এক ঝলক (২৭ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
চীনের বেইজিংয়ে চায়না ফ্যাশন সপ্তাহে এক খুদে মডেল। ছবি: রয়টার্স

২ / ১৬
বেলজিয়ামের ব্রাসেলসে মোমবাতি জ্বালিয়ে বোমা হামলায় নিহতদের স্মরণ করছে এই শিশুটি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৩ / ১৬
সিলেটের মালনিছড়া চা-বাগানের চা-শ্রমিকের সন্তানদের জন্য ওই এলাকার বাসিন্দারা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। এতে দড়ি লাফ খেলায় মেতেছে শিশুরা। ছবি: আনিস মাহমুদ

৪ / ১৬
দুবাইতে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘোড়দৌড় প্রতিযোগিতায় আসা হ্যাট পরা একজন অতিথি। ছবিটি শনিবার দুবাইর ময়দান রেসকোর্স থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
বিক্রির জন্য বাঙ্গি আনা হচ্ছে। ছবিটি গতকাল ​শনিবার সকালে ফরিদপুর শহরে মুজিব সড়ক থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ১৬
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ১৬
হাতের নখে শিল্প! বাম হাতের পাঁচ আঙুলের নখ গত ১৫ বছর ধরে কাটেননি ৪৮ বছর বয়সী শেরল। যুক্তরাষ্ট্রের লস ভেগাসের একটি বিপণিকেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: ইউসুফ সাদ

৮ / ১৬
খেজুর রসের হাঁড়িতে বসে তৃষ্ণার্ত বুলবুলি রস পান করছে। ছবিটি সকালে ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ১৬
থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ব হিন্দু পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক হোলি উৎ​সবে শামিল জনতার একাংশ। ছবি: রয়টার্স

১০ / ১৬
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুয়েটের ছাত্রছাত্রীরা আজ রোববার দুপুরে বিক্ষোভ করেন। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ১৬
গরম আসার সঙ্গে সঙ্গে রাজধানীতে বিভিন্ন রকমের ফলের শরবতের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে এগুলো অস্বাস্থ্যকর হওয়ায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ছবিটি গুলিস্থান এলাকা থেকে আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ১৬
২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু হয়। সম্প্রতি জিহাদের স্মৃতিতে সেই পরিত্যক্ত পাইপের পাশেই তৈরি করা হয়েছে মোজাইকের প্রতিকৃতি। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ১৬
গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। ছবিটি আজ রোববার রাজধানীর আইসিডিডিআর, বি থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৬
রাজধানীর কমলাপুরের আউটার সার্কুলার রোডের একপাশে সারা দিন এভাবেই দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাস। এর ফলে প্রশস্ত সড়কটি সংকুচিত হয়ে পড়ে। ছবিটি রোববার দুপুরে কমলাপুর পানির ট্যাংকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৬
পাকিস্তানের লাহোরের একটি পার্কে বোমা হামলায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে নিচ্ছেন। ছবি: এএফপি

১৬ / ১৬
পাকিস্তানের লাহোরে পার্কে বোমা হামলায় নিহত স্বজনের আহাজারি। ছবি: এএফপি