গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জোয়ারিয়া বিল থেকে শাপলা তুলছেন এক ব্যক্তি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
রাজশাহী নগরের রনিবাজার এলাকার টাইগার সংঘ পূজামণ্ডপে ‘বাহুবলী’ সিনেমার একটি দৃশ্য মূর্ত করা হয়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: শহীদুল ইসলাম
৩ / ২১
বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার থেকে দেখা মিলবে এমন মনকাড়া সূর্যাস্তের দৃশ্য। ছবিটি গত সোমবার তোলা। ছবি: সৌরভ দাশ
৪ / ২১
মুখে বাদাম নিয়ে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দিয়ে ছুটছে এক কাঠবিড়ালি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ২১
লেবাননের গৃহযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত এ ভবনজুড়ে আঁকা হয়েছে এই দেয়ালচিত্র। দেয়ালচিত্রে দেখা যাচ্ছে, এক কিশোর বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করছে। ছবিটি গতকাল মঙ্গলবার লেবাননের বৈরুত থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ২১
জবা ফুলের কেশরের ছবিটি মঙ্গলবার বগুড়া শহর থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ২১
বাতাসে বুদ্বুদ উড়িয়ে শিশুদের আকৃষ্ট করছেন এই খেলনা বিক্রেতা। ছবিটি গত সোমবার রাজধানীর শিশুপার্কের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৮ / ২১
খেত থেকে নেমে গেছে বন্যার পানি। তাই নতুন করে চাষাবাদে মন দিয়েছেন কৃষকেরা। আমন খেতের আগাছা পরিষ্কার করছেন তাঁরা। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার তেগুরী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৯ / ২১
পাহাড়ের জুমে অন্যান্য ফসলের সঙ্গে কলাও চাষ করা হয়। জুমে গিয়ে কলা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার সীমানাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পলাশ বড়ুয়া
১০ / ২১
ফসলি জমিতে জমে থাকা পানিতে খাবারের খোঁজে একদল বক। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার তেগুরী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১১ / ২১
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আজ বুধবার বাংলাদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে। ছবিটি রাজধানীর সিরডাপ মিলনায়তন থেকে তোলা। ছবি: হাসান রাজা
১২ / ২১
কক্সবাজারের উখিয়া উপজেলার সোনাপাড়া সুপারি হাটে বিক্রি হচ্ছে সুপারি। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২১
আজ বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। ছবি: আশরাফুল আলম
১৪ / ২১
পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে লেপ-তোশক ফেরি করে বিক্রি করেন এই ব্যবসায়ীরা। আকার ও মানভেদে একটি লেপের দাম ৫০০-৮০০ টাকা এবং তোশকের দাম ৮০০-২৫০০ টাকা। ছবিটি বুধবার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
সিলেট নগরের বিভিন্ন সড়কের সড়ক বিভাজক ভেঙে বিপজ্জনকভাবে ছড়িয়ে আছে। ছবিটি বুধবার নগরের জেলরোড-নয়াসড়ক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
যানজট আর গরমে নাকাল রাজধানীবাসী। ট্রাফিক সিগন্যালে স্থবির গাড়িতে থাকা শিশুকে হাতপাখা দিয়ে বাতাস করছেন এক মা। ২৭ সেপ্টেম্বর। মিন্টো রোড, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ২১
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন মোটেলের আয়োজিত শোভাযাত্রায় মারমা তরুণীরা। ২৭ সেপ্টেম্বর। আদালত সড়ক, খাগড়াছড়ি শহর। ছবি: নীরব চৌধুরী
১৮ / ২১
মহাসপ্তমী। সাজসজ্জা আর আলোয় ঝলমল করছে পূজামণ্ডপ। ২৭ সেপ্টেম্বর। রাজারবাগ শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২১
সব্যসাচী সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত স্মরণসভায় কথা বলেন তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হক। ২৭ সেপ্টেম্বর। বাংলা একাডেমি, ঢাকা। ছবি: আশরাফুল আলম
২০ / ২১
মগবাজার-মৌচাক উড়ালসড়কে সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর, মৌচাক মার্কেট এলাকা, ঢাকা। ছবি: আশরাফুল আলম
২১ / ২১
রাজধানীতে সকালের দিকে অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দেখা দেয় অনেক সড়কে। ২৭ সেপ্টেম্বর, সিদ্ধেশ্বরী, ঢাকা। ছবি: আশরাফুল আলম