দুই বাসের মাঝখানের সরু জায়গা যেন মৃত্যুফাঁদ। এই বিপজ্জনক অংশ দিয়ে বাসে ওঠানামা করতে গিয়ে ঘটছে মৃত্যুর ঘটনাও। জিরো পয়েন্ট মোড়, ঢাকা, ২৭ মার্চ। ছবি: আবদুস সালাম
২ / ১৭
নৌকার ওপর নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। তেঁতুলিয়া নদীর শাখা খাল, ভেদুরিয়া, ভোলা, ২৭ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহ
৩ / ১৭
স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের প্রদর্শনীতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ২৬ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৪ / ১৭
মাছ শিকারে ঝিম মেরেছে কানি বক। পানখাইয়াপাড়া এলাকা, খাগড়াছড়ি শহর, ২০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৭
সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পৌর এলাকার বিভিন্ন স্থাপনা। পদ্মপুকুর, পৌর শহর, সিরাজগঞ্জ, ২৬ মার্চ। ছবি: সাজেদুল আলম
৬ / ১৭
শিকারি কাক। বাসা থেকে চড়ুই পাখির ছানা শিকার করেছে কাকটি। বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ২৭ মার্চ। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৭
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুকের লাশ বাংলাদেশে পৌঁছেছে। স্বামীর কফিন ধরে স্ত্রী সানজিদা জামান নেহার আহাজারি। ওমর ফারুকের বাসভবন, রাজবাড়ি, বন্দর, নারায়ণগঞ্জ, ২৭ মার্চ। ছবি: দিনার মাহমুদ
৮ / ১৭
ধর্মীয় সম্প্রীতির বন্ধন! খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে বৌদ্ধধর্মীয় সংগঠন ত্রিরত্ন সংঘের উদ্যোগে কোরআন শরিফ তুলে দিচ্ছেন বৌদ্ধধর্মীয় নেতারা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৬ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতা কনসার্ট ২০১৯’-এ গান পরিবেশন করছেন শিল্পী কোনাল। উপজেলা পরিষদ মাঠে এই কনসার্টের আয়োজক উপজেলা প্রশাসন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ মার্চ। ছবি: এম রাশেদুল হক
১০ / ১৭
সাভারের উত্তর কাউন্দিয়া ইউনিয়নের কুমারখালী এলাকায় তুরাগ তীরে অভিযান চালিয়ে মরার টেক খালের বাঁধ অপসারণ করা হয়। উত্তর কাউন্দিয়া, সাভার, ঢাকা, ২৭ মার্চ। ছবি: আশরাফুল আলম
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রায় বিশাল আকৃতির দলীয় পতাকা নিয়ে নেতা-কর্মীরা। বিজয় নগর, ঢাকা, ২৭ মার্চ। ছবি: আবদুস সালাম
১৩ / ১৭
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রা আগে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন, ঢাকা, ২৭ মার্চ। ছবি: আবদুস সালাম
ইয়োনেক্স-সানরাইজ ইন্ডিয়া ওপেন টুর্নামেন্টে অংশ নিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রাশি জোশি। আজকের ম্যাচে চীনের খেলোয়াড় হি বিংজিয়াওয়ের মুখোমুখি হন তিনি। নয়াদিল্লি, ভারত, ২৭ মার্চ। ছবি: এএফপি
১৬ / ১৭
তায়েকোয়ানদো খেলার প্রশিক্ষণে বিশেষ ভঙ্গিমায় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। সিউল, দক্ষিণ কোরিয়া, ২৭ মার্চ। ছবি: এএফপি
১৭ / ১৭
আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমৃতসরে একটি ইলেকট্রনিকসের দোকানে রাখা টেলিভিশনে প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখছেন দোকানের কর্মচারীরা। অমৃতসর, ভারত, ২৭ মার্চ। ছবি: এএফপি