জমি থেকে কাটা খেসারি মহিষের গাড়িতে করে বাড়ি আনা হচ্ছে। শুকানোর পর তা মাড়াই করে বের করা হবে খেসারির ডাল। মূলগ্রাম এলাকা, চাটমোহর উপজেলা, পাবনা, ২৭ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
থোকায় থোকায় ফুটেছে বাগান বিলাস। সারা বছরই এই ফুল ফোটে। গ্রিনরোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ১৯
খাবার সংগ্রহে লাল পিঁপড়েদের তৎপরতা। সুশৃঙ্খলভাবে তাদের চলাচল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেট, ২৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
মোটরসাইকেল দিয়ে তৈরি করা হয়েছে ‘ইয়ামাহা’ প্রতিষ্ঠানের লোগো। বিশ্ব রেকর্ড গড়তেই এই প্রচেষ্টা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ২৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
যুক্তরাজ্যে পুরুষদের আত্মহত্যার প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘প্রজেক্ট ৮৪’ শিরোনামের শিল্পকর্ম। এর শিল্পী মার্ক জেনকিন্স। লন্ডন, যুক্তরাজ্য, ২৬ মার্চ। ছবি: রয়টার্স
৭ / ১৯
বিক্রির জন্য পান সাজাচ্ছেন এক পাইকারি বিক্রেতা। শ্যামবাজার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৯
ডিজাইনার মাও জেপিংয়ের নকশা করা পোশাকে এক মডেল। চীন ফ্যাশন উইক, বেইজিং, ২৬ মার্চ, ২০১৮। ছবি: এএফপি
৯ / ১৯
ডিজাইনার মাও জেপিংয়ের নকশা করা পোশাকে এক মডেল। চীন ফ্যাশন উইক, বেইজিং, ২৬ মার্চ, ২০১৮। ছবি: এএফপি
১০ / ১৯
স্থানীয়ভাবে শুলোবন হিসেবে পরিচিত দুনিয়ার সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন—সবুজে মোড়া আমাদের সুন্দরবন। কালাবগি, সুন্দরবন, সাম্প্রতিক ছবি। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেট, ২৭ মার্চ। ছবি: মিসবাহ্ উদ্দিন
১২ / ১৯
গরুর জন্য ঘাস কেটে জড়ো করছেন একজন। কঠোর পরিশ্রমের ছাপ তাঁর চোখেমুখে। খোজারখলা এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
সারা দিন মাছ ধরে বিকেলে দল বেঁধে বাজারে দিকে যাচ্ছেন জেলেরা। মাছ বিক্রির টাকা দিয়ে সওদাপাতি কিনে রাতে বাড়ি ফিরবেন তাঁরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৬ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
বৈদ্যুতিক তারে আয়েশি ভঙ্গিতে বসে আছে এক জোড়া পায়রা। সেউজগাড়ী রেল কলোনি, বগুড়া, ২৭ মার্চ। ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে চলছে জাটকা শিকার। জেলেদের দাবি, সরকারি সুযোগ-সুবিধার আওতায় না আসায় তাঁরা মাছ শিকার করছেন। তবে মৎস্য বিভাগের দাবি, জনবলসংকটের কারণে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি দৌলতদিয়ার পদ্মা নদী থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক।
১৬ / ১৯
পাবনায় এবার ১৩ হাজার ২৭১ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় চাটমোহরে—সাত হাজার হেক্টর জমিতে। ফলন ভালো হলেও কম দামে হতাশ কৃষক। মূলগ্রাম এলাকা, চাটমোহর উপজেলা, পাবনা, ২৭ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় বাড়তি টাকা দাবি করায় মঙ্গলবার বিক্ষোভ করে পুরান ঢাকার ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের ফটকে তালা ঝুলিয়ে দেয়। লক্ষ্মীবাজার, ঢাকা, ২৭ মার্চ। ছবি: দীপু মালাকার
১৮ / ১৯
নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অঞ্জনযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত এবং তাঁর স্ত্রী ছন্দা। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৭ মার্চ। ছবি: আবদুস সালাম