এক ঝলক (২৭ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
সূর্য উঠে গেছে। একটু পরই ছড়িয়ে দেবে সকালের সোনা সোনা রোদ। ছবিটি দিনাজপুর রেলস্টেশন থেকে গতকাল তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২৩
ধান কাটার পর খেত হয়ে গেছে খেলার মাঠ। খেলায় মেতেছে দুরন্ত শিশুরা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৩
কিছুতেই যেন ফসকে না যায় নিশানা। ছবিটি গতকাল দিনাজপুর সদর থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ২৩
ক​লম্বিয়ার ভ্যালি দেল কাউয়াতে ষাঁড়ের ​লড়াইয়ের একপর্যায়ে পিঠ থেকে পড়ে যান বুল ফাইটার। এরপর যে পালাবেন সে​ উপায় নেই। ষাঁড়ের গুতো খেয়ে কুপোকাত তিনি। ছবিটি ২৬ ডিসেম্বর তোলা। ছবি: এএফপি

৫ / ২৩
জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে মাসব্যাপী ঢাকার আন্তর্জাতিক বাণিজ্যমেলা। হাতে সময় চার দিন। তাই এখন পুরোদমে চলছে শেষ মুহূর্তের কাজ। ছবিটি আজ রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা মাঠ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৩
দিনের বেলা রোদের কারণে শীতের তীব্রতা তেমন টের না পাওয়া গেলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে থাকে। আর ভোরের দিকে কুয়াশায় ঢাকা পড়ে সব। ছবিটি আজ সকালে ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৩
সিলেট নগরের শেখঘাট এলাকায় গতকাল শনিবার পাখি বিক্রেতার কাছ থেকে বালিহাঁসের চারটি ছানা উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। পরে আজ সকালে ছানাগুলো সুরমা নদীর শেখঘাটে অবমুক্ত করে দেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ২৩
ফরিদপুর রাজেন্দ্র কলেজ চত্বরের শহীদ মিনারের সামনে প্রথম আলো বন্ধুসভা বিজয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন একজন। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৩
কৃষকের ঘরে উঠেছে আমন ধান। এ সময় বেড়ে যায় ​বেড়ির চাহিদা। বাড়িতে বানানো বেড়ি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন দুই কারিগর। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৩
নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। ছবিটি আজ রোববার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর আদর্শ স্কুলের গুদামঘর থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ২৩
শীতকাল মানেই সুস্বাদু সব পিঠা-পায়েসের আয়োজন। পিঠা-পায়েস তৈরিতে নারকেল অতি প্রয়োজনীয় উপাদান। তাই বেড়ে গেছে নারকেলের বেচা-কেনা। ছবিটি নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১২ / ২৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরিয়ার আলেপ্পোতে ঐতিহ্যবাহী সুফি নৃত্যরত এক দরবেশ। ছবি: রয়টার্স

১৩ / ২৩
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মেরিন সেনাসদস্যদের সঙ্গে বড়দিনের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবি: রয়টার্স

১৪ / ২৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেন্ট্রাল পার্কের লেকে বড় দিনের আনন্দে মেতেছে তিন নারী। ছবি: রয়টার্স

১৫ / ২৩
ধুলার কারণে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। শুষ্ক মৌসুম হওয়ায় ধুলার মাত্রা আরও বেড়েছে। ছবিটি রোববার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনে ফুটেছে রাজ-অশোক ফুল। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
বেশির ভাগ যাত্রীবাহী বাসের অবস্থা খারাপ। ভাড়া বাড়লেও বাড়েনি যাত্রীসেবার মান। প্রায় প্রত্যেক বাসের সিটের অবস্থা এমন শোচনীয়। ছবিটি রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের গাছে ঝুলছে বাদুড়। দেখে মনে হচ্ছে, শীতের দুপুরে রোদ পোহাচ্ছে তারা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের বাইরে ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস ও সুন্দর পিচাই! তবে বাস্তবে নয়, প্লাকার্ডে। আজ রোববার বিকেলে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে ছিল এ আয়োজন। ছবি: জাহিদুল করিম

২০ / ২৩
তৃতীয় পুরস্কার জয়ী দলের সদস্যরা। ছবি: জাহিদুল করিম

২১ / ২৩
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫-এর প্রথম পুরস্কার ছিল দশ লাখ টাকা। অতিথিদের সঙ্গে প্রথম পুরস্কারজয়ী দলের সদস্যরা। ছবি: জাহিদুল করিম

২২ / ২৩
পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার নিচ্ছে একটি দল। ছবি: জাহিদুল করিম

২৩ / ২৩
অনুষ্ঠান শুরুর আগে দর্শক সারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ছবি: জাহিদুল করিম