এক ঝলক (২৭ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
আকাশে ঝাঁক বেঁধে উড়ছে পরিযায়ী স্টার্লিং পাখি। ছবিটি গতকাল সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২০
কুয়াশাঢাকা গাছের সারির ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাখি। ছবিটি গতকাল সোমবার স্লোভেনিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২০
পৌষের সকালে কর্ণফুলী নদীতে পড়েছে সূর্যের সোনালি আভা। ছবিটি গতকাল সোমবার নদীর উত্তর পাড় থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৪ / ২০
বক ও মাছরাঙার মিতালি। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২০
কড়া হলুদ মিষ্টি কুমড়ার ফুলে লোভনীয় হাতছানি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণপুরে আখাউড়া-আগরতলা সড়ক থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ

৬ / ২০
ঠান্ডা থেকে বাঁচাতে গরুর গায়ে চট চাপানো হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তবর্তী হীরাপুর গ্রাম থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ

৭ / ২০
খাল থেকে কচুরিপানা সরাচ্ছে কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙা খাল থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

৮ / ২০
রাজধানীর বিভিন্ন ফুটপাতে এভাবেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে পাওয়ার কন্ট্রোল বক্স। ছবিটি মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ের বীর উত্তম মীর শওকত সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২০
মঙ্গলবার সকালে রাজধানীর চেয়ারম্যান বাড়ী-কাকলী মোড় এলাকার ফুটপাত পরিদর্শনে নেমেছিলেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় তিনি ফুটপাত দখলমুক্ত রাখা এবং অবৈধ সাইনবোর্ড সরানোর নির্দেশ দেন। ছবিটি সকালে কাকলী মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২০
সিএনজিচালিত অটোরিকশার পেছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে লোহার সোফা। এতে করে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও দেখার কেউ নেই। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২০
যত দূর চোখ যায় সরিষার ফুল আর ফুল। একটি সরিষা খেতে খেলায় মেতেছে এই দুই শিশু। ছবিটি সোমবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শাক্তা গ্রাম থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২০
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে সার্ফিং করছেন একজন। ছবি: এএফপি

১৩ / ২০
যুক্তরাজ্যের লন্ডনে সদ্য প্রয়াত গায়ক জর্জ মাইকেলের বাড়ির সামনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসজল এক ভক্ত। ছবি: ​রয়টার্স

১৪ / ২০
যুক্তরাজ্যের লন্ডনে সদ্য প্রয়াত গায়ক জর্জ মাইকেলের বাড়ির সামনে ভক্তদের শ্রদ্ধা। ছবি: ​রয়টার্স

১৫ / ২০
কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া রাশিয়ার বিমানের আরোহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবিটি রাশিয়ার সোচি থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২০
ঘুড়ি বানানোর জন্য সুতায় রং করছেন এক শ্রমিক। ছবিটি ভারতের আহমেদাবাদ থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২০
বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত পারফরম্যান্স আর্ট সপ্তাহ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। আয়োজনের প্রথম দিনে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শিত হয় জয়দেব রওজার ‘প্রজন্ম কল্পদ্রুম ও অনুদ্রুম’ শিরোনামের পরিবেশনা। ছবি: আবদুস সালাম

১৮ / ২০
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭ শুরু হতে আর বাকি তিন দিন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ মূল ফটকে রং করার কাজ চলছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২০
কালো ধোঁয়া নির্গমন। মিরপুর লিংক লিমিটেড নামের একটি বাস থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে৷ ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল বিপজ্জনক। তবে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই৷ আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-ধানমন্ডি সড়ক থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২০
শীতের মৌসুমে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রায়েরবাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন