এক ঝলক (২৭ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪০
বৃষ্টিতে ভিজে গাছের নিচে জবুথবু চার শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের নয়াদিল্লি থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৪০
সেতু থেকে নদীর জোয়ারের ঢেউ দেখার সময় তীরের কাদাজলে পড়ে গেছেন এক ব্যক্তি। ছবিটি গত সোমবার চীনের ঝেঝিয়াং প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ৪০
ফোটার অপেক্ষায় একটি কদম ফুল। ছবিটি আজ বুধবার সকালে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।

৪ / ৪০
ধুন্দলের লতায় ঝিম মেরেছে একটি ফড়িং। ছবিটি আজ বুধবার খুলনার কোহিনুর মোড় এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ৪০
বৃষ্টির ফোঁটায় ঘাসফুলের সজীবতা। ছবিটি আজ বুধবার সকালে খুলনার কোহিনুর মোড় এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ৪০
বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুলের চার পাশ। তবু থেমে নেই শিক্ষার্থীরা। নৌকায় করে যাচ্ছে স্কুলে। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চর টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ৪০
মাচায় ছড়ানো সবজি গাছের পরিচর্যা করছেন চাষি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের সুলতান খাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ৪০
রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে রাজউকের অভিযানের বিরুদ্ধে বুধবার সকালে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা। ছবিটি বেলা পৌনে ১১টার দিকে বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ৪০
উঠানে শুকাতে দেওয়া তিলের মাঝে একটি মোরগ। ছবিটি আজ বুধবার সকালে পাবনার দোগাছি ইউনিয়নের দ্বীপচর বিশ্বাসপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ৪০
ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে ধানগাছ। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ৪০
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর কলেজের আয়োজনে মানববন্ধন। ছবিটি আজ বুধবার দুপুরে কলেজের সামনের দিনাজপুর-ঢাকা মহাসড়ক থেকে তোলা। ছবি: প্রথম আলো

১২ / ৪০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ বিভাগে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৩ / ৪০
জরুরি বিভাগের মর্গে ১৩ বছরের বিজয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বোন অথই। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এয়ারপোর্ট রোডের খিলক্ষেত এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল বিজয়। আজ বুধবার সে মারা যায়। ছবি: মনিরুল আলম

১৪ / ৪০
গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ২৭ দিন পার হয়েছে। ৭৯ নম্বর রাস্তার মাথায় নিহত ব্যক্তিদের স্মরণে রাখা শুকিয়ে যাওয়া ফুলগুলোর ছবি আজ বুধবার তোলা হয়েছে। ছবি: সাহাদাত পারভেজ

১৫ / ৪০
গুলশান হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ৭৯ নম্বর সড়কের মাথায় টানানো আছে নিহত ব্যক্তিদের প্রতিকৃতি। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ৪০
গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর থেকে গুলশান ও বারিধারা এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার বিকেলে বারিধারা এলাকায় পুলিশ তল্লাশি চালায়। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ৪০
রাজধানীর তেজগাঁও-বিজয় সরণি উড়ালসড়কের নিচে দেয়াল কোঠা স্কুল। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানো হয়। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ৪০
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের বলসতা গ্রামের দুই মাদকসেবী ও ব্যবসায়ী সুজন (বাঁয়ে) ও সুমনকে (ডানে) ধরে উপজেলা পরিষদে নিয়ে আসেন গ্রামবাসী। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। ছবি: জাহিদুল করিম

১৯ / ৪০
ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের প্রবেশমুখে চলছে তল্লাশি। ব্যাগ তল্লাশির ছবিটি আজ বুধবার বিকেলে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২০ / ৪০
গুলশানে জঙ্গি হামলার পর রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর সীমান্ত স্কয়ারে প্রবেশের আগে ব্যাগ ও শরীর তল্লাশি করছেন নিরাপত্তাকর্মীরা আজ বুধবার বিকেলে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২১ / ৪০
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালায় রাজউক। ছবিটি আজ বুধবার বেলা তিনটার দিকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২২ / ৪০
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনের বেহাল যাত্রীছাউনি এ অবস্থায় পড়ে আছে৷ ছবিটি আজ বুধবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৩ / ৪০
রাজধানীর মোহাম্মদপুরের শাহাজাহান রোডের ওপর ভাসমান গাড়ির গ্যারেজ৷ এ কারণে পথচারীদের বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে৷ আজ বুধবার সকালে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৪ / ৪০
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে এই বাসার ফটকের সামনে যাতে কেউ বসতে না পারে, সে জন্য লাগানো হয়েছে তীক্ষ্ণ ও ধারালো বল্লমের মতো ধাতব কাঁটা। ফুটপাতের ওপরে হওয়ায় এগুলোর জন্য পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৪০
রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ছবি: আবদুস সালাম

২৬ / ৪০
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। শিক্ষার্থীদের ব্যাগ-শরীর তল্লাশির পর পরিচয়পত্রও দেখছেন নিরাপত্তাকর্মীরা। ছবিটি আজ দুপুরে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৪০
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ শুরু করেছে রাজউক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৪০
রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ির’ প্রবেশপথে পুলিশের পাহারা আজও জোরদার রয়েছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৪০
রাজধানীর মালিবাগ মোড়ের বেহাল রাস্তার। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারী যাত্রীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৪০
রাজধানীর মালিবাগ মোড় রাস্তার গর্তে আটকা পড়েছে এই যানটি। পরে যাত্রীরা নেমে এসে তা ঠেলে তোলার চেষ্টা করছেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৪০
রাজধানীর মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে এভাবেই বাস পার্ক করে রাখা হয়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৪০
হাতিরঝিল এলাকায় প্রতিদিন টহলরত অবস্থায় থাকেন আট থেকে দশজন ট্যুরিস্ট পুলিশ। ঝিলের খোলামেলা পরিবেশ বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত টহল দেন এই পুলিশ সদস্যরা। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৪০
রাজধানীর মতিঝিলে ফেরি করে বিক্রি হচ্ছে গাব ফল। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৪০
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় রায় দেওয়ার প্রতিবাদে বরিশাল নগরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে সদর রোড-সংলগ্ন ফকিরবাড়ি ও আগরপুর রোড দিয়ে দুটি পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে গেলে পুলিশের ধাওয়াতে ছত্রভঙ্গ হয়ে যায়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাইয়ান

৩৫ / ৪০
যমুনা নদীর তীর-সংলগ্ন পাকা সড়কের দুই ধারে বিস্তর এলাকাজুড়ে পাট শুকাতে দিচ্ছেন কিষানিরা। বাজারে পাটের দাম ভালো থাকায় খুশি তাঁরা। ছবিটি গতকাল মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩৬ / ৪০
শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশু সানজিদা এক বছর ধরে বড় হচ্ছে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে। আজ বুধবার কেক কেটে পালন করা হলো তার প্রথম জন্মবার্ষিকী। ছবিটি আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি ওয়ার্ড থেকে তোলা।  ছবি: জুয়েল শীল

৩৭ / ৪০
বগুড়ার ধুনটে বন্যার পানির স্রোতে সড়কের ভাঙা স্থানে বাঁশের সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। গোসাইবাড়ী ও শহড়াবাড়ি রাস্তা থেকে বুধবার সকালে তোলা ছবি। ছবি: মাসুদ রানা

৩৮ / ৪০
ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। পদ্মায় পানি বেড়ে আরও নতুন নতুন এলাকা প্লাবিত। তলিয়ে গেছে স্কুলের চারপাশ। বিভিন্ন এলাকায় ঘরবাড়িসহ স্কুলে ঢুকে পড়েছে পানি। এরই মধ্যে পানি ভেঙে, ভেলায় চড়ে ও সাঁকো পার হয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। (নিউজ মেইলে) ছবিটি বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকায় ৩৩ নম্বর পূর্ব চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩৯ / ৪০
চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময়মতো বৃষ্টির পানি পাওয়ায় কৃষকেরা এখন মহা ব্যস্ত আমন রোপণ নিয়ে। বীজতলা থেকে আমনের চারা তুলে সেই চারা গুঁজে দিচ্ছেন কাদামাখা জমির বুকে। ছবিটি আজ বুধবার দুপুরে যশোর সদর উপজেলার দাইতলা গ্রাম থেকে তোলা। এহসান-উদ-দৌলা।

৪০ / ৪০
নেত্রকোনা-মদন সড়কে কাজানসি এলাকায় আজ বুধবার দুপুরে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হন। ছবি: প্রথম আলো