রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে এভাবে পড়ে আছে আবর্জনা। রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানের সৌন্দর্য দিনদিন নষ্ট হচ্ছে। ঢাকা, ২৭ নভেম্বর। ছবি : সাইফুল ইসলাম
২ / ১১
খেত থেকে শিম তুলছেন এক গৃহিণী। শীতের ঠান্ডা এখনো তেমন অনুভূত না হলেও বাজারে উঠেছে শীতের সবজি। রংপুরের বাজারে প্রতি কেজি শিমের পাইকারি দাম ৩২ টাকা। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৭ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
তুরাগের পাড় ভরাট করে চলছে রমরমা বালুর ব্যবসা। অভিযোগ, এর সঙ্গে প্রভাবশালীরা জড়িত থাকে বলে দখলমুক্ত করা যায় না নদী। দিয়াবাড়ী, মিরপুর, ২৭ নভেম্বর। ছবি: আশরাফুল আলম
সন্তানকে কাপড় দিয়ে পিঠে বেঁধে গন্তব্যে যাচ্ছেন এক পাহাড়ি নারী। পাহাড়ি নারীরা এভাবে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে থাকেন। পাঁচমাইল, খাগড়াছড়ি সদর, ২৭ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
৬ / ১১
ঘুম ভাঙছে নতুন দিনের। নুয়ে পড়া ধানের শিষে মুক্তো দানার মতো জমেছে শিশির। কুয়াশার চাদরে ঢাকা চরাচরে নতুন আশার প্রতীক হয়ে উঁকি দিচ্ছে স্বপ্নময় সূর্য। বরুমচড়া, আনোয়ারা, চট্টগ্রাম, ২৭ নভেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
৭ / ১১
পিলখানা হত্যা মামলার রায়কে কেন্দ্র করে অ্যানেক্স ভবনের সামনে আসামিদের স্বজনেরা ভিড় করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৮ / ১১
পিলখানা হত্যা মামলা নিয়ে সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। অ্যানেক্স ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৯ / ১১
ঢাকায় আসছেন পোপ ফ্রান্সিস। তিনি আগামী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি ভাষণ দেবেন। চলছে তারই প্রস্তুতি। উদ্যানে তৈরি করা হচ্ছে মঞ্চ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি : সাইফুল ইসলাম
১০ / ১১
ফসলি জমিতে ধীরে ধীরে গড়ে উঠছে রোহিঙ্গাদের বসতি। ত্রিপল, বাঁশ ও পলিথিন দিয়ে অব্যাহতভাবে তৈরি হচ্ছে ঘর। নয়াপাড়া, টেকনাফে, কক্সবাজার, ২৭ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন
১১ / ১১
মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি আরোহণ বেআইনি হলেও অনেকেই তা মানেন না। তারপরও কারও মাথাতেই হেলমেট নেই। এই অসতর্কতা অনেক সময়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ