Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
এক ঝলক (২৭ ডিসেম্বর ২০১৭)
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭, ১৪: ৫৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৩
আমন ধান কাটা ও মাড়াই করা শেষ। ধান বাড়িতে মজুত করছেন কৃষকেরা। বাড়ির উঠানে ধান ঝেড়ে পরিষ্কার করছেন কয়েকজন। এরপর ধানগুলো মাচায় রাখা হবে। আলমবিদিতর, গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
কুয়াশাঢাকা সকালে নৌকায় করে রাপতি নদী পার হচ্ছেন কয়েকজন যাত্রী। চিতোয়ান, নেপাল, ২৬ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৩ / ১৩
শিকারের অপেক্ষায় গাছের খুঁটিতে বসে আছে পানকৌড়ি। কাট্টলি বিল, লংগদু, রাঙামাটি, ২৫ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
৪ / ১৩
কাপ্তাই লেকে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। কাট্টলি বিল, লংগদু, রাঙামাটি, ২৫ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
৫ / ১৩
পড়ন্ত বেলায় টায়ার নিয়ে শিশুদের দুরন্তপনা। বুজবুনিয়া এলাকা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৬ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
সকালের মিষ্টি রোদে ব্যায়াম করছেন এক ব্যক্তি। রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ, ২৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৭ / ১৩
উচ্ছ্বসিত কিশোরীর দুরন্তপনা। বুজবুনিয়া এলাকা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৬ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৩
দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা মজুরিতে খেত থেকে ধনে পাতা তুলছেন কয়েকজন নারী শ্রমিক। ঘাষিড়া ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, সম্প্রতি তোলা ছবি। ছবি: সোয়েল রানা
৯ / ১৩
রাজধানীর আবাহনী মাঠে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম দিন এল সুব্রামানিয়ামের সঙ্গে আস্তানা সিম্ফনি ফিলহারমোনিকের যুগল পরিবেশনা। ধানমন্ডি, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৩
সরদের সুরে মন উদাস করলেন রাজরুপা চৌধুরী। আবাহনী মাঠ, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৩
খেত থেকে ফুলকপি তুলে বিক্রির জন্য মাঠে বিছিয়ে রেখেছেন এক কৃষক। চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
১২ / ১৩
রঙিন সুতোয় তৈরি হচ্ছে পাহাড়ি নারীদের রিসা (ওড়না)। বুননশিল্পীর কাজ দেখছে শিশুটি। চারমাইল, খাগড়াছড়ি সদর, ২৭ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৩
ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষাগাছ। সেই ফুলের মধু খাচ্ছে কীট-পতঙ্গ। এভাবে ফুলের পরাগায়ন হয়ে থাকে। রশিদাবাদ, কিশোরগঞ্জ সদর, ২৭ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও পড়ুন
একঝলক