এক ঝলক (২৭ জুন ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন সমাবেশ ও বিক্ষোভ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ জুন।
ছবি: সাইফুল ইসলাম
২ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত দীর্ঘ যানজট। মাতুয়াইল, ঢাকা, ২৭ জুন।
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৬
বর্ষায় নদীর পানি বাড়ছে। নদী পারাপার ও মাছ ধরার কাজে ব্যবহার করা হয় বড় নৌকা। নদীর পাড়েই নৌকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। সাতবাড়িয়া, সুজানগর, পাবনা, ২৭ জুন।
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৬
মৌসুমি ফল লটকন বিক্রি করেন তিনি। পিকচার প্যালেস মোড়, খুলনা, ২৭ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৬
বৃষ্টিতে ভিজে গেছে বাবুই পাখির বাসা। নতুন করে বাসা মেরামতে ব্যস্ত তারা। নতুন পাড়া গ্রাম, রাঙামাটি সদর, ২৭ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা।
৬ / ১৬
হাসপাতালগুলোতে করোনা ইউনিটে রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। সিলিন্ডারের চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে নেওয়ার জন্য পিকআপ ভ্যানে তুলছেন এক ব্যক্তি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ২৭ জুন।
ছবি: সাইয়ান।
৭ / ১৬
আমনের চারা রোপণের জন্য জমিতে পানি জমেছে। সেখানে বেড়েছে দেশি মাছের আনাগোনা । মাছ শিকারে নেমে পড়েছে নারী-পুরুষ ও শিশুরা। বুজুরুর্গবাড়িয়া, বগুড়া, ২৭ জুন।
ছবি: সোয়েল রানা
৮ / ১৬
ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আমবাগ, গাজীপুর, ২৭ জুন।
ছবি: মাসুদ রানা
৯ / ১৬
করোনার সংক্রমণ রোধে ফরিদপুরে চলছে কঠোর বিধিনিষেধ। তা উপেক্ষা করে ভ্যানে চেপে গন্তব্যে যাচ্ছেন মানুষ। গোয়ালচামট, ফরিদপুর, ২৭ জুন।
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
লকডাউনের ঘোষণা আসছে। তাই রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকেই। নিজের পোষা বিড়ালকে সঙ্গে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এই নারী। সাইনবোর্ড মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২৭ জুন।
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৬
হঠাৎ মুষলধারে বৃষ্টি। শিশু–কিশোরেরা বৃষ্টিতে ভেজার আনন্দে মেতেছে। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২৭ জুন।
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বগুড়া শহরে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। প্রশাসনের নির্দেশনা না মেনে সড়কে চলছে অসংখ্য যানবাহন। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া কমাতে মোটরসাইকেল আটক করেছে পুলিশ। সাতমাথা, বগুড়া, ২৭ জুন ।
ছবি: সোয়েল রানা
১৩ / ১৬
গণপরিবহন না পেয়ে পিকআপ ভ্যানে গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন যাত্রীরা। সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২৭ জুন।
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৬
করোনা সংক্রমণ রোধে ফরিদপুরে লোকজনের চলাচলে কুমার নদের ওপর বেইলি সেতুটির দুই পাশে লোহার রড দিয়ে আটকে দেওয়া হয়েছে। তবু ঝুঁকি নিয়ে সেতুর রেলিং ঘেঁষে চলাচল করছেন পথচারীরা। আলিপুর, ফরিদপুর, ২৭ জুন।
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৬
শিপইয়ার্ডে পুরোনো জাহাজ থেকে নামানো হয় তেলের ড্রাম। এসব ড্রাম তীরে নেওয়ার সময় কালো তেল সাগরে পড়ে। এতে দূষিত হচ্ছে সাগরের পানি। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৭ জুন।
ছবি: জুয়েল শীল
১৬ / ১৬
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। দূরপাল্লার পরিবহন না থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকে। বাবুবাজার, ২৭ জুন।
ছবি: দীপু মালাকার