শীতের সকালে বুলবুলির খেজুরের রস পান। যশোরের দাইতলা গ্রাম থেকে ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
২ / ১৫
ফুলে ভরা ছাতিম গাছ। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর সদরের ডোমরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী
৩ / ১৫
তুষারে ঢাকা পড়েছে সব। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন। ছবিটি অস্ট্রিয়ার একটি গ্রাম থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৫
শিশিরে সিক্ত ফুলে আকড়ে থাকা পোকাটিও। যশোরের দাইতলা গ্রাম থেকে ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এহসান-উদ- দৌলা
৫ / ১৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রাগবি দল ডালাস কাউবয়েসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৫
মাছ শিকারের আশায় নদীর পাশে গাছের ডালে মাছরাঙা। ছবিটি ফরিদপুর শহরের রথখোলা এলাকায় কুমার নদের পাড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ১৫
২৫ তম শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। ছবি: জাহিদুল করিম
৮ / ১৫
আবহাওয়া অনুকূলে থাকায় কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, চান্দিনা ও দেবীদ্বারসহ বিভিন্ন উপজেলায় লাল শাকসহ বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন। ছবিটি শুক্রবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক
৯ / ১৫
কয়েক দফা বিক্রির পর গাছের অবশিষ্ট মরিচ তুলতে ব্যস্ত গৃহবধূ সুফিয়া বেগম আর তাঁর ছেলে-মেয়েরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদরের শোলাকুণ্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
জাতীয় মহিলা সংস্থার ৩৭ বছর পূর্তিতে আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে বরেণ্য নারীদের সম্মাননা জানায় বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রোফেশনাল উইমেন। ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার বহনের জন্য এসব বাঁশের খাঁচা তৈরি করা হয়। সেগুলো বিক্রির জন্য শহরে নেওয়া হচ্ছে। ছবিটি আজ শুক্রবার বিকেলে রংপুর নগরের টাউন হলের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ১৫
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ের আমন্ত্রণে আমন্ত্রণে আজ শুক্রবার তাঁর বাসভবনে যান। পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে অচলাবস্থা কাটাতেই এই পদক্ষেপ। ছবি: এএফপি