আবদুল করিমের জলভরা চোখ আর মুখ ভাষাহীন। মর্গে এসেছেন দুই মেয়ে ও তিন নাতি-নাতনির লাশ নিতে। গতকাল শুক্রবার রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে মারা যান তাঁরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, ২৭ মার্চছবি: শহীদুল ইসলাম
৩ / ১৬
খাগড়াছড়ির দীঘিনালার রিজার্ভছড়া গ্রামে সুপেয় পানি বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি, ২৭ মার্চছবি: পলাশ বড়ুয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৈত্রী ফুটবল ম্যাচ। শিকারপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠ, নদীয়া, ভারত, ২৬ মার্চছবি: তৌহিদী হাসান
৬ / ১৬
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভ। ঢাকা, ২৭ মার্চছবি: হাসান রাজা
৭ / ১৬
আগের দিনের সংঘাতের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। পুরানা পল্টন, ঢাকা, ২৭ মার্চতানভীর আহাম্মেদ
৮ / ১৬
সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাতক্ষীরা, ২৭ মার্চছবি: পিআইডি
৯ / ১৬
মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের মহিষকাটা বাজারের কাছে শ্রীমন্ত নদের ওপর ভেঙে পড়া সেতু। পটুয়াখালী, ২৭ মার্চছবি: প্রথম আলো
১০ / ১৬
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোপালগঞ্জ, ২৭ মার্চছবি: পিআইডি
১১ / ১৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে প্রবেশ করছেন। গোপালগঞ্জ, ২৭ মার্চছবি: পিআইডি
১২ / ১৬
এই আহাজারি সড়ক দুর্ঘটনায় নিহত ফুল মিয়ার স্বজনের। গতকাল শুক্রবার রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুরের ফুল মিয়াসহ তাঁর পরিবারের পাঁচজন নিহত হন। রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে কুমিল্লা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় অংশ নেয় কুমিল্লা ও চট্টগ্রাম জেলাছবি: এম সাদেক
সড়কে দেয়াল তুলে সকালেও অবরোধ করে রেখেছিল হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। এতে নাজিরহাট, খাগড়াছড়ি ও রামগড়ে চলাচল ব্যাহত হচ্ছে। হাটহাজারী, চট্টগ্রাম, ২৭ মার্চছবি: জুয়েল শীল
১৬ / ১৬
ভাসানী অনুসারী পরিষদের মানববন্ধন থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ মার্চছবি: সাবিনা ইয়াসমিন