এক ঝলক (২৭ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মেয়ের স্কুল ছুটির পর মা এসেছেন টিসিবির পণ্য কিনতে। পণ্য পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় প্রথম শ্রেণির ছাত্রী তাহিরা ইসলাম ট্রাকের পাশে বসে বই পড়ছে। ওয়্যারলেস, মহাখালী, ঢাকা, ২৭ মার্চ
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মাসুম মোহাম্মদ ওরফে আকাশ নামের এই ব্যক্তিই গুলি করেছিলেন। ডিবি অফিস, ঢাকা, ২৭ মার্চ
ছবি: শুভ্রকান্তি দাশ
৩ / ১০
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সদরঘাট, ঢাকা, ২৭ মার্চ
ছবি: দীপু মালাকার
৪ / ১০
নগরবাসীর কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাতিরঝিলের জলযান ওয়াটার ট্যাক্সি। হাতিরঝিলের রামপুরা এলাকায় সারিবদ্ধভাবে ওয়াটার ট্যাক্সিতে উঠছে মানুষ। হাতিরঝিল, ঢাকা, ২৭ মার্চ
ছবি: খালেদ সরকার
৫ / ১০
প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর টিসিবির ট্রাক থেকে সবার আগে পণ্য কিনতে পেরেছেন লতিফা বেগম। এসব পণ্য বাসায় নিতে তাঁকে সহযোগিতা করছে মেয়ে নুসরাত জাহান। খাজে দেওয়ান দ্বিতীয় লেন, লালবাগ, ২৭ মার্চ
ছবি: দীপু মালাকার
৬ / ১০
গরু দিয়ে জমিতে মইচাষ দেওয়ার জন্য বের হয়েছেন আশরাফ আলী। প্রতি বিঘা জমি মইচাষের জন্য তাঁর মজুরি ৩০০ থেকে ৪০০ টাকা। কালিকাপুর বাজার, ঈশ্বরদী, পাবনা, ২৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
কিছুদিন পরেই শুরু হচ্ছে রমজান মাস। ইফতারে রোজাদারদের অন্যতম অনুষঙ্গ মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ২৭ মার্চ
ছবি: এম সাদেক
৮ / ১০
সিলেট সদরের কান্দিরগাঁও ইউনিয়নের কান্দিরগাঁও পশ্চিমের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করেন। সিলেট, ২৭ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
চট্টগ্রাম নগরের ফুসফুসখ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। সিআরবি, চট্টগ্রাম, ২৭ মার্চ
ছবি: সৌরভ দাশ
১০ / ১০
কিছুদিন পর শুরু হচ্ছে রুপালি ইলিশ ধরার মৌসুম। এ জন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের মাছ ধরার ট্রলার। ট্রলারের বাইরের অংশের আলকাতরায় আগুন দিয়ে শুকানোর কাজ করছেন শ্রমিকেরা। শাহ আমানত সেতু এলাকা, চট্টগ্রাম, ২৭ মার্চ
ছবি: সৌরভ দাশ