গতকাল শুক্রবার কুমিল্লায় স্বস্তির বৃষ্টি হলেও আজ শনিবার সকাল থেকে তীব্র রোদে আবারও অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাই পুকুরের পানিতে শরীর জুরিয়ে নিচ্ছে এক শিশু। ছবিটি আজ শনিবার বেলা আড়াইটায় আদর্শ সদর উপজেলার ধর্মপুর পশ্চিম চৌমুহনী এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক
২ / ২১
খাবারের সন্ধানে শজনে গাছের ডালে বসে আছে একটি সবুজ সুঁইচোরা পাখি। ছবিটি আজ শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৩ / ২১
স্কুল টিফিনের ঘণ্টা বেজেছে। হুড়মুড় করে সবাই ক্লাসের বাইরে। কিন্তু বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ। চাইলেও বাইরে বের হওয়া যাচ্ছে না। এই সময়ে ফটকের অপর পাশে ঠান্ডা জাতীয় খাবার নিয়ে এসেছে দুই শিশু। তাই ফটকের নিচ দিয়ে চলছে বিকিকিনি। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা।ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
ফুলটি ‘হুরহুরিয়া’ নামে অনেকের কাছে পরিচিত। ছবিটি গতকাল শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে তোলা। ছবি: এমদাদুল হক
৫ / ২১
পাহাড়ি এলাকায় এখন কাঁঠালের মৌসুম। এখানকার কাঁঠাল যায় দেশের বিভিন্ন স্থানে। নোয়াখালী নিয়ে যাওয়ার জন্য ট্রাকে কাঁঠাল তোলা হচ্ছে। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৬ / ২১
ইতালির সিসিলি দ্বীপে জি ৭ সম্মেলনে অংশগ্রহণকারীরা ফ্লাইং স্কোয়াড্রন দেখছেন। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
৭ / ২১
দিনশেষে রাখাল গরু নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয় মেম্বারপাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ২১
বৈদ্যুতিক তারে বসে আছে কবুতর। ছবিটি গতকাল শুক্রবার সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
বাড়ির গবাদিপশুর জন্য তাজা ঘাস সংগ্রহ করতে পদ্মা পাড়ি দেন কৃষাণ-কৃষকেরা। ছবিটি আজ শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ২১
গতকালও সব ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার সকালে পুকুরে গিয়ে দেখা যায় সব মাছ মরে ভেসে ওঠেছে। অভিযোগ বিষ ঢেলে মাছগুলো মারা হয়েছে। ছবিটি ফরিদপুরে শহরের কমলাপুর মহল্লাস্থ হালিমা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে তোলা। ছবি: পান্না বালা
১১ / ২১
বান্দরবানে জুমচাষিদের এখন দম ফেলার সময় নেই। জুমের ধানের বীজ বপনে ব্যস্ত তাঁরা। সাধারণত বৈশাখ মাসে জীব বপন করা হয়। এবার বৈশাখে বৃষ্ট না হওয়ায় জ্যৈষ্ঠ মাসে বপন করছেন। বান্দরবানের সাতটি উপজেলায় দুর্গম পাহাড়ে প্রতিবছর ১৬ হাজারেরও অধিক পাহাড়ি পরিবার জুমচাষ করেন বলে বোমাং রাজার দপ্তর থেকে জানা যায়। ছবিটি গত বৃহস্পতিবার বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের ম্রো চেয়ারম্যানপাড়া এলাকার জুম থেকে তোলা। ছবি: বুদ্ধজ্যোতি চাকমা
১২ / ২১
রমজান মাসকে সামনে রেখে এরই মধ্যে বগুড়া শহরের বিভিন্ন স্থানে মরিয়ুম, ডাবাস , ইরাকী , তিউনিসিয়া, ফরিদা ও লুলু জাতের খেজুর ব্যাপক বিক্রি হচ্ছে। প্রকারভেদে প্রতিকেজি খেজুর ৭২০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার বিকেলে শহরের চাঁদনি বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ২১
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনজন নিহত হন। ছবি: প্রথম আলো
১৪ / ২১
আজ শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী এম এন বি পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও যৌতুককে লাল কার্ড প্রদর্শন করেন। ছবি: দেবাশীষ সাহা রায়
১৫ / ২১
অসহনীয় গরম। তাই এখন তৃষ্ণা মেটাতে ডাবের জুরি নেই। তাই কদরও বেড়েছে বেশ। রাঙামাটি শহরে প্রতিটি ডাব আকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫-৬০ টাকা । শহরতলির কাটাছড়ি গ্রাম থেকে এই বাগানির ছবিটি আজ সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গভীরতা কমে গেছে। এতে হ্রদে লঞ্চ, স্টিমারসহ ইঞ্জিনচালিত নৌকা চলাচলেও বিঘ্ন ঘটছে। তাই নৌযানের চলাচলের সুবিধার্থে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। রাঙামাটির বালুখালি ইউনিয়ন এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে থেকে তোলা ছবি। সুপ্রিয় চাকমা
১৭ / ২১
খালে বিলে পানি শুকিয়ে যাওয়ায় মাছ ধরার ফাঁদ বাঁশের চারুগুলো তুলে নিয়ে ঘরে ফিরছেন এক জেলে। বর্ষাকালে পানি বাড়লে আবার এগুলো দিয়ে মাছ ধরবেন তিনি। ছবিটি আজ শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
অসহনীয় গরমে পথচারীদের বিনা মূল্যে ট্যাংকে করে শরবত খাওয়াচ্ছে সাত বন্ধু। ছবিটি আজ দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আগ্রাবাদ মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৯ / ২১
গরমে ঘাম মুছতে গামছার জুরি নেই। তাই এ সময় বেড়ে যায় গামছার চাহিদাও। তাই তপ্ত দুপুরে মাথায় গামছা নিয়ে বিক্রি করতে বেড়িয়েছেন এই ব্যক্তি। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এবার কাঁঠালের ভালো ফলন হয়েছে। রসালো ও সুমিষ্ট হওয়ায় এখানকার কাঁঠালের সুখ্যাতি রয়েছে। পাইকারদের কাছে বিক্রির জন্য বাড়ি থেকে ঠেলাগাড়িতে বোঝাই করে আনা হয়েছে কাঁঠাল। উপজেলার নয়াবাজার এলাকা থেকে আজ শনিবার সকালে ছবিটি তুলেছেন কল্যাণ প্রসূন।
২১ / ২১
ঢাকার সাভারের মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী) ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ছবিটি আজ শনিবার সকালে তোলেন আশরাফুল আলম