এক ঝলক (২৭ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পানিতে একটি বাঘকে প্রশিক্ষণ দেওয়ার সময় এটা লাফিয়ে ওঠে। ছবিটি গত বৃহস্পতিবার থাইল্যান্ডের টাইগার টেম্পল থেকে তোলা। রাজধানী ব্যাংককের পশ্চিমে কাঞ্চনাবাড়ি প্রদেশ রয়েছে এই বাঘ-মন্দির। ছবি: রয়টার্স

২ / ১৬
চাঁই বলে পরিচিত মাছ শিকারের ফাঁদ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শুক্রবার সিলেট নগরের রেল স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ১৬
সিরিয়ার আলেপ্পোতে স্বাভাবিক জনজীবন। ছবিটি গতকাল শুক্রবার রাতে তোলা। আজ শনিবার সকাল থেকে দেশটিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। ছবি: এএফপি

৪ / ১৬
বৃষ্টিতে পেঁয়াজের দানার ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই পরখ করছেন কৃষক। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদী গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ১৬
হরেকরকমের সার মেশাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ১৬
ঝরা পাতা ধরার খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ১৬
গবাদি পশুর জন্য ঘাস নিয়ে ফিরছেন গৃহবধূ। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ভাষানচর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ১৬
কেরানীগঞ্জের ডকইয়ার্ডে জাহাজ নির্মাণশিল্পে কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৬
মৌসুমি ফল বাঙ্গির জন্য বিখ্যাত কুমিল্লার দাউদকান্দি উপজেলা।  ছোট বাঙ্গি পাইকারি ১২ থেকে ১৫ ও বড় বাঙ্গি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার সকালে উপজেলার উত্তর ইলিয়টগঞ্জের টামটা এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

১০ / ১৬
নদীর পাশে উঁচু জায়গায় পানি ঢেলে দুরন্তপনায় মেতেছে শিশুর দল। ছবিটি শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ১৬
আজ মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হচ্ছে। এ উপলক্ষে জেলা স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শপথ নিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে জড়ো হয়। ছবি: তৌহিদী হাসান

১২ / ১৬
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক-এর উদ্যোগে চট্টগ্রামের খুলশীতে শিশু গৃহকর্মী সুলতানার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে এবং ঢাকার বেইলি রোডে শিশু গৃহশ্রমিক জাহানারাকে নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। ছবি: হাসান রাজা

১৩ / ১৬
পঞ্চগড়ে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আজ শনিবার সকালে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

১৪ / ১৬
যশোরের বাহাদুরপুর এলাকার বাসিন্দা রতিকান্ত বিশ্বাস বাঁশ দিয়ে তৈরি করেন ঝুড়ি, ফুলদানি, পাখির বাসাসহ নানা ধরনে ঘর সাজানোর জিনিস। এরপর ঢাকায় এনে ফেরি করে বিক্রি করেন এসব জিনিসপত্র। তিনি মাসে তিন-চার দিন ঢাকায় আসেন। এখানে তাঁর দৈনিক আয় হয় হাজার তিনেক টাকা। ছবিটি আজ শনিবার দুপুরে কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৬
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় প্রধান সড়কের ওপর জমে থাকে পয়োনিষ্কাশনের পানি। ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৬
সব নন ক্যাডারের চাকরি নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে ৩৪তম বিসিএস পাস ক্যাডারবঞ্চিত ফোরাম আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। ছবি: সাইফুল ইসলাম