এক ঝলক (২৭ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
নিউইয়র্কের হেম্পসটিডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

২ / ২৪
রূপসা সেতুর নিয়ন আলোয় সেলফি তুলছেন এক তরুণী। ছবিটি খুলনার খানজাহান আলী সেতুর পশ্চিম প্রান্তের সিঁড়ির নিচ থেকে তোলা ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৪
ভরা সাঁঝে রূপসা নদীর তীরে ইলিশ ধরার নৌকায় এক মৎসজীবী। ছবিটি গতকাল সোমবার খুলনার খানজাহান সেতু এলাকা থেকে তোলা।  ছবি: মো. সাদ্দাম হোসেন।

৪ / ২৪
নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়াল সড়কের নিচের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা মালিবাগ সুপার মার্কেট এলাকার সড়কে সব সময় পানি জমে থাকে। এর ফলে গাড়িচালক ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২৪
সোমবার রাজধানীর মালিবাগের এই এলাকায় ট্রেনে কাটা পড়ে এক আইনজীবীর মৃত্যু হয়। আজ মঙ্গলবার দুপুরে সেই স্থানে গিয়ে দেখা গেল, চলন্ত ট্রেনের সামনে দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে পারাপার চলছেই। ছবি: আবদুস সালাম

৬ / ২৪
কিছুদিন আগে রাজধানীর ফুলবাড়িয়া এলাকার ফুটপাতগুলো হকারমুক্ত করা হয়। মঙ্গলবার দেখা গেল, পুরোটাই আবার হকারদের দখলে চলে গেছে। ফুটপাত দখলে থাকায় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। ছবি: আশরাফুল আলম

৭ / ২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশগুলো লোহার বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পদচারী সেতু না থাকায় অনেক পথচারী ঝুঁকি নিয়ে বেড়া ডিঙিয়ে সড়ক পার হন। ছবিটি মঙ্গলবার বিকেলে শনির আখড়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৮ / ২৪
বিকেলের বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন জড়িয়েছে এই পথিক৷ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পরীবাগ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৯ / ২৪
সারা দিনই রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে৷ বৃষ্টির মধ্যেই স্কুল থেকে ফিরছে দুই শিশু শিক্ষার্থী৷ আজ মঙ্গলবার বিকেলে পরীবাগ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১০ / ২৪
ফার্মগেটে যানজট না থাকলেও ফুটপাতে চলছে গাড়ি৷ আজ মঙ্গলবার সকালে ফার্মগেট এলাকা থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ২৪
নবরাতরিকে কেন্দ্র করে লোকনৃত্য গার্বার অনুশীলন করছেন এক দল শিল্পী। তাঁদের পরনে ঐতিহ্যবাহী পোশাক। ছবিটি আহমেদাবাদ থেকে আজ মঙ্গলবার তোলা: রয়টার্স

১২ / ২৪
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী—হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প পরস্পরের সঙ্গে আজ মঙ্গলবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন। কোনো এক প্রশ্নের মুখে পড়ে ট্রাম্পের এই অভিব্যক্তি। ছবি: রয়টার্স

১৩ / ২৪
আট দিনের রাষ্ট্রীয় সফরে কানাডায় রয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন, তাঁদের ছেলে প্রিন্স জর্জ ও মেয়ে শার্লট। গতকাল সোমবার তাঁরা কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের গ্রেট বিয়ার রেইনফরেস্টে ঘুরতে যান। ছবি: রয়টার্স

১৪ / ২৪
হোয়াইট হাউস ট্রাইবাল ন্যাশনস কনফারেন্সে ভাষণ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ব্ল্যাংককেটিং উৎসবে সম্মান জানানো হয়। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৪
রাইডার কাপের এক রেপ্লিকার সঙ্গে সেলফি তুলছেন অলিম্পিকে ২৩টি সোনা জয়ী মাইকেল ফেল্‌প্‌স। সঙ্গে বান্ধবী নিকোল জনসন ও ছেলে বোমার। ছবিটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের চাসকার হেজেলটাইন ন্যাশনাল গলফ ক্লাব থেকে তোলা: রয়টার্স

১৬ / ২৪
অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন। ছবিটি আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৭ / ২৪
দৈনন্দিন জীবনে ব্যবহৃত মাটির তৈরি বিভিন্ন জিনিস বানাতে ব্যস্ত এই নারী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরের দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের পালপাড়া থেকে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২৪
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রিফা তাসফিয়া তুবার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর শহরতলির সাবগ্রামের ছাতিয়ানতলা এলাকার রেলক্রসিংয়ের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সোয়েল রানা

১৯ / ২৪
কি-ম্যান ময়েন উদ্দীন। দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন। প্রতিদিন সকাল থেকে দীর্ঘ ছয় কিলোমিটার রেলপথের ফিশপ্লেট, প্যান্ডেল ক্লিপ, হুক বল্টু রক্ষণাবেক্ষণ করেই চলে জীবনের চাকা। এমনই রেলপথে দিয়ে হেঁটেই রেলপথ রক্ষণাবেক্ষণের সময় ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা রেলসেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৪
তিন ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। পাকশীর রূপপুর বিবিসি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা ওই বখাটেদের গ্রেপ্তারের দাবি জানান। ছবি: প্রথম আলো

২১ / ২৪
সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে প্রশ্ন বাড়ানোর সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার ত্রিশাল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ছবি: প্রথম আলো

২২ / ২৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করে কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তিন কিলোমিটার হেঁটে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ২৪
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সিলেটে সাইকেল শোভাযাত্রা বের করা হয়। সিলেট সাইক্লিং কমিউনিটির পক্ষ থেকে সকাল সাড়ে দশটার দিকে এই শোভাযাত্রা বের করা হয়। ছবিটি রিকাবীবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৪
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে ফানুস ওড়ানো হয়েছে। পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং হোটেল মালিক সমিতি, রাঙামাটির সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়। ছবি: সুপ্রিয় চাকমা