সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে আবদুল মোমেনের কর্মী-সমর্থকেরা সড়কবিভাজকের মধ্যে আলোকসজ্জা করে নির্বাচনী প্রচার চালান। টিলাগড় পয়েন্ট, সিলেট, ২৬ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
একটি ছাপাখানায় ছাপানো হচ্ছে নির্বাচনী ব্যানার। স্যার ইকবাল সড়ক, খুলনা, ২৬ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা হেলিকপ্টারযোগে পাঠানো হচ্ছে। দীঘিনালা,খাগড়াছড়ি,২৭ ডিসেম্বর।ছবি: পলাশ বড়ুয়া
৬ / ২০
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচিত করার আহ্বানে সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির পদযাত্রা। সাতমাথা, বগুড়া, ২৭ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
৭ / ২০
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। চৌহাট্টা, সিলেট, ২৭ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
সিলেট নগরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দলের প্রার্থীদের পোস্টার। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৭ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। প্রস্তুতি হিসেবে এই আসনের সব কটি কেন্দ্রে ভোট প্রশিক্ষণ (মক ভোটিং) কর্মসূচি চলে সারা দিন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, গুপ্তপাড়া, রংপুর, ২৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
শীতে সরিষার তেলের চাহিদা বাড়ে। ভ্রাম্যমাণ যন্ত্র দিয়ে সরিষা মাড়াই করে তেল বিক্রি করছেন এক ব্যবসায়ী। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। মেডিকেল পূর্বগেট, রংপুর, ২৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
‘দেশি মুরগির চাহিদা বেশি’—তাই গ্রাম থেকে এনে শহরের রাস্তায় ফেরি করে মুরগি বিক্রি করেন একলাসুর রহমান। শহীদ মিনার সড়ক, বাগেরহাট পৌরসভা, বাগেরহাট, ২৭ ডিসেম্বর। ছবি: ইনজামামুল হক
১২ / ২০
দেশের অনেক স্থানের আদলে খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ার মহড়া অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এম এম সিটি কলেজ, খুলনা, ২৭ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
ঢাকা–৯ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী। নির্বাচনী প্রচারের শেষ দিনে তিনি পরিবারের সদস্যদের নিয়ে জনসংযোগ করেন। খিলগাঁও পোস্ট অফিস এলাকা, ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম