেওয়া অব্যাহত রয়েছে। ছবিটি সোমবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৯
ঈদে লম্বা ছুটিতে গ্রামের বাড়িতে যাবেন ঢাকার অনেকে। কাপড় ও জিনিসপত্র নেওয়ার জন্য চাই ব্যাগ কিংবা ট্রাভেল ট্রলি। তা কিনতে ব্যস্ত অনেকে। ছবিটি সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৯
ব্যবসায়ী হুমায়ুন কবির নিজের জিগাতলার বাড়ির নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা কিনছেন। তিনি জানান, ঈদ উপলক্ষে লম্বা ছুটি বলেই নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ছবিটি সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিকেরা এভাবেই সড়কের ওপর রেখে দিয়েছে আলকাতরা ভর্তি ড্রাম। সংকুচিত হয়ে পড়েছে সড়ক। ছবিটি সোমবার বিকেলে রাজধানীর ডিআইটি সড়কের পশ্চিম হাজীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৯
ঈদের হাওয়া বইছে সবখানে। শিশুরাও বেলুন, স্টিকারসহ নানা খেলনা নিয়ে দোকান দিয়ে বসেছে। ক্রেতাও আছে কয়েকজন। ছবিটি খুলনার বয়রা এলাকা থেকে আজ সোমবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

২৩ / ৩৯
সিলেট রিকশার সংখ্যা অনেক বেশি। গ্যারেজে জায়গা না পেয়ে এভাবেই মালিকেরা নিজ নিজ এলাকায় সড়কের পাশ দখল করে সারিবদ্ধভাবে রিকশা রেখেছেন। এ কারণে এসব এলাকায় রাস্তা সংকুচিত হয়ে পড়ে। ছবিটি আজ সোমবার সকালে নগরের শামীমাবাদ আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ৩৯
চলন্ত কাভার্ড ভ্যানের ছাদে ঝুঁকি নিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে এই ব্যক্তি। একটু অসাবধানতায় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ী সড়কের সার্কিট হাউসের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া।

২৫ / ৩৯
টার্গেট কিলিং, গুম-খুন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিপিবি-বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া।

২৬ / ৩৯
সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে চলছে মালামাল লোড-আনলোডের কাজ। ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। ছবিটি আজ সোমবার দিনাজপুরের পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকা থেকে নেওয়া। ছবি: প্রথম আলো

২৭ / ৩৯
দরজি দোকান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঈদ উৎসব ভাতাসহ সাত দফা দাবিতে রংপুর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। ছবিটি আজ সোমবার দুপুরে রংপুর সিটি বাজারের সামনে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৮ / ৩৯
আষাঢ়ের মাঝামাঝি হলেও খুলনায় তেমন বৃষ্টি হয়নি। কয়েক দিনের গরমে নগরবাসী নাকাল। আজ সোমবার দুপুরে হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি। ছবিটি খুলনার ময়লাপোতা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

২৯ / ৩৯
রমজান মাস এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। তাই গ্রাম থেকে ডাব সংগ্রহ করে শহরে বিক্রি করতে নিচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ সোমবার ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তোলা। আলীমুজ্জামান রনী, ফরিদপুর।

৩০ / ৩৯
ব্রহ্মপুত্র নদে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে নদতীরবর্তী এলাকায় মাছের আনাগোনা থাকায় একদল কিশোর ছাঁকনি জ্বাল দিয়ে মাছ ধরায় নেমে পড়েছে। ছবিটি আজ সোমবার সকালে ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩১ / ৩৯
চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। ছবিটি শহরের নিউমার্কেট থেকে আজ সোমবার তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

৩২ / ৩৯
মধ্য আষাঢ়েও বৃষ্টির তীব্রতা নেই। নেই মেঘের ঘনঘটা। প্রকৃতির এই খেয়ালি আচরণে নতুন মাত্রা যোগ করেছে তুলার মাতো সাদা মেঘ। কর্ণফুলী নদীর তীর মাঝিরঘাট এলাকা থেকে ছবিটি আজ সোমবার দুপুর ১২টার সময় তোলা। ছবি: সৌরভ দাশ

৩৩ / ৩৯
কোচিং সেন্টারের বিজ্ঞাপনের ব্যানারে ছেয়ে গেছে রাজধানীর রামপুরার বনশ্রীর ব্লক সি-এর সড়ক। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৩৪ / ৩৯
কয়েক দিন ধরে রাজধানীতে তীব্র তাপদাহ দেখা দিয়েছে। শিশুকে গনগনে রোদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন এক অভিভাবক। ছবিটি সোমবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৫ / ৩৯
ঈদ উপলক্ষে কেনাকাটার মধ্যে রয়েছে ঘর সাজানোর জিনিসপত্রও। ছবিটি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৬ / ৩৯
রাজধানীর নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভার এলাকায় যত্রতত্র রাখা হয়েছে নির্মাণকাজে ব্যবহৃত সরঞ্জাম। এই এলাকার ফুটপাতগুলোরও বেহাল দশা। পথচারীদের চলতে বেগ পেতে হয়। ছবিটি সোমবার দুপুরে সিদ্ধেশ্বরী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৭ / ৩৯
তেজগাঁও বিজয় সরণি ওভারপাসে এভাবেই উল্টো পথে ঢুকে পড়ে যানবাহন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৮ / ৩৯
ঈদ উপলক্ষে ক্রেতাসমাগম বেড়েছে ফুটপাতের সানগ্লাসের দোকানগুলোতে। প্রকারভেদে ১০০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকায় এসব দোকানে সানগ্লাস বিক্রি হয়। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৯ / ৩৯
খুব সহজে হাতে সেলাই করার চায়নিজ মেশিন বিক্রি করেন চান মিয়া। প্রতিটি সেলাই মেশিন বিক্রি হয় ১৫০ টাকা করে। ছবিটি আজ সোমবার বিকেলে নিউমার্কেটের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম