বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন শহর এখন পর্যটন নগরীতে পরিণত হয়েছে। তেমনই এক শহর ইয়েকাতেরিনবুর্গ। সেখানে বেলুন বিক্রি করছেন দুই নারী। ২৬ জুন। ছবি: এএফপি
১৩ / ১৫
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়াতে চলছে আঞ্চলিক নির্বাচন। সেখানে ভোটারদের আকৃষ্ট করতে চলমান বিশ্বকাপ ফুটবলের মাঠের আদলে সাজানো হয়েছে ভোটকেন্দ্রগুলো। বিখ্যাত খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার টানানো হয় কেন্দ্রের বাইরে। ভোটদান শেষে এক নারী মেসি ও রোনালদোর ছবির মাঝে দাঁড়িয়ে ছবি তোলেন। ২৭ জুন। ছবি: এএফপি
১৪ / ১৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ফটকটি বন্ধ। ফটকের বাইরের দিকের অংশ পুরোটাই দখল করে বসেছে দোকানপাট এবং ভেতরের দিকের অংশে রাখা হয় বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স। বকশিবাজার, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
১৫ / ১৫
রাজধানীর মৎস্য ভবনের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে বড় পাকুড়গাছের সঙ্গে সংঘর্ষ হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের বাস থেকে বের হতে সাহায্য করছেন পথচারীরা। বার কাউন্সিল ভবনের সামনে, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম