এক ঝলক (২৭ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোত এখনো থামেনি। সার্বিয়া থেকে গতকাল শনিবার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ৩০
পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে ফেস্টিভ্যাল অব ফ্যামিলিস নামের এক সভায় অংশ নেন পোপ ফ্রান্সিস। সেখানে বড় পর্দায় বিয়ের আয়োজনের ছবি দেখানো হয়। ছবি: রয়টার্স

৩ / ৩০
জাপানের টোকিওতে ‘প্যান প্যাসিফিক ওপে​ন’-এ নারীদের একক শিরোপা জিতে নিয়েছেন পোল্যান্ডের আগনিসকা রাদওয়াইসকা। এই টেনিস তারকা সুইজারল্যান্ডের ব্লেনদা বেনশিককে হারিয়েছেন। ছবি: রয়টার্স

৪ / ৩০
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারটি বাংলাদেশের তরুণদের উৎসর্গ করেছেন তিনি। মায়ের সঙ্গে পুরস্কার হাতে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩০
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

৬ / ৩০
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কাশফুলের বন এখন নগরবাসীর কাছে সময় কাটানোর অন্যতম এক স্থান। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩০
আপনজনদের সঙ্গে ঈদে শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ছবিটি আজ রোববার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ৩০
ঈদের নামাজ শেষে কোলাকুলি করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন। ছবিটি গত শুক্রবার সকাল সাড়ে আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের জামাত থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৯ / ৩০
ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের বাসিন্দাদের কাছে এখন অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে ওঠেছে রাণী রাসমনি ঘাট। বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্য বিকেলে ভিড় জমে পর্যটকদের। ছবিটি গতকাল শনিবার বিকেল পাঁচটায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১০ / ৩০
ঈদের ছুটিতে রাণী রাসমনি ঘাটে বেড়াতে আসা পর্যটকদের বিভিন্ন কসরত দেখিয়ে বিনোদন দেন এক ব্যক্তি। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১১ / ৩০
ঈদের পরের দিন গতকাল শনিবার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন অনেকেই। এর মধ্যে শিশুদের চাপে মিনি শিশু পার্কে তো ঢুঁ মারতেই হয়েছে। ছবিটি শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে তোলা। ছবি: জগলুল পাশা,ময়মনসিংহ

১২ / ৩০
ঈদের পরদিন বিকেলে ব্রহ্মপুত্র নদে অনেকেই নৌকায় করে ঘুরতে বেড়িয়ে পড়েন। ছবিটি শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৩ / ৩০
ঈদের ছুটি শেষে শ্রমজীবীরা অনেকেই এখনো কাজে যোগ না দেওয়ায় ঠেলাগাড়িগুলো এমনই পড়ে থাকতে দেখা যায়। ছবিটি নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসায়ী এলাকা নিতাইগঞ্জের মাছুয়া বাজার থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ৩০
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বি​ক্ষোভ ও মানববন্ধন করেন মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবি: সাইয়ান, বরিশাল

১৫ / ৩০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন। ছবিটি পুরান ঢাকার ধোলাইখাল এলাকা থেকে গতকাল শনিবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৬ / ৩০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা সড়ক ঠিক করছেন। বৃষ্টির কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়কে কোথাও কোথাও গর্তের সৃষ্টি হলে তা সাময়িকভাবে ঠিক করা হচ্ছে। ছবিটি আজ রোববার ওয়ারী সংলগ্ন সড়ক থেকে তোলা হচ্ছে। ছবি: মনিরুল আলম

১৭ / ৩০
ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ায় রাজধানীতে মানুষ এখন কম। ক্রেতা না থাকায় একজন তালার মিস্ত্রি নিজ দোকানে ঘুমাচ্ছেন। ছবিটি আজ রোববার কারওয়ান বাজার এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ৩০
ঈদের ছুটির পর আজ রোববার ছিল প্রথম কার্যদিবস। তবে এখনো রাজধানীবাসী কেবল ফিরে আসতে শুরু করেছে। অনেকে ঢাকায় ফিরে আসেনি। তাই প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা যায়। ছবিটি ফার্মগেট এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ৩০
গরমে পুকুরে গোসলের সময় দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোররা। বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন পুকুর থেকে ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২০ / ৩০
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার ছিল প্রথম ছিল কার্যদিবস। অনেকেই তিন দিনের সঙ্গে মিলিয়ে আরও ছুটি নিয়েছেন। তাই ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় গণপূর্ত অফিসে কর্মচারীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ৩০
পবিত্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষগুলো ধীরে ধীরে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩০
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ঢাকা ছিল অনেকটা ফাঁকা। ছবিটি আজ রোববার শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো

২৩ / ৩০
পবিত্র ঈদের ছুটির পর আজ প্রথম কার্যদিবসে বাণিজ্যিক ব্যাংকে লোকসমাগম ছিল সামান্যই। ছবিটি রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে বেলা বারটার দিকে তোলা। ছবি: হাসান রাজা

২৪ / ৩০
ঈদের ছুটিতে আনন্দ ঘুরে বেড়াচ্ছে এক পরিবার। ছবিটি রোববার বিকেলে মিরপুর ২ নম্বর চিড়িয়াখানা রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩০
শিশির ভেজা ধান খেতে বসে আছে এক প্রজাপতি। ছবিটি বগুড়া শহরের দক্ষিণ নাটাইপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৬ / ৩০
পিরোজপুরের কাউখালী উপজেলায় লাভজনক পণ্য হিসেবে স্থান করে নিয়েছে সুপারি। অনেক পরিবার সুপারি বিক্রির টাকায় চলে। বাজারে বিক্রির জন্য সুপারি বাছাই চলছে। ছবি: ফোকাস বাংলা

২৭ / ৩০
কুয়াশা পড়তে শুরু করেছে। ছবিটি রাঙামাটি সদরের চংড়াছড়ি পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৮ / ৩০
শিশির ভেজা ধান খেতে চুপটি মেরে বসে আছে এক ফড়িং। ছবিটি বগুড়া শহরের দক্ষিণ নাটাইপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৯ / ৩০
নাকের ওপর বসেছে প্রজাপতি। তা নিয়েই আনন্দ মাখা এক অদ্ভুত অনুভূতির প্রকাশ শিশুটির চোখে-মুখে। ছবিটি চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে প্রজাপতির প্রদর্শনী থেকে তোলা। ছবি: রয়টার্স

৩০ / ৩০
হজ শেষে করে আজ অনির্ধারিত একটি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। ছবিটি রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম