এক ঝলক (২৭ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
খাবারের সন্ধানে একটি কালো পিঁপড়া। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২৬
রাজধানীর নটর ডেম কলেজের সামনের প্রধান সড়কে জলাবদ্ধতা। ছবিটি বুধবার তোলা। ছবি: হাসান রাজা

৩ / ২৬
কয়েক দিনের টানা বৃষ্টির পর আজ বৃহস্পতিবার প্রখর রোদ উঠেছে। স্বস্তি পেতে পানিতে নেমে পড়েছে শিশু-কিশোরের দল। ছবিটি কুমিল্লা শহরের পশ্চিমপাড় এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৪ / ২৬
দুই বাসের মাঝখানের সরু জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মোটরসাইকেলচালক। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২৬
মস্ত বাঘা আইড়টি গতকাল বুধবার সন্ধ্যায় গাইবান্ধার যমুনা নদীতে ধরা পড়েছে। জেলের কাছ থেকে মাছটি কিনে ঢাকায় নিয়ে এসেছেন এক মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৬ / ২৬
ফরিদপুরের গজারিয়া বিলে ফুটে আছে অসংখ্য সাদা পদ্ম। সেই ফুল তুলছে তিন শিশু-কিশোর। ছবিটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ার বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২৬
ইছামতী নদীতে পাটের ভেলা বানিয়ে ভেসে চলেছেন এক কৃষক। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার চাপড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৬
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র সরানোর পর বুধবার লায়ন দরজা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র সরানো হলেও নজরদারি ক্যামেরা বসানোয় পরিস্থিতির উন্নতি হয়নি। এতে ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বেড়েছে।  ছবি: এএফপি

৯ / ২৬
নিজের এক মাসের শাবককে আদর করছে একটি বনবিড়াল। বুধবার রাশিয়ার ক্রাসনাইয়ার্স্কের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৬
নিজেদের কারখানায় তৈরি ধাতব ভাস্কর্য হাতে দুই শ্রমিক। ছবিটি গতকাল বুধবার ভারতের হায়দরাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৬
১৯৫৩ সালের ২৬ জুলাইয়ের আন্দোলনের ৬৪তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে আর্জেন্টিনীয় বংশোদ্ভূত বিপ্লবীর চে গুয়েভারার ছবিসংবলিত টি–শার্ট পরে অংশ নিয়েছেন একজন। ছবিটি বুধবার কিউবার পিনার দেল রিও থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৬
দাবানলের আতঙ্কে সমুদ্রসৈকত ছাড়ছেন পর্যটকেরা। দাবানলের আতঙ্কে কমপক্ষে ১০ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। ছবিটি গতকাল বুধবার ফ্রান্সের বম-লি-মিমোজা থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটিতে। বুধবার একজন বিক্ষোভকারী একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আগে নিরাপত্তা বাহিনীর সদস্যদের থেকে দূরে সরে যাচ্ছেন। ছবি: রয়টার্স

১৪ / ২৬
রাজধানীর তেজকুনি পাড়ার এই রাস্তায় গতকাল বুধবারের বৃষ্টিতে পানি জমে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টাতেও ওই রাস্তা থেকে পানি নামেনি। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৬
রাজধানীর কাঁটাবন মোড়ের কাছে সিএনজিচালিত একটি অটোরিকশা দুটি বাসের মাঝখানে আটকে যায়। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৬
নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টার থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৬
ট্রাকের ছাদে ঝুঁকি নিয়ে বসেছেন কয়েকজন শ্রমিক। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতেই ঝুঁকিপূর্ণ। সেই পথে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে চাঁদের গাড়ি। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জুমিয়াপুনর্বাসন এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৯ / ২৬
দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির বড় অভাব। পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা পানি সংগ্রহ করছে এক শিশু। এই পানি পান করে অনেক সময় স্থানীয় লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২০ / ২৬
বর্ষায় হাওরে পানি বেড়েছে। বেড়েছে মাছের আনাগোনা। মৎস্যজীবীরা এখন ব্যস্ত মাছ ধরতে। ছবিটি বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৬
আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রথম আলোর আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাল্যবিবাহ রোধে আমার-আপনার করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যক্তারা । ছবি সাবিনা ইয়াসমিন

২২ / ২৬
রাজধানীর নাজিমুদ্দিন রোডে এখনো জমে আছে হাঁটুপানি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৬
বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘বাল্যবিবাহ রোধে আমার-আপনার করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। বৈঠকে আয়োজনে সহযোগিতা করে ইউনিসেফ। ছবিটি রাজধানীর কাওরান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৬
সংগীতশিল্পী সুধীন দাশ ও সংগীত গবেষক করুণাময় গোস্বামী স্মরণে ছায়ানটের বিশেষ অনুষ্ঠানে সুধীন দাশ সম্পর্কে কথা বলেন খায়রুল আনাম শাকিল। ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট-ভবনের মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৬
মাছের সন্ধানে ঘুরছে একটি সাদা বক। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা সদরের রাজাপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৬ / ২৬
চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল