এক ঝলক (২৭ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বৃষ্টিভেজা সন্ধ্যায় ঘুড়ি নিয়ে মেতেছে শিশুরা। ছবিটি বুধবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দারবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ২৬
নৌকাতেই বসত বেদে সম্প্রদায়ের। ছবিটি বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৬
জি ৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বামে), মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দাবে ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ (ডানে)। ছবি: এএফপি

৪ / ২৬
বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের অন্যতম উপকরণ হিসেবে ব্যবহৃত হয় নারিকেল। তাই বছর জুড়েই থাকে চাহিদা। কিন্তু ​রোজার মাসে ইফতারির উপকরণ হিসেবে এর চাহিদা বেড়ে যায় অনেকটাই। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে ট্রলারে করে নারিকেল নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা: এ কে এম ফয়সাল

৫ / ২৬
সিলেট শহরতলির তাঁরাপুর এলাকার এই টিলার মধ্য খানে দিয়ে যাতায়াত করে এলাকাবাসী। কয়েক দিন আগে বৃষ্টির পানিতে টিলার একাংশ ধসে পড়ে। ফলে যে কোনো সময় ধসে পড়তে পারে টিলাটি। কিন্তু এরপরও ঝুঁকি নিয়ে সেই পথ দিয়ে চলাচল করছে এলাকাবাসী। এমনকি ​শিশুরাও সেখানে খেলাধুলা করছে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা: আনিস মাহমুদ, সিলেট

৬ / ২৬
এক পাল মহিষ নিয়ে মাঠে যাওয়া হচ্ছে। সারা দিন পর আবার নিয়ে আসা হবে মহিষগুলোকে। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেট সদরের তেলিহাটি এলাকা থেকে তোলা: আনিস মাহমুদ

৭ / ২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে পাটকাঠির চাহিদা বেশি। ফরিদপুরের ব্যবসায়ীরা তাই ট্রলারে করে পাটকাঠি নিয়ে যাচ্ছেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৬
পদ্মায় পানি বাড়ছে। তাই চলছে মাছ শিকার। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরের নজরুল একাডেমি মাঠে মেলা বসেছে। সেখানে সাইকেল নিয়ে কসরত দেখাচ্ছেন একজন। ছবি: জগলুল পাশা

১০ / ২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা সদরের নজরুল একাডেমি মাঠে আয়োজিত মেলার উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল বই। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: জগলুল পাশা

১১ / ২৬
গবাদিপশুর জন্য খাবার মাথায় করে নিয়ে যাচ্ছেন ওঁরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য

১২ / ২৬
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শাড়িতে পাথর বসাতে ব্যস্ত নারীরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য

১৩ / ২৬
সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানে পাতা তোলার ফাঁকে পানি পান করছেন এক শ্রমিক। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৬
দুটি রাজহাঁস তার বাচ্চাগুলো নিয়ে রাস্তা পাড় হচ্ছে। ছবিটি আজ শুক্রবার সকালে বরিশালের চরকাউয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাইয়ান

১৫ / ২৬
বড় পাতিলে করে গ্রামে ঘুরে মাছের পোনা বিক্রি করেন মো. ইয়াসিন। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন তিনি। ছবিটি আজ শুক্রবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠী গ্রাম থেকে তোলা: এ কে এম ফয়সাল

১৬ / ২৬
গাছে ফুটেছে সাদা রঙের জবা ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে বরিশালের চরকাউয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২৬
পাবনার সাঁথিয়া উপজেলার মাদারবাড়ি গ্রামে শসা চাষে সাফল্যের কারণে গ্রামটি এখন ‘শসা গ্রাম’ নামে পরিচিত। শসাখেত পরিচর্যা করছেন কৃষকেরা। ছবিটি বৃহস্পতিবার (২৬ মে’ ২০১৬) বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৬
দীর্ঘদিন ধরে রাজধানীর ফকিরাপুল ইনার সার্কুলার রোডের বেশির ভাগ এলাকা ময়লা আবর্জনায় স্তূপ হয়ে আছে। ফলে যান চলাচলের জায়গা অনেকটা কমে গেছে। আর দুর্গন্ধে সেখান দিয়ে পথচারীদের চলাচল দায়। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা: আশরাফুল আলম

১৯ / ২৬
মালিবাগ ডি আই টি রোডে উড়াল সেতুর নির্মাণ সামগ্রী এলোমেলোভাবে পড়ে আছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শুক্রবার দুপুরে তোলা: আশরাফুল আলম

২০ / ২৬
আগামীকাল শনিবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। ছবিটি আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৬
নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জ সড়কটি এতটাই সরু যে অনেক সময় ভারী যানবাহন সড়কের পাশের বাড়ি ও দোকানপাট ঘেঁষে চলাচল করে। এতে অনেক সময় ঘটে দুর্ঘটনা। তাই সড়কের সীমা নির্দেশ করতে এক ব্যবসায়ী লাল পতাকা স্থাপন করছেন। ছবিটি আজ শুক্রবার ফতুল্লা উপজেলার উত্তর কাশিপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের মধ্যপাড়া এলাকার এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটির অবস্থা বেহাল। বিভিন্ন স্থানে ভাঙা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৬
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৬
সদ্যবিবাহিত মেয়ের বাড়িতে সাজন নিয়ে যাওয়ার একটা প্রচলন আমাদের গ্রামাঞ্চলে আছে। জ্যৈষ্ঠ মাসে হরেক রকম ফলমূল, মাছ, মুরগি, দুধ, চাল, টিনভর্তি মুড়িসহ ৪০ রকমের খাদ্যসামগ্রী ভ্যানে করে সেই সাজন নিয়ে বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ থেকে কাহালু উপজেলার বীরকাদার গ্রামে জামাইবাড়িতে যাচ্ছেন আবদুর রহমান। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শহরতলির মাটিডালি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৫ / ২৬
পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামীকাল শনিবার। তাই জেলা নির্বাচন কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেন্দ্রে যাচ্ছেন নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা। ছবিটি আজ শুক্রবার রংপুর নগরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৬ / ২৬
বোরো ধান কাটা ও মাড়াই শেষের দিকে। গ্রামের কৃষকদের উঠানে থাকা খড় শুকিয়ে পালা (খড়ের স্তূপ) দেওয়ায় ব্যস্ত কিষান-কিষানিরা। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা